মুসলিম বাংলা - Muslim Bangla Telegram channel photo

মুসলিম বাংলা - Muslim Bangla

@muslimbanglaaPublic Channel

মুসলিম বাংলা- বাংলাভাষীদের জন্য সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ। https://muslimbangla.com/

867

Last views

22.8k (22,777 subscribers)
সদস্য
—
Rating
75
Total Posts
Oct 20, 2026, 9:58 PM
আপডেট হয়েছে
Mar 31, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel Nameমুসলিম বাংলা - Muslim Bangla
Username@muslimbanglaa
Categoryভাষা শিক্ষা
Languageবাংলা
Countryভারত
সদস্য22,777
Channel TypePublic Channel
Created৩১ মার্চ, ২০২৬
Last Updated২০ অক্টো, ২০২৬ • গত পরশু
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#292237-348
ভাষার র্যাঙ্কিং
#666+1
ক্যাটাগরির র্যাঙ্কিং
#2099-8

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 22.8K30 Days growth: -2751.2%
09/2109/2610/0110/0610/1110/1610/20
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
21:09:202623,052
22:09:202623,052
23:09:202623,052
24:09:202623,052
25:09:202623,052
26:09:202623,052
27:09:202623,052
28:09:202623,052
29:09:202623,052
30:09:202623,052
01:10:202623,052
02:10:202623,052
03:10:202623,052
04:10:202623,052
05:10:202623,052
06:10:202623,052
07:10:202623,052
08:10:202623,052
09:10:202623,052
10:10:202623,052
11:10:202623,052
12:10:202623,052
13:10:202622,839
14:10:202622,839
15:10:202622,839
16:10:202622,839
17:10:202622,839
18:10:202622,839
19:10:202622,839
20:10:202622,777
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 30:03:202623,602
Week of 06:04:202623,546
Week of 13:04:202623,475
Week of 20:04:202623,406
Week of 27:04:202623,406
Week of 04:05:202623,406
Week of 11:05:202623,428
Week of 18:05:202623,428
Week of 25:05:202623,428
Week of 01:06:202623,446
Week of 08:06:202623,446
Week of 15:06:202623,409
Week of 22:06:202623,357
Week of 29:06:202623,357
Week of 06:07:202623,357
Week of 13:07:202623,248
Week of 20:07:202623,271
Week of 27:07:202623,255
Week of 03:08:202623,255
Week of 10:08:202623,255
Week of 17:08:202623,189
Week of 24:08:202623,125
Week of 31:08:202623,076
Week of 07:09:202623,076
Week of 14:09:202623,052
Week of 21:09:202623,052
Week of 28:09:202623,052
Week of 05:10:202623,052
Week of 12:10:202622,839
Week of 19:10:202622,777
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
March 202623,634
April 202623,406
May 202623,428
June 202623,357
July 202623,271
August 202623,125
September 202623,052
October 202622,777
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
202622,777

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1বালিকাস্কুলে ইজরাইলি-মার্কিন বিমান হামলা, নিহতের সংখ্যা আশি ছাড়িয়েছে8.8K
  2. #2এই হলো গ্রেটার ইজরায়েলের ম্যাপ।8.6K
  3. #3গাজ্জার শিশুদের ঈদ আনন্দ।8.4K
  4. #4কিছু আগের তেলআবিব8.3K
  5. #5আজ হাজী সাহেবানরা সকলে মিনায় আছেন। তাদের জন্য জরুরী কিছু দিক নির্দেশনা8.0K
  6. #6হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছে7.6K
  7. #7ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘পুরোটা দখল করে নিলেও সমস্যা নেই’ - মার্কিন রাষ্7.5K
  8. #8জ্বলছে ইসরাইলের রাজধানী তেল আবিব7.4K
  9. #9২৮ মে বাংলাদেশে ঈদ ইনশাআল্লাহ।7.2K
  10. #10মুসলিম বাংলার একটি সহায়ক প্রতিষ্ঠান http://MuslimPonno.com/7.2K

সাম্প্রতিক পোস্ট

মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১৬ অক্টো, ২০২৬, ২১:০১

আলহামদুলিল্লাহ, আজকে ১ দিনে অনেকগুলো রক্ত চেয়ে পোস্ট এসেছে। প্রায় সকল ক্ষেত্রে ডোনার মিলছে। আজকে ২ জন ডোনার রক্ত দেবার জন্য ২টি অনুরোধে সাড়া দিয়ে পৌঁছেছেন, যদিও শেষে রক্ত নিতে হয় নি, কিন্তু কদম ফেলার এই নেকী তো হাদীসের আলোকে নিঃসন্দেহে মিলবে।
কয়েকটি পোস্টে এখনো ডোনার পাওয়া যাচ্ছে সেগুলো নিচে। সহৃদয় কেউ এগিয়ে আসলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ্।

১. 🩸 O- রক্তের অনুরোধ — অনুরোধ #৫৭
👤 রোগী: শিউলি খাতুন
🏥 হাসপাতাল: আদ দ্বীন সখিনা মেডিকেল কলেজ, পুলেরহাট, সদর, যশোর।
২. 🚨 জরুরি O+ রক্তের অনুরোধ — অনুরোধ #৫৪
👤 রোগী: MD RAFIQUL ISLAM সজিব
🩸 গ্রুপ: O+ · ১ ব্যাগ
📍 গোসাইরহাট, শরীয়তপুর
৩. 🚨 জরুরি A- রক্তের অনুরোধ — অনুরোধ #৫২
👤 রোগী: সাব্বির
🩸 গ্রুপ: A- · ১ ব্যাগ
🏥 হাসপাতাল: জরুরুল ইসলাম মেডিকেল কলেজ বাজিতপুর
৪. 🚨 জরুরি B+ রক্তের অনুরোধ — অনুরোধ #৫০
👤 রোগী: নাঈম
🩸 গ্রুপ: B+ · ১ ব্যাগ
🏥 হাসপাতাল: আভিসিনা, সিরাজগঞ্জ সদর
৫. 🚨 জরুরি AB+ রক্তের অনুরোধ — অনুরোধ #৪৯
👤 রোগী: মোসাম্মৎ কানিজ ফাতেমা
🩸 গ্রুপ: AB+ · ২ ব্যাগ
🏥 হাসপাতাল: ময়মনসিং মেডিকেল কলেজ

৬.🚨 জরুরি AB- রক্তের অনুরোধ — অনুরোধ #৪৬
👤 রোগী: মোছাঃ আয়েশা আক্তার
🩸 গ্রুপ: AB- · ২ ব্যাগ
🏥 হাসপাতাল: ফরিদপুর মেডিকেল কলেজ

৭.🚨 জরুরি B+ রক্তের অনুরোধ — অনুরোধ #৪৭
👤 রোগী: অপেনুর
🩸 গ্রুপ: B+ · ১ ব্যাগ
🏥 হাসপাতাল: রেমেডি মেডিকেল, হিজলা,বরিশাল

"রক্ত দিতে চাইলে কোথায় যোগাযোগ করবো"?
উত্তর:- মুসলিম বাংলা অ্যাপের রক্তদান সেকশনে।
873007
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১৫ অক্টো, ২০২৬, ১৮:৩০

Photo
আরো নতুন ৫টি রক্তডানের অনুরোধ এসছে আজকে। ১টি টাঙ্গাইল, ১টি মাদারীপুর, ১টি যশোর, ২টি ঢাকা ( আদাবর এবং খিলক্ষেত)
আশে পাশে কোন পরোপকারী ডোনার ভাই থাকলে মুসলিম বাংলা অ্যাপের রক্তদান সেকশনে সাড়া দিতে পারেন।
আল্লাহ্‌ আপনাদের উত্তম প্রতিদান দান করেন।
1,1900021
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১৪ অক্টো, ২০২৬, ২৩:৩৬

Photo
২৩৯-২৪০নং পাত্র পাত্রীর বিবাহ সম্পন্ন হয়েছে গত ১লা অক্টোবর।
ছেলে নারায়ণগঞ্জের এবং মেয়ে কুমিল্লার। দুজনেই মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা।
দুজনেরই এটা ২য় বিবাহ। আল্লাহ্‌ বারাকা দান করেন।
1,4500039
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১৪ অক্টো, ২০২৬, ১৭:১৭

Photo
আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌।
মুসলিম বাংলা অ্যাপে "রক্তদান" ফিচার কালকে লাইভ করার পর মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ২জন ইতিমধ্যে রক্ত পেয়েছেন । ৫০০ রক্তদাতা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন।
রক্ত দিতে চাইলে অথবা কারো জন্য রক্তের প্রয়োজন হলে তথ্য দিয়ে রাখুন অ্যাপের চিহ্নিত সেকশনে।
1,5400045
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ অক্টো, ২০২৬, ১১:১৮

জাপানের হিরোশিমা নাগাসাকিতে এটম বোম্ব মেরে প্রায় আড়াই লাখ মানুষকে যারা ভষ্ম করে দিয়েছে তারা সবাই স্যুট টাই পরা, কোনো দাড়ি-টুপিওয়ালা নয়, কোনো বোরকাওয়ালা নারীও নয়।
ভিয়েতনামে যুদ্ধ চাপিয়ে প্রায় ২০ লাখ বেসামরিক মানুষের প্রাণ হরণ করেছে তারা সবাই স্যুট টাই পরা, কোনো দাড়ি-টুপিওয়ালা নয়, কোনো বোরকাওয়ালা নারীও নয়।
আফগানিস্তানে প্রায় ২৫০,০০০০ মানুষ যারা হ/ত্যা করেছে তারা সবাই স্যুট টাই পরা, কোনো দাড়ি-টুপিওয়ালা নয়, কোনো বোরকাওয়ালা নারীও নয়।
ইরাকে প্রায় তিন লাখ মানুষ যারা হ:ত্যা করেছে তারা সবাই স্যুট টাই পরা, কোনো দাড়ি-টুপিওয়ালা নয়, কোনো বোরকাওয়ালা নারীও নয়।
গাযায় লাইভ টেলিকাস্টে যারা প্রায় ৫০ হাজার নারী ও ৩০ হাজার শিশুকে হ-ত্যা করেছে তারা সবাই স্যুট টাই পরা লোক, কোনো দাড়ি-টুপিওয়ালা নয়, কোনো বোরকাওয়ালা নারীও নয়।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ড্রোন হামলায় হাজার হাজার সাধারণ মানুষদের যারা হ]ত্যা করেছে তারা সবাই স্যুট টাই পরা, কোনো দাড়ি-টুপিওয়ালা নয়, কোনো বোরকাওয়ালা নারীও নয়।
লিখলে এমন তালিকা অনেক লম্বা করা যাবে, কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
তবুও আমাদের সেক্যুলার ও বামরা কেবল দাড়ি-টুপি আর নিকাব দেখলে ভয় পায়। বিপরীতে স্যুট টাই দেখলে তাদের পরান জুড়িয়ে যায়।
বলেন তো তাদের ভয়টা আসলে কোথায়?
- আহমেদ রফিক
2,8600067
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

০৭ অক্টো, ২০২৬, ১৯:৪১

Photo
আলহামদুলিল্লাহ্‌, লাগাতার কাজ চলছে বিবাহ সেকশনে। এখন থেকে সকল পরিসংখ্যান সামনে পাবেন এবং বৈবাহিক অবস্থা তালিকাতেই দেখাবে। https://muslimakd.com/
2,6600016
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

০৭ অক্টো, ২০২৬, ১৪:৩৪

Photo
আলহামদুলিল্লাহ্‌, সেবা পেয়ে কাস্টমার শুকরিয়া আদায় করেছেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা থেকে মুহতারামা কাস্টমার আমাদের আজওয়া এবং ইরানি মারইয়াম এই দুটি খেজুর নিয়েছিলেন।

১। ইরানী মারইয়াম - https://muslimponno.com/product/irani-maryam-dates
২। আজওয়া - https://muslimponno.com/product/mb-dates-ajwa-vip
2,930007
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

০৬ অক্টো, ২০২৬, ১২:৩৪

Video
মুসলিম বাংলা অফিসের জন্য একজন বিশ্বস্ত এবং সুন্নতের পাবন্দ অফিস বয় চাই। বেতনঃ- ১০-১৫হাজার ( অভিজ্ঞতা সাপেক্ষে)
https://jobs.muslimbangla.com/jobs/88
2,7600013
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

০১ অক্টো, ২০২৬, ২৩:১১

Photo
আলহামদুলিল্লাহ্‌, গত ১৮ সেপ্টেম্বর ২৩৭ এবং ২৩৮তম পাত্র-পাত্রীর আকদ সম্পন্ন হয়েছে। পাত্র নাটোরের, কৃষি কাজের সাথে সম্পৃক্ত। মেয়ে পাবনার, মাদ্রাসার খেদমতে আছেন।
পাত্র ও পাত্রী উভয়ের জন্য মুসলিম বাংলা একাউন্টে কেনাকাটার জন্য বিশেষ ছাড় কুপন পাঠিয়ে দেয়া হয়েছে।
বিবাহের জন্য বায়োডাটা জমা দিয়ে আপনার পছন্দের পাত্র/পাত্রী খোঁজা শুরু করুন আজ থেকেই, https://muslimakd.com/
3,3500028
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

তুরস্ক কিছুদিন পর পরই নতুন নতুন সামরিক প্রযুক্তি সামনে নিয়ে আসছে।
তুরস্কের বায়রাক্তার ড্রোন এখন বিশ্বের প্রায় ৪০টি দেশে রপ্তানি হচ্ছে। অনেক দেশের যুদ্ধের গতিপথও এই ড্রোন বদলে দিয়েছে। অথচ ২০১৮ সালের আগেও তুরস্ক কোনো ড্রোন বিদেশে রপ্তানি করত না।
সামরিক দিক থেকে তুরস্কের স্বনির্ভর হওয়ার পথ আরও শক্ত হয় যখন রাশিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কারণে আমেরিকা তুরস্কের F-35 যুদ্ধবিমান কর্মসূচি স্থগিত করে দেয়।
এরপর কানাডাও তুরস্কে ড্রোনের ক্যামেরা ও সেন্সরসহ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দেয়।
কিন্তু তুরস্ক পরনির্ভরশীল হয়ে বসে থাকেনি। বরং নিজেরাই এসব প্রযুক্তি তৈরির দিকে আরও জোর দেয়। কয়েক বছরের মধ্যেই তুরস্ক সামরিক প্রযুক্তিতে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ফলে এখন কিছুদিন পর পরই তারা তাক লাগানো নতুন নতুন সামরিক প্রযুক্তি সামনে আনছে।
তবে তুরস্ক হুট করেই এই অবস্থানে আসেনি। ২০০২ সালের পর থেকেই দেশটি নিজস্ব প্রযুক্তিতে সামরিকভাবে স্বনির্ভর হওয়ার কাজ শুরু করে। এতদিন ধরে সেই ভিত্তি তৈরি হয়েছে, আর এখন তার ফলাফল একের পর এক প্রকাশ্যে আসছে।
তবে তুরস্কের এই অগ্রগতি সামনে আরও দ্রুত বাড়বে। TEKNOFEST-এর মতো প্রতিবছর অনুষ্ঠিত প্রযুক্তি মেলা দেশটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
এই বিশাল উদ্ভাবনী মেলায় নিজেদের উদ্ভাবন প্রদর্শনের জন্য লাখ লাখ তরুণ সারা বছর ধরে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে।
সামার ভ্যাকেশনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় কয়েক মাস বন্ধ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে থেকে গেছে, শুধু TEKNOFEST-এ উপস্থাপনের জন্য নিজেদের প্রজেক্টের কাজ শেষ করতে।
এমনকি ক্লাস ফোরের একটি শিশুকেও সোলার-বেইজড সাবমেরিনের প্রজেক্ট তৈরির প্রস্তুতি নিতে দেখেছি।
আমি ছবি তুলতে চেয়েছিলাম। কিন্তু সে বলল, ছবি তুললেও কোথাও শেয়ার করা যাবে না, আইডিয়া লিক হয়ে যাবে!
আমাদের দেশের বাচ্চাদের তুলনায় পৃথিবীর অন্য কোনো দেশের বাচ্চারাই বেশি মেধাবী নয়। পার্থক্যটা অন্য জায়গায়। দুর্ভাগ্য হলো, আমাদের দেশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার মতো অভিভাবক নেই। এই জাতির ঘুম ভাঙানোর মতো কেউ নেই। এমন কেউ নেই, যে আমাদের কাঁধ ধরে ঝাঁকি দিয়ে আমাদের অতীত ইতিহাসটা স্মরণ করিয়ে দিবে।
মাত্র কয়েকশ বছর আগে, আমেরিকা যখন আজকের আমেরিকা হয়ে ওঠেনি, ইউরোপ যখন এই উপমহাদেশে ব্যবসা করার সুযোগ খুঁজছিল, তখন ভারতীয় উপমহাদেশের অর্থনীতি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি। আর এই উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি ছিল বাংলা।
বাংলার উন্নতমানের কাপড়ের খ্যাতি ছিল সারা পৃথিবীতে। অন্যান্য দেশের রাজা-বাদশারাও বাংলার সূক্ষ্ম কাপড় ব্যবহার করত। শুধু কাপড় নয়, এদেশে উন্নতমানের জাহাজও তৈরি হতো এবং সেগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হতো।
এরপর শুরু হলো ব্রিটিশ শাসন ও অর্থনৈতিক শোষণ। এদেশের সম্পদ ও কাঁচামাল ব্রিটিশ সাম্রাজ্যের শিল্প বিপ্লবে ব্যবহৃত হলো, আর বাংলার নিজস্ব শিল্প ধীরে ধীরে ধ্বংস করা হলো। একের পর এক দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেল, অভাবের তাড়নায় আমাদের স্বভাবও বিগড়ে গেল, চুরি চামারি সর্বব্যাপি প্রসার লাভ করল।
শিক্ষাব্যবস্থাতেও তৈরি করা হলো এমন একটি কাঠামো, যার প্রধান উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক প্রশাসনের জন্য অনুগত কর্মচারী তৈরি করা।
ব্রিটিশরা চলে গিয়েছে, সেই অনুগত চাকুরী সিস্টেম আজও রয়ে গিয়েছে। আজও দরখাস্তে লিখতে হয় আই বেগ মোস্ট রেসপেক্টফুলি..... দিয়ে। আজও এক স্যার তার উপরের স্যারকে স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতে দেখা যায়।
ব্রিটিশদের সময় আমাদের শিল্প ধ্বংস করে শুধু তাদের দেশের জন্য কাঁচামাল উৎপাদনে আমাদেকে বাধ্য করেছিল। আজও আমরা কাঁচামাল হিসেবে মানুষ পাঠাচ্ছি, এতই কাঁচা যে, রাস্তায় সুইপিং বা হোটেলে ওয়েটার হতে পারলে নিজেকে সাত জনমের সৌভাগ্যবান মনে করে।
ব্রিটিশরা এদেশের সম্পদ নিয়ে গিয়েছিল তাদের দেশে। আজও আমরা দেখি, দেশের ক্ষমতাবানদের কেউ কেউ দেশের সম্পদ বিদেশে নিয়ে গিয়ে সেখানে বিলাসবহুল সম্পদ তৈরি করে।
আমরা কত শত ইতিহাস পড়ি। কিন্তু আমরা কারা ছিলাম, সেই ইতিহাসটাই যেন ভুলে গেছি।
আমরা মাটি খুঁড়ে হাজার হাজার বছর আগের ইতিহাস খুঁজি, অথচ মাত্র তিনশ বছর আগের নিজেদের ইতিহাস খুঁজি না। শত শত গবেষণা হয়, কিন্তু কীভাবে আমরা আবার নিজেদের সক্ষমতা ফিরিয়ে আনতে পারি তার জন্য কোন উদ্যোগ নেই।
মনে হয়, যেন এই দারিদ্র্যই আমাদের নিয়তি। পরনির্ভরশীলতা, অন্যের দিকে তাকিয়ে থাকা আর নতজানু হয়ে থাকাই যেন আমাদের ভাগ্যের লিখন।

- শরীফ আহমেদ
সহকারী অধ্যাপক, তুরস্ক থেকে
1,5500038
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বেশ কিছু নেতিবাচক সংবাদ সামনে আসছে, যা অত্যন্ত কষ্টদায়ক। এ বিষয়ে আমার উপলব্ধি শেয়ার করছি।
অপরাধী যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, তার সাথে আচরণ অপরাধী হিসেবেই হওয়া জরুরি। একটু কমও নয়, বেশিও নয়। এ ব্যাপারে আমি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদীস মাথায় রাখি।
এক:
বনু মাখযুমের এক মহিলার চুরির ঘটনায় তার পক্ষে সুপারিশ আসার পর তিনি একটি যুগান্তকারী খুতবা দেন:
«أَيُّهَا النَّاسُ، إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا»
“হে লোকসকল! তোমাদের পূর্বের লোকেরা ধ্বংস হয়েছিল এ কারণেই যে, তাদের মধ্যে উঁচু মর্যাদার কেউ চুরি করলে তারা তাকে ছেড়ে দিত, আর দুর্বল অবস্থানের কেউ চুরি করলে তার উপর নির্ধারিত শাস্তি কার্যকর করত। আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতিমা যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম।”
সূত্র: সহীহ মুসলিম, ১৬৮৮; সহীহ বুখারী, ৩৪৭৫ ও ৬৭৮৮।
দুই:
«لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ»
“একজন জিনাকারী যখন জিনা করে, সে সময় সে মুমিন থাকে না; আর একজন চোর যখন চুরি করে, সে সময় সে মুমিন থাকে না।”
সূত্র: সহীহ বুখারী, ২৪৭৫; সহীহ মুসলিম, ৫৭।
এ হাদীসের মূল ব্যাখ্যা হলো, সে সময় ব্যক্তির পরিপূর্ণ ঈমান থাকে না। তবে আরেকটা দিক আমার সবসময় মনে হয়। তা হলো, একজন চোরের পরিচয়ে সে চোর। একজন জিনাকারীর পরিচয়ে সে জিনাকারী। সে মুমিন কিনা, সেই পরিচয়টা তার অপরাধ বিবেচনার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কাজেই একজন অপরাধী যদি আমার খুব কাছেরও হয়, আমার প্রতিষ্ঠানের হয়, আমার আত্মীয় হয়, আমার দলের হয়, সংগঠনের হয়, এলাকার হয়, অপরাধের বিচারের জায়গা থেকে তার ব্যাপারে কোনো রকম নমনীয়তা রাখার শরীয়ার দৃষ্টিকোণ থেকে কোনো সুযোগ নেই। বিশেষ করে সেই অপরাধ যদি কারো হক বিনষ্টের হয়। উদাহরণস্বরূপ, কারো সম্পদ চুরি করা, আত্মসাৎ করা, কিংবা কারো ইজ্জত, সম্মান, আব্রু নষ্ট করা।
আবাসিক প্রতিষ্ঠান, তা যেকোনো ধর্মেরই হোক, এ ধরনের প্রতিষ্ঠানে পুরো বিশ্বেই নানারকম কলঙ্কজনক ঘটনার খবর পাওয়া যায়। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে নানারকম আচরণবিধি, পরিচালনা কাঠামো, তদারকি নির্দেশিকা ও মানদণ্ডের কথা আমরা দেখতে পাই।
আমাদের দেশের প্রেক্ষাপটে সব রকম শিক্ষা ব্যবস্থার নিজস্ব বোর্ড আছে। কিন্তু তাদের মৌলিক দায়িত্ব হচ্ছে শিক্ষার মান উন্নয়ন, কারিকুলাম, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান এবং সার্টিফিকেট প্রদান। তবে আইন প্রয়োগের জায়গা থেকে তেমন কোনো ক্ষমতা না থাকায়, এ ধরনের বোর্ড থেকে অপরাধ দমনে কার্যকর ভূমিকা আশা করা একটা অবাস্তব প্রত্যাশা।
এক্ষেত্রে বরং যেটা করা দরকার বলে আমি মনে করি, তা হলো বোর্ডের অন্তর্ভুক্ত সবগুলো প্রতিষ্ঠানকে একটি অভিন্ন আচরণবিধির আওতায় নিয়ে আসা। সেই বিষয়ে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেয়া, তাদের কাছ থেকে বার্ষিক প্রতিবেদন নেয়া।
কিন্তু এরপরেও অপরাধ হতে পারে। একদিকে যেমন নির্দেশিকা, আচরণবিধি, ওয়াজ, নসিহত এগুলো থাকবে, অন্যদিকে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীকে যদি অবাধে ছাড় দেয়া হয়, সহজে বের হয়ে আসার উপায় দেয়া হয়, তাহলে সেটা অপরাধকে এবং অপরাধীকে সমর্থন করার সমতুল্য বলে মনে করি।
আর তা যদি হয় ধর্মীয় প্রতিষ্ঠানের কাছ থেকে, তাহলে সেটা মানুষের আস্থা ও বিশ্বাসকে প্রচণ্ডভাবে নষ্ট করতে পারে।
কাজেই আমার পরামর্শ:
১. শিক্ষা বোর্ড হিসেবে তাদের নথিভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অভিন্ন আচরণবিধি রাখা উচিত। সেই আচরণবিধি ভাঙলে তাদের অনুমোদন অথবা বোর্ডের স্বীকৃতি বাতিল করা হবে, এবং এ বিষয়ে বার্ষিক প্রতিবেদন জমা নেয়া ও অন্যান্য কার্যক্রম থাকা উচিত।
২. সকল অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা উচিত এবং অপরাধের যে শাস্তি, তা অবশ্যই নিশ্চিত করা উচিত। সে যে কেউ হোক না কেন। অপরাধী হলে তাকে অবশ্যই দেশীয় আইনের দ্বারস্থ করা এবং অপরাধ প্রমাণে তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা উচিত। কোনোভাবেই তাকে “নিরাপদ প্রস্থান” দেওয়ার সুযোগ নেই।
- মুফতী ইউসুফ সুলতান
2,7100044
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয় এবং ৭০ জন কাফের মুসলমানদের হাতে বন্দি হয়। বন্দিদের সাথে এরকম আচরণ করা হয় যে, খাবারের ক্ষেত্রে মুসলমানরা নিজেদের চেয়ে বন্দিদেরকে অগ্রাধিকার দিতেন।
মুসলমানদের নিজেদের ভাগে খাবারের মতো পর্যাপ্ত রুটি নেই কিন্তু বন্দিদেরকে রুটি খেতে দিতেন। মুসয়াব ইবনে উমাইর রাঃ এর ভাই আবু আজিজ ইবনে উমায়ের তখন বন্দিদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন আমরা লজ্জায় রুটি ফিরিয়ে দিতাম মুসলমানদেরকে কিন্তু তারা আবার আমাদেরকে ফিরিয়ে দিতেন। এসব বন্দিদের অনেকেই পরে মুসলমান হয়ে যান।
বন্দিদের ব্যাপারে সিদ্ধান্ত হয়, তারা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে যাবে। বন্দিদের মধ্যে যারা শিক্ষিত ছিল এবং মুক্তিপণ আদায়ের মতো পর্যাপ্ত সম্পদ ছিল না তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়, তারা মুসলমানদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখাবে, এটাই তাদের মুক্তিপণ হিসেবে গণ্য হবে।
বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত রাঃ তাদের কাছেই লেখাপড়া শিখেছিলেন।
অর্থাৎ, একজন মুসলিম শিশুর শিক্ষা গ্রহণের জন্য একজন অমুসলিম যুদ্ধবন্দীর জ্ঞানকে কাজে লাগানো হলো, আর সেই শিশুই পরবর্তীতে রাসুলুল্লাহ ﷺ-এর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হয়ে উঠলেন।
এরপর আবু বকর (রা.)-এর খিলাফতের সময় যখন কুরআনের আয়াতগুলোকে একটি সংকলিত মুসহাফে একত্র করার গুরুদায়িত্ব নেওয়া হলো, তখন সেই গুরুত্বপূর্ণ কাজের জন্য জায়েদ ইবনে সাবিত (রা.)-কেই নির্বাচন করা হয়।
এখানে আমাদের জন্য গভীর একটি শিক্ষা রয়েছে।
চিন্তা করুন—রাসুলুল্লাহ ﷺ নিজে জীবিত, সাহাবায়ে কেরামের মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো তাঁর চারপাশে উপস্থিত; এমন সময় একজন অমুসলিম যুদ্ধবন্দী মুসলমানদের শিশুদের লেখাপড়া শেখাচ্ছেন।
তিনি তাদের ঈমান বা আমল শেখাচ্ছেন না; শেখাচ্ছেন লেখা-পড়ার মতো জাগতিক দক্ষতা। অথচ সেই শিক্ষাকে মুসলমানদের জন্য এতটাই মূল্যবান মনে করা হলো যে, সেটিই একজন বন্দীর মুক্তির বিনিময় হিসেবে গ্রহণ করা হলো।
এ ঘটনা আমাদের বুঝিয়ে দেয়—ঈমান ও আমলের শিক্ষা যেমন অপরিহার্য, তেমনি দুনিয়ার উপকারী জ্ঞান ও দক্ষতা অর্জনও মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর রাসুলুল্লাহ ﷺ জায়েদ ইবনে সাবিত (রা.)-কে হিব্রু (ইয়াহুদীদের) ও ইউনানী (গ্রীকদের) ভাষা শেখারও নির্দেশ দিয়েছিলেন, যার ফলে তিনি সেই জ্ঞান অর্জন করে রাসুলুল্লাহ ﷺ-এর আন্তর্জাতিক চিঠিপত্রের কাজে সহযোগিতা করেছিলেন।
তাই ইসলামের দৃষ্টিতে শিক্ষা মানে শুধু ধর্মীয় জ্ঞান নয়। ঈমান ও আমলের পাশাপাশি ভাষা, লেখা, যোগাযোগ, প্রশাসন, চিকিৎসা, প্রযুক্তি এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় অন্যান্য উপকারী জ্ঞানও মুসলিম সমাজের শক্তি ও অগ্রগতির গুরুত্বপূর্ণ উপায়।
https://www.facebook.com/hashtag/মিন_হুসনিল_ইসলাম?__cft__[0]=AZggvn-YrvdEVef3rBXC_hdajM-JuQer18TY-d6OxOq0uVksebxjk7R-1efpJ8UM0ib-0W2oAOG2Q8SXT7gvxoN1mRG9y0oDEi6CU9vXojo5-8O6Ke0KocosfxYOm3RDbsIpsJ-yxlpUkqVp3T2jtvzJH2IUV-LE9KR77tyjembXbHvMMGYs&__tn__=*NK-R৩
- শরীফ আহমেদ
2,7700043
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

Photo
মুসলিম বাংলা তা'লীমে কুইজে আজকের বিষয়ের উপর মাস'আলা, হাদীস, প্রবন্ধ, কুরআনের আয়াত।
৫ মিনিটের জন্য প্রতিদিন সময় দিয়ে দেখুন। ১ মাসের মধ্যেই নিজের ভিতরে ইলমে ওহীর বারাকাহ অনুভব করবেন ইনশাআল্লাহ।
2,6500021
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

Photo
তা'লিমে কুইজে আজকের বিষয়।
আপনি পড়েছেন তো ? পড়তে কষ্ট হলে শোনার ব্যবস্থাও আছে আলহামদুলিল্লাহ্‌।
কিভাবে খুঁজে পাবেনঃ- মুসলিম বাংলা অ্যাপ খুলে তা'লীমে কুইজে প্রবেশ করুন।
2,8900020
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

Photo
মুসলিম বাংলা অ্যাপে তা'লিমে কুইজে আজকের বিষয়ঃ- আদলুর রসূল স:
এখন থেকে যেই বিষয়গুলো "অডিও" শুনতে পাবেন টেক্সটের পাশাপাশি,
১। কুরআনের আয়াত ২। হাদিসের আরবি ৩। কুরআনের বাংলা অনুবাদ ৪। হাদিসের বাংলা অনুবাদ ৫। দু'আর আরবি।
মাস'আলা / পরামর্শের অডিও নিয়ে কাজ চলছে, আল্লাহ্‌ তাউফিক দান করেন।
2,9400026
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

Photo
আজকের তালীমে কুইজে কি অংশ নিয়েছেন? মুসলিম বাংলা অ্যাপ খুলে সেবা সেকশনে দেখুন।
3,3100039
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

১০ সেপ, ২০২৬, ১৭:১২

ইন্সটল করে লাইভ ডেমো দেখালাম দেখতে কেমন হবে।
আনুষ্ঠানিকভাবে মসজিদ সাইনেজ সল্যুশনের ফ্রি ডেমো দেখানোর জন্য তৈরি। মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যারা মসজিদে সাইনেজ নেবার সিদ্ধান্ত নিতে পারবেন এমন আগ্রহীরা ডেমোর জন্য নক করতে পারেন।
মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের সাথে অনলাইনে ডেমো দেখার অনুরোধ করতে পারেন এই নাম্বারে 01758545080 কল করুন অথবা whatsapp করুন। https://youtu.be/g-N5gO_fxdk
Video Thumbnail
3,0900020
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

২৬ আগ, ২০২৬, ১০:১৭

Photo
আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম বাংলার নামাজের সময়সূচির ক্যালেন্ডারটি এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে!

এবারের ক্যালেন্ডারটি যাচ্ছে দত্তশোল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর এ । ক্যালেন্ডারটি অর্ডার করা হয়েছে “দত্তশোল্লা মুরাদ পাটোয়ারী বাড়ীর পাঞ্জেগানা মসজিদ” এর জন্য।

আপনার মসজিদ, মাদ্রাসা, অফিস অথবা বাসার জন্য ক্যালেন্ডারটি নিতে যোগাযোগ করুন আমাদের সাথে। https://muslimponno.com/product/prayer-time-calendar
1,9300028
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

২৬ আগ, ২০২৬, ১০:১৭

সারা জীবন রাগান্বিত অবস্থায় যা বলেছি বা করেছি, এর জন্য পরে অনুতপ্ত হতে হয়নি এমন ঘটনা নেই। রাগের সময় যা-ই বলবেন বা করবেন সেটা কোন না কোন দিক দিয়ে ভুল হবেই। ভুল না হলেও অন্তত অনুত্তম তো হবেই হবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম-এর কাছে এক লোক এসে উপদেশ চাইলে তাকে তিনি বলেছিলেন, রাগ করবে না। সেই সাহাবি আরও কিছু উপদেশ চাইলেন। তিনি একই উত্তর দিলেন- রাগ করবে না। এরপর আরও একবার সাহাবি উপদেশ চাইলেন। এবারও তিনি বললেন, রাগ করবে না। এভাবে একই উপদেশ তিনি তিন বার দিলেন তাকে। অর্থাৎ, এই এক জিনিস ঠিক করতে পারলে অন্য হাজারো উপদেশের দরকার হবে না। এমনিতেই সেগুলো সংশোধন হয়ে যাবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষাদানের নীতি এমনই সামগ্রিক ও সুন্দর ছিল। যার রাগ বেশি, তার জন্য রাগ কন্ট্রোলের প্র্যাকটিস করা সবচে বড় আমল।
- মুফতী আব্দুল্লাহ আল মাসুদ
3,0500076
মুসলিম বাংলা - Muslim Bangla logo
মুসলিম বাংলা - Muslim Bangla

২৬ আগ, ২০২৬, ১০:১৭

প্রথমে নিউজের শিরোনামটি দেখুন, তারপরে নিউজটি দেখুন। --------------- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ…
3,1200034

Showing 30 of 75 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

মুসলিম বাংলা - Muslim Bangla টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

মুসলিম বাংলা - Muslim Bangla (@muslimbanglaa) tgdio-এ ভাষা শিক্ষা ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ২২,৭৭৭ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে মুসলিম বাংলা - Muslim Bangla (@muslimbanglaa) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @muslimbanglaa-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

মুসলিম বাংলা - Muslim Bangla কি ভালো ভাষা শিক্ষা চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে মুসলিম বাংলা - Muslim Bangla-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ২২,৭৭৭ সাবস্ক্রাইবার আছে। একই ভাষা শিক্ষা চ্যানেলের সাথে তুলনা করুন।

মুসলিম বাংলা - Muslim Bangla-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @muslimbanglaa পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।