Bangladesh Jamaat-e-Islami Telegram channel photo

Bangladesh Jamaat-e-Islami

@bjiofficialPublic Channel

Official Telegram Channel of Bangladesh Jamaat-e-Islami. 🌐Web 👉 www.jamaat-e-islami.org Follow us on : 🔵 FB 👉 www.fb.com/BJI.Official 🟣 TW 👉 www.twitter.com/BJI_Official 🟡 IG 👉 www.instagram.com/bji.official 🔴 YT👉 www.youtube.com/bjiofficial

608

Last views

152.3k (152,311 subscribers)
সদস্য
—
Rating
67
Total Posts
Oct 20, 2026, 2:24 PM
আপডেট হয়েছে
Mar 29, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel NameBangladesh Jamaat-e-Islami
Username@bjiofficial
Categoryওয়েব সিরিজ
Languageবাংলা
Countryভারত
সদস্য152,311
Channel TypePublic Channel
Created২৯ মার্চ, ২০২৬
Last Updated২০ অক্টো, ২০২৬ • ৩ দিন আগে
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#228949-28
ভাষার র্যাঙ্কিং
#547-6
ক্যাটাগরির র্যাঙ্কিং
#6224-2

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 152.3K30 Days growth: -1.7K1.1%
09/2109/2610/0110/0610/1110/1610/20
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
21:09:2026153,992
22:09:2026153,992
23:09:2026153,992
24:09:2026153,992
25:09:2026153,814
26:09:2026153,814
27:09:2026153,814
28:09:2026153,814
29:09:2026153,814
30:09:2026153,814
01:10:2026153,814
02:10:2026153,814
03:10:2026153,814
04:10:2026153,814
05:10:2026153,814
06:10:2026153,814
07:10:2026153,814
08:10:2026153,814
09:10:2026153,814
10:10:2026153,814
11:10:2026153,814
12:10:2026152,893
13:10:2026152,893
14:10:2026152,893
15:10:2026152,893
16:10:2026152,893
17:10:2026152,893
18:10:2026152,893
19:10:2026152,893
20:10:2026152,311
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 23:03:2026173,565
Week of 30:03:2026172,167
Week of 06:04:2026171,251
Week of 13:04:2026170,012
Week of 20:04:2026168,503
Week of 27:04:2026168,503
Week of 04:05:2026168,503
Week of 11:05:2026165,471
Week of 18:05:2026165,471
Week of 25:05:2026165,471
Week of 01:06:2026162,540
Week of 08:06:2026162,540
Week of 15:06:2026160,612
Week of 22:06:2026159,152
Week of 29:06:2026159,152
Week of 06:07:2026159,152
Week of 13:07:2026157,239
Week of 20:07:2026157,633
Week of 27:07:2026156,760
Week of 03:08:2026156,760
Week of 10:08:2026156,760
Week of 17:08:2026157,008
Week of 24:08:2026157,008
Week of 31:08:2026154,984
Week of 07:09:2026154,984
Week of 14:09:2026153,992
Week of 21:09:2026153,814
Week of 28:09:2026153,814
Week of 05:10:2026153,814
Week of 12:10:2026152,893
Week of 19:10:2026152,311
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
March 2026173,383
April 2026168,503
May 2026165,471
June 2026159,152
July 2026157,633
August 2026157,008
September 2026153,814
October 2026152,311
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
2026152,311

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত10.7K
  2. #2যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে আছে, সব আল্লাহরই। যদি তোমরা8.3K
  3. #3২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী 7.8K
  4. #4মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৬টায় সাভারের জাতী7.8K
  5. #5২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী 7.6K
  6. #6http://www.fb.com/BJI.Official7.2K
  7. #7https://www.facebook.com/BJI.Official7.2K
  8. #8২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী 6.9K
  9. #9বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ (২৭ মার্চ, জুম'আ বার)6.9K
  10. #10মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মাননীয় বিরোধীদলীয়6.3K

সাম্প্রতিক পোস্ট

Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ২২:৫৯

Photo1/4
ঠাকুরগাঁও-১ আসনে ২৯ অক্টোবর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ সরকারের জনস্বার্থবিরোধী কাজের সমুচিত জবাব দিবে- মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। সরকার গণভোটের গণরায় অস্বীকার করাসহ যেসব জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে জনগণ তার সমুচিত জবাব দেবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে।

তিনি বলেন, মজলুম জননেতা, সাবেক শিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার তৈরি হয়েছে।

আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত একটানা জগন্নাথপুর, বেগুনবাড়ী, নারগুন, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর, চিলারং, রহিমানপুর, আকচা ও সালন্দর ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে ও দায়িত্বশীল সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, ভোট কেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি ঠেকাতে জামায়াতের কর্মীরা সর্বস্তরের জনগণকে নিয়ে যথাযথ ভূমিকা রাখবে। কোনো প্রকারের কারচুপি, ইঞ্জিনিয়ারিং ও ভোট ডাকাতি বরদাশত করবে না ঠাকুরগাঁও-১ আসনের জনগণ।

তিনি আরও বলেন, বিএনপি সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে। সকল সেক্টরে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। পরাজিত দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে। ইউনিভার্সিটিগুলোয় দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দিয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের ভোটারদের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ মজলুম জননেতা ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানান মাওলানা আবদুল হালিম।
মাওলানা আব্দুল হালিম আজ ১০টি ইউনিয়নে সফর করে বিভিন্ন দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন।

এসব সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী ও বালিয়াডাঙ্গী উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

#VoteForDaripalla #Jamaat #daripalla #Thakurgaon1
6080022
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ২২:১৬

Photo1/2
দ্বাদশ শাহাদাতবার্ষিকী উপলক্ষে অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহকে শ্রদ্ধাভরে স্মরণ

ইসলামী মূল্যবোধসম্পন্ন এবং ইনসাফভিত্তিক সমাজ ও দেশ গঠনে তাঁর অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে : ডা. শফিকুর রহমান এমপি

আগামীকাল ২৩ অক্টোবর উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ এর দ্বাদশ শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহান রবের কাছে তাঁর মাগফিরাত কামনা ও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আজ ২২ অক্টোবর বিবৃতি দিয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, অসংখ্য বইয়ের লেখক, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে বাংলার এ জমিনে পাঠিয়ে মহান আল্লাহ দ্বীনের দাওয়াতকে প্রসারিত করার দায়িত্ব পালন করিয়েছেন। শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও জুলুমের শিকার হয়ে মাথানত না করে তিনি দাঈ হিসেবে জীবনকাল অতিক্রান্ত করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি—তাঁর পরিচালিত সমস্ত ভালো প্রচেষ্টাগুলোকে কবুল করে এবং ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁর জীবনকালটি ছিল শিক্ষার ও বর্তমান সময়ের জন্য গবেষণার। তিনি রাজনৈতিক জীবনে মানুষের অধিকার আদায়ে ছিলেন সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসহীন আর বাতিলের জন্য ছিলেন চ্যালেঞ্জের। নিজের বর্ণাঢ্য শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন ও পেশাগত জীবনে তিনি সেই স্বাক্ষর রেখে গেছেন, রয়েছেন অনুস্মরণীয় হিসেবে। ইসলামী মূল্যবোধসম্পন্ন এবং ইনসাফভিত্তিক সমাজ, দেশ গঠনে তাঁর অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি বলেন, নাগরিকদের অধিকার রক্ষায় তিনি ছাত্রজীবনে ভাষা আন্দোলনে যোগ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি তমদ্দুন মজলিসে যোগ দিয়ে সামাজিক ও রাজনৈতিক কাজে জড়িয়ে পড়েছিলেন। পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের মানুষের জীবন ও মানোন্নয়নে নিজেকে বিলিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক ও তাদের দোসরদের শত অত্যাচার-নির্যাতন, অপবাদ সহ্য করেছেন ইসলামী আন্দোলনের মজলুম দাঈ অধ্যাপক গোলাম আযম।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা’র রূপকার অধ্যাপক গোলাম আযম। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি ১৯৮৩ সালে সর্বপ্রথম এ ফর্মুলা উপস্থাপন করেন। ১৯৯৬ সালে তাঁর পূর্বেকার প্রস্তাবমতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানে ‘তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা’ সংযোজন করেন। তাঁর প্রণীত এই ফর্মুলা শ্রীলঙ্কা, পাকিস্তানসহ পৃথিবীর অনেক দেশ গ্রহণ করেছে।

তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমের দীর্ঘ রাজনৈতিক পথচলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমৃদ্ধ হয়েছে, উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের উর্বর ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তিনি ১৯৫৪ সালের এপ্রিলে জামায়াতে ইসলামীতে সহযোগী (মুত্তাফিক) হিসেবে যোগদান করেন। ১৯৫৫ সালের জুন মাসে তিনি রাজশাহী বিভাগীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিযুক্ত হন। এর এক বছর পর তাঁকে পূর্ব পাকিস্তান জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী বিভাগীয় জামায়াতের আমীরের দায়িত্ব অর্পণ করা হয়। ১৯৬২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৬৯-৭১ সেশনে তিনি জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তানের আমীর নির্বাচিত হন। সবশেষ ২০০০ সালের ডিসেম্বরে মজলিসে শূরার কাছে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আমীরে জামায়াতের দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, অধ্যাপক গোলাম আযম দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাভোগের সময়কাল ও জুলুমের শিকার হওয়ার ইতিহাস বেশ দীর্ঘ। ৯২ বছরের জীবনে তিনি ৫ বার কারাভোগ করেছেন। ভাষা আন্দোলনের সময় দুইবার, ১৯৬৪ সালে একবার, ১৯৯২ সালে। সর্বশেষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের সময় ২০১২ সালের ১১ জানুয়ারি তিনি গ্রেফতার হন। প্রিজন সেলে থাকা অবস্থায় ২০১৪ সালের ২৩ অক্টোবর নশ্বর পৃথিবী ছেড়ে অনন্ত সুন্দর জীবনে চলে গেছেন এ দাঈ।
7830035
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ২২:০৮

Photo1/2
"সৎ এবং যোগ্য লোক আপনা-আপনি তৈরি হবে না। জঙ্গল আপনা-আপনি তৈরি হয়, বাগান আপনা-আপনি তৈরি হয় না।"

অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ
[৭ নভেম্বর ১৯২২ - ২৩ অক্টোবর ২০১৪]

#WeAreGhulamAzam
6340045
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ২১:০১

Photo1/2
'জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভা

আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক; এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন এমপি; এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ; এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী;সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান; ব্রিগেডিয়ার (অব.) হাসান নাসির; বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন; ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি জনাব শহিদুল ইসলাম; ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন; জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ; এডভোকেট শিশির মনির; ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিবর্গ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
1,0500044
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ১৮:৪৭

Photo1/14
ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে বাগেরহাট ও খুলনার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন জামায়াত নেতৃবৃন্দের

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে আজ ২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বাগেরহাটের কাটাখালী মোড় এবং খুলনার শিববাড়ী মোড় পরিদর্শন করেছেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মু. ফখরুল ইসলাম

বিস্তারিত...
1,5600053
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ১৭:৫৯

Photo1/2
রুকনদেরকে সমকালীন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক ও কৌশলী ভূমিকা পালন করতে হবে - মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে। ক্ষমতার স্বাদ গ্রহণ নয়, বরং দেশ গঠন ও মানবতার কল্যাণের জন্যই আমাদের রাজনীতি।

তিনি বলেন, বিগত দিনে অসংখ্য নেতাকর্মীর মেহনত, শ্রম ও ত্যাগ-কুরবানির ফলে জামায়াত বাংলাদেশের প্রধান বিরোধীদলের আসনে সমাসীন। জামায়াত দেশকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৭-২৮ কার্যকালের জেলা আমীর নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত...
1,5300042
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ১৬:১৮

Photo1/2
আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।

লংমার্চের তৃতীয় দাবি—বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন।

#DhakaToKhulnaToKushtia
#LongMarch31Oct
#LongMarch
#Bangladesh
1,8800078
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

২২ অক্টো, ২০২৬, ১৪:৪৪

Photo1/16
লংমার্চে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগামী ৩১ অক্টোবরে অনুষ্ঠিতব্য লংমার্চে সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান জনাব মোঃ মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর অ্যাডভোকেট আজমল হোসাইন এবং গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।

বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

একই সময়ে লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য জনাব কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

#DhakaToKhulnaToKushtia
#LongMarch31Oct
#LongMarch
#Bangladesh
2,2200067
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১৭ অক্টো, ২০২৬, ২১:৪০

Photo
সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানবসৃষ্টির মূল উদ্দেশ্য : মিয়া গোলাম পরওয়ার

আল্লাহর জমিনে তাঁর দ্বীন ও দাসত্ব প্রতিষ্ঠাই মানবসৃষ্টির মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। তাঁরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দু’দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে বিভিন্ন জেলা ও মহানগরী থেকে আগত কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ইসলাম কেবল ব্যক্তিগত উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। একটি কল্যাণরাষ্ট্র গঠনে নেতাকর্মীদের কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠনের পাশাপাশি সমাজের সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপির পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

দু’দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক ও গবেষণাধর্মী আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নেন—

-মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল।
-ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-ড. মাওলানা আবদুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
-অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।

শিক্ষা শিবিরে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জ্ঞানার্জন, আত্মশুদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা নেতাকর্মীদের ব্যক্তিগত, সাংগঠনিক ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘটে।
1,3700053
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১৭ অক্টো, ২০২৬, ২০:৪৬

Photo
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১৭ অক্টোবর ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ের অংশ হিসেবে তিনি ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

এ সময় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গেও বিরোধীদলীয় নেতা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসব মতবিনিময় সভায় স্থানীয় এলাকার বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভাগুলোতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমীর আনোয়ারুল করিম,কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ ও কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
1,3900057
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১৭ অক্টো, ২০২৬, ১৫:৩৭

Photo
জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর লংমার্চ ও সমাবেশ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১১ দলের ৭ দফা দাবি নির্দিষ্ট কোনো দলের নয় বা ১১ দলের দাবি নয় এটি এদেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি।

আগামী ৩১ অক্টোবর লংমার্চ ও সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা জামায়াত কার্যালয় সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মোবারক হোসাইন বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃত্বে ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...
2,0900061
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১৭ অক্টো, ২০২৬, ১৫:২৫

Photo
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার

আজ ১৭ অক্টোবর, শনিবার সকালে কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।

গোলাম পরওয়ার বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিস্তারিত...
1,8800051
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১৭ অক্টো, ২০২৬, ১৫:১২

Photo
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ: এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কোনো কাজ না দেওয়ার যে হুমকি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৭ অক্টোবর শনিবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিস্তারিত...
1,8400055
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১৭ অক্টো, ২০২৬, ০৯:৪০

Video
'আমরা আমাদের মেহরাবের ইমামকে সমাজের ইমাম হিসেবে দেখতে চাই।'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
2,47000111
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১৬ অক্টো, ২০২৬, ২৩:০৭

Photo
৫ মাসব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মেহরাবের ইমামরা যেদিন সমাজেরও নেতৃত্ব দেবেন, সেদিন সমাজ থেকে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম সবকিছুই নিশ্চিহ্ন হবে, ইনশাআল্লাহ: ডা. শফিকুর রহমান এমপি

নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ৫ মাসব্যাপী আয়োজিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। এতে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিস্তারিত...
3,37000103
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Photo
স্থিরচিত্র : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০ সেপ্টেম্বর ২০২৬। বৃহস্পতিবার
এলডি হল। বাংলাদেশ জাতীয় সংসদ।
1,3600056
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Video
“আমরা এই বিপর্যস্ত-বিধ্বস্ত বাংলাদেশকে সবাই মিলে একটি আধুনিক, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই।”
—
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
2,9800097
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Photo
গোপালগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ: এড. এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতি বলেন, গোপালগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিবের ওপর সন্ত্রাসী হামলা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আহত ছাত্রনেতাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশের সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক শক্তিকে শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, গোপালগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতার ওপর সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।

https://www.facebook.com/share/p/1DJNm6cZ9G/
3,0600097
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Photo
https://www.facebook.com/BJI.Official

আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। বৈঠকটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি।

বৈঠকের শুরুতে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি জানতে চান।

নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের কথা উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নেপালে চলমান উদ্ধার তৎপরতা, সেখানকার মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও নেপালের রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এর প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
2,4800071
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Photo
সরকারি চাকরির নিয়োগে ভাইভার নাম্বার বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত : মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বারের ভারসাম্য পরিবর্তন করে ভাইভার নাম্বার অস্বাভাবিকভাবে বৃদ্ধির সরকারের উদ্যোগে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চরম দলীয়করণ শুরু করেছে। তারা ইতোমধ্যেই পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনসহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় বিবেচনায় মেধাহীন, অযোগ্য এবং বিতর্কিত লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এসব গুরুত্বপূর্ণ জায়গায় মেধা ও যোগ্যতার পরিবর্তে অন্ধ দলীয় লোকদের নিয়োগ দিয়ে সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। অথচ সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় এমন একটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মেধার মূল্যায়নকে দুর্বল করে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির পথ ন্যক্কারজনকভাবে উন্মুক্ত করবে। সরকারি চাকরির নিয়োগে ভাইভার নাম্বার বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নাম্বার রাখার সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। দেশবাসী মনে করে, সরকারের বড় আকারে ভাইভার নাম্বার বৃদ্ধির সিদ্ধান্ত প্রশাসনকে দলীয়করণের সুদূরপ্রসারী ষড়যন্তের নগ্ন হাতিয়ার। লিখিত পরীক্ষা একজন প্রার্থীর জ্ঞান, মেধা, বিশ্লেষণী সক্ষমতা ও প্রস্তুতিকে তুলনামূলকভাবে বস্তুনিষ্ঠভাবে যাচাই করার সুযোগ দেয়। লিখিত পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, পুনর্মূল্যায়ন ও অডিট করা সম্ভব। কিন্তু মৌখিক পরীক্ষার মূল্যায়ন অনেকাংশেই বোর্ডের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বিবেচনার ওপর নির্ভরশীল। ফলে ভাইভার নাম্বারের ওজন অস্বাভাবিকভাবে বাড়ানো হলে মেধার ব্যবধান কৃত্রিমভাবে পরিবর্তন করার সুযোগ সৃষ্টি হবে। ফলে লিখিত পরীক্ষায় অর্জিত মেধা ও যোগ্যতার অবমূল্যায়ন ঘটবে এবং যোগ্য চাকরিপ্রার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের পদগুলোতে দেশের বিপুলসংখ্যক তরুণ-তরুণী প্রতিযোগিতা করেন। তাঁদের অনেকেই দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মেধা ও পরিশ্রমের মূল্যায়নকে এমন কোনো অনিশ্চিত ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়, যেখানে মৌখিক পরীক্ষার অতিরিক্ত নাম্বার দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল সহজেই উল্টে দেওয়া সম্ভব।

তিনি বলেন, প্রক্সি, জালিয়াতি ও পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করা অবশ্যই জরুরি। কিন্তু জালিয়াতি বন্ধের অজুহাতে ভাইভার নাম্বার বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। প্রযুক্তিনির্ভর পরীক্ষাব্যবস্থা, বায়োমেট্রিক যাচাই, পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি, প্রশ্নপত্রের নিরাপত্তা, ডিজিটাল মনিটরিং এবং কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, অতীতে সরকারি চাকরি ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের যে ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তার অবসান চেয়েছে। একটি সরকারের দায়িত্ব হচ্ছে সেই গণআকাঙ্ক্ষা ধারণ করা; নতুন কোনো পদ্ধতিতে পুরোনো দলীয়করণের সুযোগ তৈরি করা নয়। তাই নিয়োগব্যবস্থার এমন কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হতে পারে না, যা ভবিষ্যতে প্রশাসনে দলীয় আনুগত্যশীল ও অনুগত জনবল প্রতিষ্ঠার পথ সুগম করে।

তিনি বলেন, আমরা এমন একটি প্রশাসন চাই, যেখানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিচয় হবে তাঁর মেধা, যোগ্যতা, সততা ও কর্মদক্ষতা; কোনো রাজনৈতিক পরিচয় নয়। রাষ্ট্রের প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হলে নিয়োগ প্রক্রিয়াকেই সর্বপ্রথম স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় দলীয় পরিচয়, রাজনৈতিক আনুগত্য, আত্মীয়তা, ব্যক্তিগত সুপারিশ কিংবা অর্থের প্রভাবের কোনো স্থান থাকতে পারে না। রাষ্ট্রের প্রতিটি নিয়োগ হতে হবে মেধা, যোগ্যতা, সততা ও দক্ষতার ভিত্তিতে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নাম্বার বৃদ্ধির বিতর্কিত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধিমালা অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের লেনদেন ও সুপারিশের সংস্কৃতি বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হবে।

https://www.facebook.com/photo/?fbid=1494619196028306&set=a.305994424890795
2,5500088
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Video
“সারের সংকট মূলত মজুদের সমস্যা না। ব্যবস্থাপনার সমস্যা, দুর্নীতির সমস্যা, হরিলুটের অপচেষ্টার সমস্যা।”
—
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি
সংসদ সদস্য, পাবনা-১, বাংলাদেশ জামায়াতে ইসলামী
3,32000133
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Video
‘মজুদদারি, কালোবাজারি ও ডিলার পর্যায়ের অনিয়ম মোকাবিলা করতে না পারাই সরকারের বড় ব্যর্থতা’
—
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি
সংসদ সদস্য, কুড়িগ্রাম-৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী
3,20000101
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

১১ সেপ, ২০২৬, ০৬:৪৮

Photo
০৯ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আয়োজনে ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
2,8800085
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

০১ সেপ, ২০২৬, ১৭:৪৬

Photo
❝বৈষম্যমূলক বিধান রেখে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না❞
-মিয়া গোলাম পরওয়ার

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনের বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছে। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তিনি আরও বলেন, আমাদের প্রথম গুরুত্বপূর্ণ দাবি হলো, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে; দেশে এ ধরনের ৩০ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। তাঁরা অতীতে বিভিন্ন নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পেরেছেন।

https://www.facebook.com/share/p/1BjDQxZwZM/
7780040
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

০১ সেপ, ২০২৬, ১৭:৪৬

Video
❝বৈষম্যমূলক বিধান রেখে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না❞
-মিয়া গোলাম পরওয়ার

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ সেক্রেটারি জেনারেল এর বক্তব্য
9640035
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

০১ সেপ, ২০২৬, ১৭:৪৬

Photo
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

#DhakaToChattogram #LongMarch5Sept #LongMarch #Bangladesh #Jamaat
2,1900094
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

০১ সেপ, ২০২৬, ১৭:৪৬

Video
‘লংমার্চ বাধাগ্রস্ত করে অশান্তি সৃষ্টি করে অনাস্থা আর বাড়াবেন না’
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
3,06000109
Bangladesh Jamaat-e-Islami logo
Bangladesh Jamaat-e-Islami

০১ সেপ, ২০২৬, ১৭:৪৬

Photo
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনগণের অধিকার আদায়ে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনগণের কাছে যাচ্ছে ১১ দল

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আজ ৩১ আগস্ট সোমবার বিকেল ৫টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।

https://www.facebook.com/share/p/1BdeNS4jHw/
3,46000102

Showing 30 of 67 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

Bangladesh Jamaat-e-Islami টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

Bangladesh Jamaat-e-Islami (@bjiofficial) tgdio-এ ওয়েব সিরিজ ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ১,৫২,৩১১ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে Bangladesh Jamaat-e-Islami (@bjiofficial) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @bjiofficial-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

Bangladesh Jamaat-e-Islami কি ভালো ওয়েব সিরিজ চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে Bangladesh Jamaat-e-Islami-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ১,৫২,৩১১ সাবস্ক্রাইবার আছে। একই ওয়েব সিরিজ চ্যানেলের সাথে তুলনা করুন।

Bangladesh Jamaat-e-Islami-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @bjiofficial পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।