
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপ্রেরণায় ইতিহাসে প্রথমবারের মতো ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা ও একটি সিটি করপোরেশন এলাকার ২৫৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এ উপলক্ষে আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সিটি করপোরেশন এবং ময়মনসিংহ সদর, ত্রিশাল, ফুলবাড়িয়া ও গৌরীপুর উপজেলার পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের মধ্যে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরানের প্রিন্স।
পরবর্তী সময়ে বিকেলে মুক্তাগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে, সন্ধ্যায় নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এবং রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট উপজেলার পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ
https://www.facebook.com/share/p/1A5d2t5NrC/























