📌 SpaceX-র প্রযুক্তিতে উড়ল টেসলার নতুন গাড়ি রোডস্টার।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকগ্রেগারে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে পরবর্তী প্রজন্মের ‘রোডস্টার’ গাড়ি প্রদর্শন করেছে টেসলা।
প্রদর্শনীতে গাড়িটিকে প্রথমে একটি র্যাম্পের ওপর দিয়ে উল্টো অবস্থায় চলতে দেখা যায়। এরপর স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি কোল্ড-গ্যাস থ্রাস্টার ব্যবহার করে গাড়িটি শূন্যে উড়ে, মাঝআকাশে ডিগবাজি খেয়ে আবার সোজা অবস্থায় অবতরণ করে।
প্রদর্শনীতে গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতিতে পৌঁছাতে মাত্র ০.৮১ সেকেন্ড সময় নেয়।
টেসলার দাবি, গাড়িটির সর্বোচ্চ সক্ষমতার ‘রকেট’ সংস্করণের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি (প্রায় ৩৭০ কিলোমিটার) হতে পারে। প্রতিষ্ঠানটি ২০২৮ সালে গাড়িটির উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে।
গাড়িটিতে স্পেসএক্সের থ্রাস্টার প্রযুক্তির ব্যবহার প্রচলিত বৈদ্যুতিক গাড়ির নকশা ও সক্ষমতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
@exposelinknoksha#Technology