এরা শুধু সংখ্যা নয়, এরা মানুষ!!
গতকাল ইসরায়েলের পার্লামেন্ট একটি আইন পাস করেছে, যে আইন দিয়ে ৯০ দিনের মধ্যে ইসরায়েলে থাকা সব ফিলিস্তিনি বন্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বিষয়টি আরও উদ্বেগজনক হলো, তারা নাকি ইতোমধ্যেই এক্সিকিউশন রুমও প্রস্তুত করে ফেলেছে। বিশ্ব সংবাদ মাধ্যম হতে জানা গেছে যে, বর্তমানে ইসরায়েলে প্রায় ৯৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে। এসব বন্দিদের মধ্যে প্রায় ৩৪০০ জন এমন আছেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, তাদের কোনো অপরাধই প্রমাণিত হয়নি, এমনকি কোনো চার্জও আনা হয়নি।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, এই বন্দিদের মধ্যে শিশুরাও রয়েছে। তাদের বিরুদ্ধেও অভিযোগ এনে ৯০ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হচ্ছে। তাদেরও এই আইনের অধীনে হত্যা করা হবে। কিন্তু এরা শুধু সংখ্যা নয়, এরা মানুষ, এদের জীবন আছে, স্বপ্ন আছে, পরিবার আছে, অনুভূতি আছে। তাদের এভাবে হত্যা করা হবে, এটা কল্পনাতীত নির্মমতা।বলুন তো, মানবাধিকর প্রতিষ্ঠার রঙ্গিন স্বপ্ন এবং স্লোগানের এই যুগে মানবজীবনের মূল্য আর কতটা নিচে নামতে পারে?
তাই আমার ফলোয়ার্স ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে, আপনারা যারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, যদি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারেন, তাহলে সেই ব্যবহারই বা কীসের? আপনার ফলোয়ার, আপনার আইডি, এসবেরই বা মূল্য কী, যদি আপনি সত্যের পক্ষে দাঁড়াতে না পারেন? আর যদি আপনার ফলোয়ার না-ও থাকে, তবুও অন্তত নিজের কণ্ঠ তুলুন।
ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আপনাকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ কিছুই হতে হবে না। আপনাকে শুধু একজন মানুষ হতে হবে। আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, এই বার্তাটি ছড়িয়ে দিন। শুধু শেয়ার করলেই হবে না ইসরাঈলের এমন মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলুন।