একটু ভেবে দেখ...
মোবাইল স্ক্রল করতে ২–৩ ঘণ্টা চলে যায়, তেমন ক্লান্তি লাগে না। কিন্তু কুরআন তিলাওয়াত করতে বা পড়াশোনায় মন দিতে বসলেই কেন যেন চোখে ঘুম আসে, শরীর ভারী লাগে, মন অস্থির হয়ে যায়, নানান অজুহাত তৈরি হয়!
এটা কি শুধু শরীরের ক্লান্তি? হতে পারে। দীর্ঘক্ষণ পড়লে মস্তিষ্কও ক্লান্ত হয়, বিশ্রামের প্রয়োজন হয়।
কিন্তু একজন মুমিন হিসেবে আরেকটি বিষয়ও আমাদের মনে রাখা উচিত। শয়তানের অন্যতম লক্ষ্য হলো মানুষকে আল্লাহর সন্তুষ্টির কাজ থেকে ফিরিয়ে রাখা। আর ইসলামে উপকারী ইলম অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। তাই ভালো কাজের পথে ওয়াসওয়াসা, অলসতা ও নিরুৎসাহ আসতেই পারে।
তাই যখনই পড়তে বসবে— 🤲 "আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম" পড়ুন। 🤲 আল্লাহর কাছে উপকারী ইলম ও সহজতা চাও। 📖 চাইলে কিছু কুরআন তিলাওয়াত করে বা রুকইয়াহ শুনে/পড়ে শুরু করতে পারো। তারপর দৃঢ় নিয়তে পড়া শুরু কর। শয়তানের ওয়াসওয়াসার কাছে হার মানবে না, ইনশাআল্লাহ।
তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবে—যদি সত্যিই জ্বর, তীব্র মাথাব্যথা বা অন্য কোনো শারীরিক অসুস্থতা হয়, তাহলে চিকিৎসা গ্রহণ কর। ইসলাম আমাদের তাওয়াক্কুলের পাশাপাশি চিকিৎসা গ্রহণেরও শিক্ষা দিয়েছে।
আল্লাহর সাহায্য নিয়ে এগিয়ে চল।
আল্লাহ আমাদের সবাইকে উপকারী ইলম, ইখলাস এবং আমলের তাওফিক দান করুন। অলসতা ও শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমীন। 🌿
(অনেকে প্রশ্নটা কর তাই বললাম সম্পূর্ন আমার মতামত )






![Physics Polls & Content[ADMITORY] Telegram channel](https://cdn.tgdio.com/channels/2026/04/physicscont.webp)



