We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News Telegram channel photo

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

@kofipostPublic Channel

WABOBS News Telegram Channel: Your source for the latest news from around the world, 24/7. Contact: @wabobsbot Twitter: https://x.com/kofipost Website: kofipost.com

1.4k

Last views

14.5k (14,520 subscribers)
সদস্য
—
Rating
40
Total Posts
Oct 21, 2026, 1:30 AM
আপডেট হয়েছে
Apr 1, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel NameWe're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News
Username@kofipost
Categoryনিউজ আপডেট এবং সংবাদপত্র
Languageবাংলা
Countryভারত
সদস্য14,520
Channel TypePublic Channel
Created১ এপ্রি, ২০২৬
Last Updated২১ অক্টো, ২০২৬ • ২৩ ঘণ্টা আগে
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#358294+14000
ভাষার র্যাঙ্কিং
#915+53
ক্যাটাগরির র্যাঙ্কিং
#4732+192

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 14.5K30 Days growth: -3112.1%
09/2109/2610/0110/0610/1110/1610/20
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
21:09:202614,831
22:09:202614,831
23:09:202614,831
24:09:202614,831
25:09:202614,831
26:09:202614,831
27:09:202614,831
28:09:202614,831
29:09:202614,831
30:09:202614,831
01:10:202614,831
02:10:202614,831
03:10:202614,831
04:10:202614,831
05:10:202614,831
06:10:202614,831
07:10:202614,831
08:10:202614,831
09:10:202614,831
10:10:202614,831
11:10:202614,831
12:10:202614,831
13:10:202614,594
14:10:202614,594
15:10:202614,594
16:10:202614,594
17:10:202614,594
18:10:202614,594
19:10:202614,594
20:10:202614,520
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 30:03:202617,147
Week of 06:04:202617,031
Week of 13:04:202616,907
Week of 20:04:202616,619
Week of 27:04:202616,619
Week of 04:05:202616,619
Week of 11:05:202616,274
Week of 18:05:202616,274
Week of 25:05:202616,274
Week of 01:06:202616,029
Week of 08:06:202616,029
Week of 15:06:202616,029
Week of 22:06:202615,729
Week of 29:06:202615,729
Week of 06:07:202615,729
Week of 13:07:202615,507
Week of 20:07:202615,507
Week of 27:07:202615,361
Week of 03:08:202615,361
Week of 10:08:202615,361
Week of 17:08:202615,188
Week of 24:08:202615,053
Week of 31:08:202615,053
Week of 07:09:202614,947
Week of 14:09:202614,831
Week of 21:09:202614,831
Week of 28:09:202614,831
Week of 05:10:202614,831
Week of 12:10:202614,594
Week of 19:10:202614,520
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
March 202617,244
April 202616,619
May 202616,274
June 202615,729
July 202615,417
August 202615,053
September 202614,831
October 202614,520
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
202614,520

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1ভারতের উত্তরপ্রদেশের গোঁডা জেলায় এক মুসলিম আলেমকে হিন্দুত্ববাদী গোষ্ঠী16.1K
  2. #2ভারতের মধ্যপ্রদেশের শহর ভোপালে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম14.7K
  3. #3গাজায় ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর গত আট মাসেরও বেশি1.9K
  4. #4সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী বলেছেন, আপনাদের বল1.6K
  5. #5স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের স1.6K
  6. #6আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্ব1.6K
  7. #7বাংলাদেশে মদ্যপানের জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছ1.4K
  8. #8দীর্ঘ বিরতির পর আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসছি, তবে সম্পূর্ণ নতুন ন1.4K
  9. #9ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম দেশট1.3K
  10. #10লক্ষ্মীপুরের রায়পুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ1.3K

সাম্প্রতিক পোস্ট

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
বাংলাদেশে মদ্যপানের জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। জাতীয় সংসদে তিনি বলেন, গাড়ি চালানো বা ব্যবসা পরিচালনার মতো মদ্যপানের ক্ষেত্রেও লাইসেন্সের প্রয়োজনীয়তা তাঁর বোধগম্য নয়। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ মুজিবুর রহমান এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মদ্যপানের লাইসেন্স ব্যবস্থার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, ‘গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতেও লাইসেন্স লাগে, এমনকি দোকান চালাইতেও লাইসেন্স লাগে। কিন্তু এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন, আমার জানা নেই।’ একই সঙ্গে তিনি মদ ও মাদককে এক করে না দেখার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ অনেক সময় এক বোতল মদ পেলেই সাধারণ মানুষের নামে মামলা দিয়ে হয়রানি করার সুযোগ পায়, যা বন্ধ হওয়া দরকার।
1,3900024
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
লক্ষ্মীপুরের রায়পুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে ঘাতক যুবকও মারা গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল পর্যন্ত আশংকাজনক অবস্থায় থাকা একে একে সবাই মারা যান। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মা শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এছাড়া গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারও মারা গেছেন। অন্তর নোয়াখালী সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে। এদিকে ঘটনাস্থলে অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হয়েছে।
1,3100020
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্বগাঁথার’ বিষয়টি যুক্ত হচ্ছে না। ইতোমধ্যে সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে কোনো এজেন্ডাও ছিল না। তবে ২০২৮ শিক্ষাবর্ষে হাদির বিষয়টি যুক্ত হবে কিনা আগামীতে তা সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়াও প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ৪ নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।
1,5500025
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

ভারতের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে জিএম সিরাজ বলেন, “আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশ আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না—না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।”
1,5800032
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
গাজায় ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর গত আট মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে অন্তত একটি করে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য নিশ্চিত করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে এই যুদ্ধবিরতিকে একটি ‘নিষ্ঠুর ও মারাত্মক বিভ্রম’ হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি।

সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, এই অব্যাহত মৃত্যু প্রমাণ করে, যুদ্ধবিরতির ঘোষণাটি কতটা ফাঁকি ছিল, এটি ফিলিস্তিনি শিশুদের ইসরায়েলি হামলা থেকে কোনো সুরক্ষাই দিতে পারেনি। বিশ্ব যখন যুদ্ধবিরতির ভাষা নিয়ে আলোচনা করছে, গাজার পরিবারগুলো তখনো প্রতিনিয়ত তাদের সন্তানদের দাফন করে চলেছে।

জেমস এল্ডার জানান, গাজার শিশুরা তাদের নিজেদের ঘরবাড়ি, স্কুল ও খেলার মাঠের মতো গণপরিসরে, এমনকি ফুটবল খেলা বা মাছ ধরার সময়ও হামলার শিকার হয়ে মারা যাচ্ছে।
1,8500022
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী বলেছেন, আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না। কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে এক সময় সেটাই হবে। শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

চৈতালী আরো বলেন, অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খৃষ্টান ও বৌদ্ধ মিলে এক সাথে ছিলাম। এখনো তেমনই থাকতে চাই।

তিনি আরো বলেন, আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন। আর ভালো না লাগলে আসবেন না। কিন্তু এমন কিছু করবেন না যাতে করে হিন্দু-মুসলিম দাঙ্গা বাজে। এই দাঙ্গা হলে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা দুইটা মারলে আমরাও একটা মারবো।
1,6300027
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম দেশটির সরকারের সিদ্ধান্তকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পুনঃপরীক্ষার আগে কথিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্ল্যাটফর্মটি অবরুদ্ধ করার নির্দেশ দেয়। এর জবাবে এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে টেলিগ্রাম এই নিষেধাজ্ঞাকে এমনভাবে তুলনা করেছে যে, মানুষ ডুবে মারা যায় বলে পানিকেই নিষিদ্ধ করা হচ্ছে। বার্তায় বলা হয় তুমি প্রাপ্তবয়স্ক নও তুমি শিশু, শিশুখাদ্য খাও।
1,3200035
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
যেকোনো‌ উপায়ে বাংলাদেশ আসতে নারাজ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তাই প্রত্যর্পণ ঠেকাতে নিজের নামে মামলা করিয়েছেন তিনি। তার ঘনিষ্ঠ একজন আর্থিক সংক্রান্ত দায় দিয়ে মামলার বাদী হয়েছেন বলে দুবাইয়ের একাধিক সূত্রে জানা গেছে।

সূত্রমতে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দুবাইয়ে যাওয়া বাংলাদেশের প্রতিনিধিরা সে দেশের এনসিবি অফিসসহ এক দপ্তর থেকে অন্য দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছেন। যেকোনো মূল্যে তারা বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে চাচ্ছে। এসব তথ্য জানতে পেরেই বেনজীর আহমেদ নতুন করে আইনের কৌশল অবলম্বন করছেন‌।
1,2300020
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের হিসাব অনুসারে, ওই দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। ২০২৪ সালে এর পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।

আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
1,1700013
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

১০ সেপ, ২০২৬, ১০:৪১

Photo
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট সম্ভাব্য কার্যক্রম থাকতে পারে, যা মধ্যপ্রাচ্যের বাইরে ‘উগ্রবাদী প্রভাব’ বিস্তারের ঝুঁকি তৈরি করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল এই দুই দেশে এমন কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে উদ্বেগও ভাগ করেছে।

এদিকে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা নিয়ে অবিশ্বাস প্রকাশ করে আজার বলেন, ইসরায়েল ইসলামাবাদের অবস্থানকে সতর্কভাবে দেখে। তিনি আরও অভিযোগ করেন, কিছু দেশের শান্তির ধারণা ইসরায়েলের অস্তিত্ব অস্বীকারের সঙ্গে জড়িত এবং পাকিস্তানসহ কিছু রাষ্ট্রের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি কাতারের ভূমিকাও সমালোচনা করে তিনি উগ্রবাদী নেটওয়ার্কের বিস্তারকে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
1,1300022
Video
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল যুবক বাংলাদেশে আসা দুইজন বিদেশি পর্যটকের সঙ্গে অত্যন্ত অশালীন ও আপত্তিকর আচরণ করছে। তাদের কথাবার্তা এবং কাজকর্ম এতটাই অগ্রহণযোগ্য যে, ঘটনাটি এখন দেশের ভাবমূর্তি ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ভিডিওতে দেখা যায়, ওই যুবকরা বিদেশি অতিথিদেরকে ঘিরে ধরে যৌনতাকে ইঙ্গিত করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। তারা পর্যটককে অশোভন প্রশ্ন করে এবং পর্নোগ্রাফি বিষয়ক অত্যন্ত অনুচিত মন্তব্য করতেও দ্বিধা করে না। এমনকি তাদের মধ্যে একজনকে বিদেশিটির কাছে এই মর্মে আশীর্বাদ চাইতে দেখা যায় যে, সেও যেন ভবিষ্যতে পর্ন শিল্পে কাজ করার সুযোগ পায়। পুরো ঘটনা জুড়ে যুবকরা নিজেরাই মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকে, যা থেকে স্পষ্ট বোঝা যায় তারা ইচ্ছাকৃতভাবেই এই হয়রানির দৃশ্য রেকর্ড করছিল।

এদিকে আবদুল্লাহ আল জাবের তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব-৫ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
4080012
Photo
ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে আগুনের ভয়াল থাবা থেকে মায়ের প্রচেষ্টায় প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান ও নাতি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে দোহার উপজেলার বিলাশপুর রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক একটার দিকে হঠাৎ স্থানীয় সালাম শিকদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা পাঁচ সদস্য আটকে পড়েন। এ সময় জানালা ভেঙে ঘরের ভেতরে থাকা দুই মেয়ে ও নাতিকে বের করে দিতে পারলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
4110018
Photo
পাবনার চাটমোহরে ১২০ টাকা চুরির অভিযোগ তুলে জনসমক্ষে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে এক কিশোরী গৃহকর্মীকে। অপমান সইতে না পেরে শ্রাবন্তী খাতুন (১৪) নামে ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শ্রাবন্তী দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। প্রায় এক বছর যাবৎ সে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় শ্রাবন্তীকে সন্দেহ করেন হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন। একপর্যায়ে শ্রাবন্তীর দুই হাত খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন তারা।
4190022
Video
গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তাঁর তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক।
4260014
Photo
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুইজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

নিহত হলেন— মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আরেকজন নিহতের নামনবীর হোসেন । বয়স ৪০ বছর। তার বাড়ি মধুপুর গ্রামে। দুইজনের লাশ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য দেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে।
4540013
Photo
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দীর্ঘকাল ধরে সমাজের মূলধারা থেকে পিছিয়ে থাকা বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতন থেকেই তিনি ৩৪ জন বেদে শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন।

বৃত্তি কার্যক্রমের আওতায় উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এবং এই সহায়তা পড়াশোনা চলাকালীন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ৩৪ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে প্রয়োজন ও পারফরম্যান্স অনুযায়ী দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। তবে এই বৃত্তি পেতে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। অবহেলা বা ফলাফল খারাপ হলে বৃত্তি বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
5610027
Photo
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আর যে ৬৫ বছর বয়সী বৃদ্ধ এই জঘন্য কাজ করেছে, স্থানীয় সালিশের মাধ্যমে সেই ধর্ষকের সঙ্গেই বিয়ে দেওয়া হয়েছে ওই শিশুটিকে। পরিবারকে চাপে ফেলে, দেড় লাখ টাকা মোহরানা ও দুই শতক জমির প্রলোভন দেখিয়ে গোপনে এই আপসমীমাংসা সম্পন্ন করা হয়েছে। তবে শিশুটি এবং তার পরিবার ধর্ষকের বিরুদ্ধে উপযুক্ত বিচার চান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত প্রায় ছয় মাস আগে, শীতকালে। নানির জন্য পান কিনতে দোকানে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা নূর ইসলাম নামের ওই বৃদ্ধ শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে শিশুটিকে নীরব রাখে সে। পরবর্তীতে আরও কয়েকবার ওই শিশুর উপর যৌন নিপীড়ন চালায় অভিযুক্ত।
5740026
Photo
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি না করেই দোতলা ভবন নির্মাণের ঘটনা ঘটেছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই ভবনের ওপরের তলা সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে এবং শ্রেণিকক্ষের সংকটে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা গেছে, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে ৩৭ লাখ টাকা ব্যয়ে এই একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হয়।
5930025
Photo
ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে মাকসুদ আলী নামের এক বৃদ্ধ মুসলিম ফেরিওয়ালাকে দাড়ি টেনে ধরে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মনোজ তার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে 'পাকিস্তানে চলে যা' সাম্প্রদায়িক গালিগালাজ করে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

https://www.kofipost.com/international/si9086y9nwuu8w8083vvuyug | https://facebook.com/kofipostbd | https://x.com/kofipost | https://www.instagram.com/kofipost
5400024
Photo
ভারতের উত্তরপ্রদেশের কনৌজে ১৪ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অপরাধ ঢাকতে ভুক্তভোগীকে জোরপূর্বক সিঁদুর পরিয়ে বিয়ের নাটক সাজানোর চেষ্টাও করা হয়। বর্তমানে কিশোরীটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://www.kofipost.com/international/wt8tpa1vaq28eaqqigf7plmj | https://facebook.com/kofipostbd | https://x.com/kofipost | https://www.instagram.com/kofipost
5160022
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণের দিনে একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সংঘাত ও হিংসার ঘটনা। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে, যেখানে বিজেপির বিধানসভা প্রার্থী শুভেন্দু সরকারকে কিল, চড়, ঘুষি ও লাথি মেরে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপি।

জানা গেছে, নিজের দলের পোলিং এজেন্টকে বাধা দেওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সেখানে পৌঁছাতেই তৃণমূল কংগ্রেস সমর্থিতরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে এবং পুলিশি অভিযান শুরু হয়েছে।
6420023
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে ইরানের আহত জনগণের পাশে দাঁড়াল বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল এই মানবিক সহায়তার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।

অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন।
5430025
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে অবস্থিত পবিত্র হিন্দু তীর্থস্থান গঙ্গোত্রী মন্দিরে এবার প্রবেশের আগে দর্শনার্থীদের জন্য গোমূত্র পান বাধ্যতামূলক করা হয়েছে। মন্দির পরিচালনা কমিটির নতুন এই নিয়ম অনুযায়ী, ভেতরে প্রবেশের অনুমতি পেতে হলে প্রত্যেককে 'পঞ্চগব্য' নামক একটি মিশ্রণ পান করতে হবে।

পঞ্চগব্য মূলত গরুর পাঁচটি উপজাত পদার্থের সমন্বয়ে তৈরি। এতে রয়েছে দুধ, দই, ঘি, মধু এবং গোমূত্র। মন্দির কমিটি জানিয়েছে, অবিশ্বাসী বা অন্য ধর্মের অনুসারীদের প্রবেশ ঠেকাতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
5230031
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. শাকিল আহমেদ (২৪)। বুধবার বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, মঙ্গলবার শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট তৈরি করে প্রকাশ করেন। এরপর পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে।
5200016
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
কিরিচ হাতে থাকার বিষয়টি স্বীকার করলেও মির্জা ফারুক দাবি করেছেন, অস্ত্রটি তার নিজের নয়। বুধবার (২২ এপ্রিল) নগরের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘তারা (শিবির) যখন আমাদের ওপর হামলা করে, আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি। আমাদের প্রতিরোধের মুখে তারা অস্ত্রটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। আমি সেটি কুড়িয়ে নিয়ে পুলিশকে দিতে যাচ্ছিলাম। সেই সময় তারা কিছু ছবি তুলে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।’ এ ধরনের ‘নোংরা রাজনীতি’র নিন্দা জানিয়ে তিনি বিষয়টিতে দুঃখ প্রকাশ করেন।
5130037
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত ২০০টি বহুতল ভবন দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করে সেগুলোকে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে। বুধবার অধিবেশনে তিনি জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ভবনগুলোকে বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার উপযোগী করে তোলা হবে, যাতে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া যায়।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি কৃষি ও অর্থনীতি নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন। হামে শিশুমৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি জানান, ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ক্লাইমেট স্মার্ট কৃষি’ বাস্তবায়নের কথা উল্লেখ করেন এবং কৃষকদের জন্য ভর্তুকি ও সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ করতে কৃষক কার্ডের মাধ্যমে বীজ, সার ও কৃষিযন্ত্র প্রদানের উদ্যোগের কথাও জানান।
6600012
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
নামাজের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে একটি ভিডিও পোস্ট করার পর তীব্র ট্রোলিং ও অনলাইন আক্রমণের মুখে পড়েছেন ভারতের বিখ্যাত উদ্যোক্তা এবং শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার জনপ্রিয় বিচারক নমিতা থাপার।
গত ২৫ মার্চ নমিতা থাপার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি ঈদ উদযাপনের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নামাজকে একটি পূর্ণাঙ্গ শরীরচর্চা হিসেবে উল্লেখ করেন। তার মতে নামাজ শরীরের নমনীয়তা বৃদ্ধি, জয়েন্টের কার্যকারিতা উন্নয়ন, হজমশক্তি এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। যদিও অনেক দর্শক তার এই দৃষ্টিভঙ্গিকে ইতিবাচকভাবে স্বাগত জানান, তবে একটি বড় অংশ থেকে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণ শুরু হয়।

https://www.kofipost.com/international/a0ocfkm9ed5owz112mneqr8m
8000020
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ধারা ২৫(২) অনুযায়ী অনধিক ২ বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ধারা ২৫(৩) অনুযায়ী ভুক্তভোগী নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হলে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। চাঁদা দাবির বিষয়টি ধারার ২২ (সাইবার স্পেসে প্রতারণা) আওতায় পড়বে, যেখানে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
9120039
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News logo
We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

২৪ এপ্রি, ২০২৬, ২১:১৬

Photo
বাংলাদেশের দুই তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন "Thunderbolt" নামের একটি ক্রুজ মিসাইল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রীতম পাল মিলে এই অভূতপূর্ব উদ্ভাবনটি সম্পন্ন করেছেন।

গত রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিসাইলটির আনুষ্ঠানিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং এই দুই উদ্ভাবকের অক্লান্ত পরিশ্রম ও সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বরিশাল ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে পরিচিতি পায়।
https://www.kofipost.com/campus/ynu63nkbbximx4b4qqt191ba
8860022

Showing 30 of 40 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News (@kofipost) tgdio-এ নিউজ আপডেট এবং সংবাদপত্র ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ১৪,৫২০ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News (@kofipost) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @kofipost-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News কি ভালো নিউজ আপডেট এবং সংবাদপত্র চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ১৪,৫২০ সাবস্ক্রাইবার আছে। একই নিউজ আপডেট এবং সংবাদপত্র চ্যানেলের সাথে তুলনা করুন।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @kofipost পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।