
সারসংক্ষেপ
মালয়েশীয় সরকার ঘোষণা করেছে যে, ২০২৭ সালের জুন মাস থেকে ন্যূনতম মজুরি ১,৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২,০০০ রিঙ্গিত করা হবে, তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর (এমএসএমই) জন্য সমন্বয়ের সুযোগ থাকবে।
নতুন মজুরি নীতির ফলে চল্লিশ লক্ষেরও বেশি কর্মী উপকৃত হবেন এবং আধা-দক্ষ কর্মী ও স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২৫০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে, এবং ৫০ মিলিয়ন রিঙ্গিতের নিচে বানিজ্য যে সব কোম্পানি রয়েছে সেগুলো এই প্রক্রিয়ার বাইরে থাকবে!
সরকার-সংশ্লিষ্ট কোম্পানি এবং প্রধান নিয়োগকর্তারা মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কর কর্তন যথাযথ মজুরি প্রদান পদ্ধতির সাথে সংযুক্ত থাকবে।









