Sirah (সীরাহ) Telegram channel photo

Sirah (সীরাহ)

@me_sirahPublic Channel

হে প্রশান্ত আত্মা! ফিরে এসো তোমার রবের কাছে। 📌 Our Facebook Page : https://www.facebook.com/sirah4 📌 Our Facebook Public Group : https://www.facebook.com/groups/sirah.15 📌 Our Instagram : https://www.instagram.com/me.sirah

359

Last views

31.9k (31,929 subscribers)
সদস্য
—
Rating
90
Total Posts
Oct 20, 2026, 7:52 PM
আপডেট হয়েছে
Mar 30, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel NameSirah (সীরাহ)
Username@me_sirah
Categoryইরোটিক (Erotic)
Languageবাংলা
Countryভারত
সদস্য31,929
Channel TypePublic Channel
Created৩০ মার্চ, ২০২৬
Last Updated২০ অক্টো, ২০২৬ • গত পরশু
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#232238-69
ভাষার র্যাঙ্কিং
#552-4
ক্যাটাগরির র্যাঙ্কিং
#6008-18

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 31.9K30 Days growth: -1720.5%
09/2109/2610/0110/0610/1110/1610/20
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
21:09:202632,101
22:09:202632,101
23:09:202632,101
24:09:202632,101
25:09:202632,101
26:09:202632,101
27:09:202632,101
28:09:202632,101
29:09:202632,101
30:09:202632,101
01:10:202632,101
02:10:202632,101
03:10:202632,101
04:10:202632,101
05:10:202632,101
06:10:202632,101
07:10:202632,101
08:10:202632,101
09:10:202632,101
10:10:202632,101
11:10:202632,101
12:10:202632,101
13:10:202631,978
14:10:202631,978
15:10:202631,978
16:10:202631,978
17:10:202631,978
18:10:202631,978
19:10:202631,978
20:10:202631,929
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 30:03:202632,485
Week of 06:04:202632,431
Week of 13:04:202632,446
Week of 20:04:202632,481
Week of 27:04:202632,481
Week of 04:05:202632,481
Week of 11:05:202632,381
Week of 18:05:202632,381
Week of 25:05:202632,381
Week of 01:06:202632,327
Week of 08:06:202632,327
Week of 15:06:202632,364
Week of 22:06:202632,337
Week of 29:06:202632,337
Week of 06:07:202632,337
Week of 13:07:202632,281
Week of 20:07:202632,240
Week of 27:07:202632,235
Week of 03:08:202632,235
Week of 10:08:202632,235
Week of 17:08:202632,141
Week of 24:08:202632,093
Week of 31:08:202632,092
Week of 07:09:202632,092
Week of 14:09:202632,101
Week of 21:09:202632,101
Week of 28:09:202632,101
Week of 05:10:202632,101
Week of 12:10:202631,978
Week of 19:10:202631,929
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
March 202632,443
April 202632,481
May 202632,381
June 202632,337
July 202632,240
August 202632,093
September 202632,101
October 202631,929
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
202631,929

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো পরস্পরের জন্য প্রশান্তির আশ্রয়স্থল। আল্লাহ 2.2K
  2. #2দু'আ এমন জিনিস, যদি আপনি দুনিয়াবী উদ্দেশ্যেও দু'আ করেন, যেমন– বললেন, ‘2.1K
  3. #3আজ আমরা এমন এক সময়ে বসবাস করছি, যেখানে মানুষ বাহ্যিক উন্নতিকে অগ্রগতি 1.9K
  4. #4নামাজ সমস্ত কল্যাণকে টেনে আনে এবং1.9K
  5. #5কখনো কখনো জীবন এমন এক জায়গায় এনে দাঁড় করায়, যেখানে মানুষ আর সুখ খোঁজে 1.9K
  6. #6বিচারহীনতার ১০০তম দিন!1.9K
  7. #7যে নারী যত বেশি পর্দানশীল,1.8K
  8. #8“অতিরিক্ত কথা বলা- মস্তিষ্কের বিচক্ষণতা কমিয়ে দেয়, মস্তিষ্ককে দুর্বল ক1.8K
  9. #9নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল-ফসলের দ্বারা পরীক্ষ1.8K
  10. #10অসুস্থতা বান্দাকে রবের প্রতি নত করে তোলে। বান্দা রবের কাছে দু'আ করে, ন1.8K

সাম্প্রতিক পোস্ট

Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ২২:৪৩

মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো থাকে, সুখী থাকে– যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে অন্যদের সাথে তুলনা করা শুরু করে। অন্যের জীবন দেখতে দেখতে একসময় নিজের জীবনটাই ছোট মনে হতে থাকে।
অমুকের এত ভালো চাকরি, অমুকের এত টাকা, অমুকের সুন্দর সংসার, অমুক এত দূর এগিয়ে গেছে– আর আমি কোথায়?

এভাবেই অন্যের প্রাপ্তির সঙ্গে নিজের অপূর্ণতার হিসাব করতে করতে, নিজের জীবনে থাকা নিয়ামতগুলোও আমাদের চোখে পড়া বন্ধ হয়ে যায়। অথচ আপনি জানেন না, যাকে দেখে আপনার আফসোস হচ্ছে, সে নিজের জীবনের কোন কষ্টটা লুকিয়ে রেখেছে। আপনি শুধু তার পাওয়া জিনিসটা দেখছেন, তার না-পাওয়ার গল্পটা তো জানেন না।

আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা জীবন, সময়, পরীক্ষা ও নিয়ামত দিয়েছেন। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলানোর কোনো প্রয়োজন নেই।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, তুলনা কখনো শেষ হয় না। আজ যার সঙ্গে নিজেকে তুলনা করছেন, কাল তার চেয়েও বেশি পাওয়া আরেকজনকে দেখবেন। এভাবেই মানুষ নিজের প্রাপ্তির মাঝেও অভাবী হয়ে যায়।

আপনার জীবনের গল্পটা অন্য কারও মতো হওয়ার কথা নয়। যা পেয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করুন। যা পাননি, তার জন্য আল্লাহর কাছে চাইতে থাকুন।
অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের শান্তিটুকু নষ্ট করবেন না। কারণ কখনো কখনো সুখ কম থাকার কারণে মানুষ অশান্ত হয় না– বরং অন্যের সুখের সঙ্গে নিজের সুখের তুলনা করতে গিয়েই নিজের সুখটুকু হারিয়ে ফেলে!

লেখা : মাহমুদুল হাছান

#Sirah
3590015
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ২১:২৮

গতকাল এই পৃথিবীতে অসংখ্য মানুষ মারা গেছে। পৃথিবীর কোন কিছুই থেমে থাকেনি। কারো জীবন এতে থমকে যায়নি। একদিন আপনিও মারা যাবেন, পৃথিবীর কিচ্ছু আসে যাবে না। আপনার সবচেয়ে প্রিয় মানুষটাও, কষ্ট পাবে হয়তো, কিন্তু ঠিকই জীবনটা গুছিয়ে নেবে, এগিয়ে যাবে।

অথচ এই পৃথিবী ঘিরে আমাদের কত স্বপ্ন, কত পরিকল্পনা আর কত পাওয়া না পাওয়ার হিসেব! একদিন মৃ*ত্যু এসে মনে করিয়ে দেবে এ পৃথিবী আসলে আমাদের নয়। আমাদের গন্তব্যস্থল আর চূড়ান্ত আবাস অন্য কোথাও।

বই : এপিটাফ

#Sirah
5380017
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ২০:৪১

Photo1/2
গুনাহ মানুষের স্বভাব নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, এমনকি রিজিকও নষ্ট করে দেয়।

— শায়খ আস-সাদী (রহ.)
[সূত্র : তাফসীরুল কারীমির রহমান, ২৯১]

#Sirah
6740026
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১৯:৩০

Video
আজ দরুদ পাঠের বিশেষ দিন। বেশি বেশি দরুদ পাঠ করুন।

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

#Sirah
7560026
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১৮:৩২

Video
ধর্ম যার, উৎসবও তার!

#Sirah
8650016
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১৭:২৭

Photo1/2
দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩

#Sirah
9150035
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১৬:৩৬

কুরআন থেকে যারা দূরে সরে যায়, তাদের অস্থিরতা বেড়ে যায়। তাদের জীবনটা অগোছালো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়।

— শায়খ আব্দুর রহমান মাদানী (হাফি.)

#Sirah
8910034
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১৫:১৭

Photo1/2
যারা না দেখেই দয়াময় (আল্লাহ'কে) ভয় করত, আর আল্লাহর নির্দেশ পালনের জন্য বিনয়ে অবনত অন্তর নিয়ে উপস্থিত হত।
তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করো; এটাই অনন্তকাল বসবাসের দিন।

— সূরা ক্বাফ, আয়াত : ৩৩-৩৪

#Sirah
9340039
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১৪:১৭

এবার পূজা উপলক্ষ্যে অন্য যেকোন বারের চেয়ে মুসলিম উম্মাহর ঈমানি করুণ হালতের বাস্তবতা ভয়াবহভাবে সামনে এসেছে। রিদ্দা মহামারি আকারে মুসলিমদের চিন্তার জগতে ছড়িয়ে পরেছে।

ঈমান ও কু*ফরের সীমারেখা তাদের সামনে আজ মুছে গেছে। ঈমান ও কু*ফরের সীমারেখা তাদের কাছে গুরুত্বহীন। আল্লাহ ও তার রাসূলের নির্দেশ নয়, ঈমান আজ তাদের মনে করা বস্তুতে পরিণত হয়েছে। এজন্য তারা নির্দ্বিধায় "আমি মনে করি" বাক্যে নিজেদের ঈমান ও ইসলামকে আটকে ফেলছে।

কু*ফর ও শিরকের ভয়াবহতা ও অপরাধ তাদের কাছে লঘু হয়ে গেছে। যেই অপরাধ আল্লাহ সবচেয়ে বড় জু*লুম হিসেবে আখ্যা দিয়েছেন, যেই অন্যায়কে আল্লাহ ক্ষমার অযোগ্য বলে ঘোষণা দিয়েছেন, সেই বিষয়টিই আজ তাদের কাছে উপভোগ্য হয়ে উঠেছে।

আচ্ছা আপনার জন্মে অংশীদার দাবি করছে একাধিক পুরুষ। সেই উপলক্ষ্যে উৎসবের আয়োজন করা হয়েছে। আপনার কাছে কি সেই আয়োজন উৎসবের বিষয় হতে পারে?

মিডিয়াগুলোর আচরণও একটু খেয়াল করুন। এরা পূজায় অংশগ্রহণকে মুসলিম সমাজে নরমালাইজ করার জন্য নামধারী মুসলিম আর নায়িকা গায়িকাদের অংশগ্রহণকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে। শিরকের মত জঘন্য ও ঘৃণ্য বিষয়কে মুসলিম সমাজে উপভোগ্য করে তোলার জন্য লিবারেল ও সেকুলার সিস্টেম সর্বাত্মকভাবে কাজ করছে।

এই সিস্টেম হল রিদ্দার সিস্টেম। যেখান থেকে রিদ্দা উৎপন্ন হয়। এই রিদ্দাহ সরাসরি আল্লাহ কিংবা ইসলামকে অস্বীকার করে না। কিন্তু ঈমান ও কু*ফরের সীমারেখা মুছে দেয়। শিরক ও তাওহিদকে একাকার করে ফেলে। আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমানাকে বিলুপ্ত কিংবা গুরুত্বহীন করে দেয়।

লেখা : ইফতেখার সিফাত

#Sirah
9830024
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১৩:৪৫

Photo1/2
বিয়ের আগে ভাবা উচিত —

শুধু স্বামী নয়, অনাগত প্রজন্মের বাবাকেও বাছাই করছি!

শুধু বিবি নয়, একইসাথে অনাগত প্রজন্মের মাকেও বাছাই করছি।

— শায়খ আতিক উল্লাহ

#Sirah
9710044
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১১:৩০

Photo1/2
অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেললেন, আল্লাহ'র কাছে এটা অনেক দামী ইবাদত!

কথা : সংগৃহীত

#Sirah
1,1200055
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ১০:২১

Video
আল্লাহ তা'আলা সবচেয়ে নারাজ হোন মানুষের ক্ষতি করলে!

#Sirah
1,2200027
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ০৮:৫৭

আগামী একশ বছর পর আমাদের গল্পগুলো হয়তো কেউ কখনো আর পড়বে না। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার কবর পানে তাকিয়ে কেউ হয়তো অতীত হাতড়াবে না। আমারও যে এককালে একটা জীবন ছিল, তারুণ্য ছিল; ছিল শৈশব-সে কি আর কেউ বিশ্বাস করবে?

হয়তো ভাববে, এ বেটা খুনখুনে বুড়ো হয়ে মরেছে। সুতরাং আমাদের হাতেও এখনো ঢের সময় আছে। অথচ, ওরা যদি কবরের সাথে লাগোয়া এপিটাফে একটিবার চোখ বুলিয়ে দেখত, তাহলে ওরা সহজেই অনুমান করতে পারত, ওদের মতো টগবগ করা যৌবনকালেই আমি এ পৃথিবীর মায়া ত্যাগ করেছি। ত্যাগ করেছি যাপিত জীবনের সমস্ত সুখ-শান্তি আর অঢেল ঐশ্বর্য।

মৃ*ত্যু যে বয়সের ধার ধারে না। কে ক্ষমতাশালী, কে বিত্তশালী, কে মুচি, কে মেথর-তার কেয়ার সে থোরাই করে। সে শুধু জানে, কুল্লু নাফসিন জা-ইকাতুল মাউত।

বই : জীবনের ভাঁজে ভাঁজে

#Sirah
1,1700027
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ০৭:৫৭

যে ব্যক্তি নিজের অন্তরকে পাপমুক্ত রাখে, সে আল্লাহর সান্নিধ্যের যে প্রশান্তি অনুভব করে, তা দুনিয়ার যেকোনো আনন্দের চেয়ে অনেক বেশি অপূর্ব। তখন সামান্য কোনো পাপও, যা আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে, তাকে সঙ্গে সঙ্গে তওবা করতে বাধ্য করে। সাহাবায়ে কেরাম এরকমই ছিলেন– কোনো পাপ হয়ে গেলে সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাইতেন।

বই : অন্তরযাত্রা

#Sirah
1,1700041
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ০৬:২৪

শয়*তান যদি কাউকে গুনাহে জড়াতে ব্যর্থ হয়, তাকে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করে।
তারপর যদি আমল থেকে সরাতেও ব্যর্থ হয়, তখন সে তার নিয়ত আল্লাহর থেকে ঘুরিয়ে দেবার চেষ্টা করে।

সে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ে না, যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হচ্ছে, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন।

[বই : সবুজ পাতার বন ২]

#Sirah
1,2100052
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২২ অক্টো, ২০২৬, ০৪:১১

যে ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে, মহান আল্লাহর কাছে সাহায্য চায় এবং ক্রমাগত ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) ও পরিশ্রম করে চলে– আল্লাহ তা'আলা অবশ্যই তাকে তাঁর অনুগ্রহ থেকে এমন কিছু দান করবেন, যা কখনো তার কল্পনাতেও আসেনি।

— ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহি.)
[সূত্র : মাজমূউল ফাতাওয়া, ৫ম খণ্ড, পৃ. ৬২]

#Sirah
1,2700067
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২১ অক্টো, ২০২৬, ২২:৩২

কাঁধ যখন পাপে ভারী হয়, হৃদয় আল্লাহর দিকে এগিয়ে যেতে বাধা পায়। অঙ্গ-প্রত্যঙ্গ তার আনুগত্যে উঠে দাঁড়াতে গিয়ে থমকে যায়। যার কাঁধ পাপের ভারে ন্যুজ, সে কি করে দীর্ঘ পথ অতিক্রম করবে? যে হৃদয় গুনাহতে ভারাক্রান্ত, সেটা কি করে আল্লাহর দিকে এগিয়ে যাবে?

যদি সেই পাপগুলো সরিয়ে ফেলা হত, তাহলে সে উঠে দাঁড়াতে পারত। প্রবল আকর্ষণে উঠে গিয়ে রবের পানে সে উড়ে চলত। তার সকল কষ্ট পরিণত হত সুখ-সমৃদ্ধি আর সহজতায়।

— ইবনুল কাইয়্যিম (রহি.)
[সূত্র : আল-কালাম ‘আলা মাসআলাতিস সামা, পৃ. ২৭৮]

#Sirah
1,3800044
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২১ অক্টো, ২০২৬, ২০:২৯

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, হে তরুণ! আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি–

১.তুমি আল্লাহ্ তা’আলার (বিধি-নিষেধের) রক্ষা করবে, আল্লাহ তা’আলা তোমাকে রক্ষা করবেন।

২. তুমি আল্লাহ্ তা’আলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ্ তা’আলাকে তুমি কাছে পাবে।

৩. তোমার কোন কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তা’আলার নিকট চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ্ তা’আলার নিকটেই কর।

আর জেনে রাখো, সব মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে ততটুকুই করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। আর যদি সব মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন, তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না। কলম তুলে নেয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে।

— সুনান আত-তিরমিজী : ২৫১৬

#Sirah
1,4200054
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২১ অক্টো, ২০২৬, ১৫:১৩

অন্য ধর্মের প্রতি সম্মান দেখানোর অর্থ এই নয় যে, আপনি তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাবেন এবং অংশগ্রহণ করবেন। বিধর্মীদের সম্মান জানানোর বিষয়ে এবং তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, তা স্বয়ং আল্লাহ তা'আলা পবিত্র কুরআনের সূরা কাফিরুন এর ৬নং আয়াতে বলেছেন– “তাদের জন্য তাদের দ্বীন, আর আমাদের জন্য আমাদের দ্বীন।”

তারা তাদের মতো করে তাদের ধর্মীয় উৎসব পালন করুক। একজন মুসলমান হিসেবে আমার-আপনার কর্তব্য হলো– আমাদের ধর্ম সঠিকভাবে পালন করা এবং একমাত্র সত্য ধর্ম হিসেবে ইসলামের বার্তা সকলের নিকট পৌঁছে দেওয়া।

লেখা : মাহমুদুল হাছান

#Sirah
1,4900046
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

২১ অক্টো, ২০২৬, ১৪:০০

Photo1/2
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।

১. আমানত রাখা হলে খিয়ানত করে,
২. কথা বললে মিথ্যা বলে,
৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে,
৪. বিবাদে লিপ্ত হলে অ*শ্লীলভাবে গালাগালি করে।

(সহীহ বুখারী, হাদিস : ৩৪)

#Sirah
1,5100039
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৮ অক্টো, ২০২৬, ০৮:৩২

মানুষের মাঝে সবচাইতে বুদ্ধিমান সে যে নেককার হওয়ার পরও আল্লাহর ভয়ে ভীত। আর সবচেয়ে আহাম্মক হল সে যে গুনাহ করার পরও আল্লাহর সাজা ও পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করে।

— ইমাম ইবনুল জাওযী (রহিমাহুল্লাহ)
[সূত্র : আত তাবসিরাহ, পৃষ্ঠা - ৪০০]

#Sirah
245009
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৮ অক্টো, ২০২৬, ০৫:৪২

Photo
যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর নিরাপত্তায় থাকে।

— সহিহ মুসলিম, হাদিস : ৬৫৭

#Sirah
4700029
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৭ অক্টো, ২০২৬, ২২:৫৪

আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন– যখন কোনো মুমিন ব্যক্তি দু'আ করে, যে দু'আতে কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ তা'আলা তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দু'আ অবশ্যই কবুল করে নেন।

১. যে দু'আ সে করেছে হুবহু সেভাবে তা কবুল করেন।

২. অথবা তার দু'আর প্রতিদান আখেরাতের জন্য সংরক্ষণ করেন।

৩. কিংবা এ দু'আর মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন।

— মিশকাতুল মাসাবীহ : ২২৫৯, আল-আদাবুল মুফরাদ : ৭১৫, মুসনাদ আহমাদ : ১১১৩৩।

#Sirah
6940038
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৭ অক্টো, ২০২৬, ২২:০৫

Video
একবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে একজন লোক আসলেন, এবং বললেন– আমাকে এমন কিছু আমল বলুন, যা আমাকে জা*হান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করাবে।

🎙️ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.)

#Sirah
7950022
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৭ অক্টো, ২০২৬, ১৯:৩২

Photo
কুরআন পুরুষকে পরিবারের দায়িত্ব ও তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছে।

“পুরুষেরা নারীদের ওপর অভিভাবক ও তত্ত্বাবধায়ক”।
— সূরা আন-নিসা : ৩৪ (আয়াতাংশ)

#Sirah
9840044
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৭ অক্টো, ২০২৬, ১৭:৪৮

Video
ইস্তিগফার এবং তাওবা'র মধ্যে পার্থক্য কী..!?

#Sirah
1,1100032
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৭ অক্টো, ২০২৬, ১৬:০০

Photo
আল্লাহ তা'আলা জানিয়েছেন যে তিঁনি ইস্তিগফারকারীকে আ*যাব দেন না। কেননা ইস্তিগফার ঐ গুনাহকেই মিটিয়ে দেয় যা আ*যাবের কার্যকারণ হয়ে থাকে।

— ইমাম ইবনে তাইমিয়াহ (রহি.)
[সূত্র : মাজমুঊল ফাতাওয়া, ৮/১৬৩]

#Sirah
1,2200036
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৭ অক্টো, ২০২৬, ১৪:২৪

অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণ উপল‌ক্ষে একজন মু‌মিন যা কর‌তে পা‌রে না—

১) অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণে আন‌ন্দিত হ‌তে পা‌রে না।
২) শু‌ভেচ্ছা, অ‌ভিনন্দন জা‌না‌তে পা‌রে না। চি‌ঠি, বার্তা বা উইশ পা‌ঠি‌য়ে তা‌দের আনন্দিত কর‌তে পা‌রে না।
৩) কো‌নোরূপ সমর্থন, সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে না।
৪) টাকা-পয়সা বা কো‌নো কিছু দান কর‌তে পা‌রে না। এমন‌কি পূজার কা‌জে এক টাকাও দান করাও গুনাহ। ত‌বে আর্তমান‌বিক সাহায্য দি‌তে কোনো অসু‌বিধা নেই।
৫) শুধু পূজার কা‌জে ব্যবহৃত হয়,‌ এমন জি‌নিস যোগান বা বি‌ক্রি কর‌তে পারে না। যেমন : পূজা উপল‌ক্ষে আতশবা‌জির দোকান খোলা বা বি‌ক্রি করা ইত্যা‌দি।
৬) প্র‌তিমা তৈ‌রি বা বি‌ক্রি কর‌তে পারে না।
৭) পূজামণ্ডপ তৈ‌রি‌, ডেকা‌রেশন ইত্যা‌দি‌ কর‌তে পারে না। এগু‌লো‌তে শ্র‌মিক হিসা‌বে কাজ কর‌তে পা‌রে না।
৮) পূজা-অনুষ্ঠান উপ‌ভোগ করার জন্য দেখ‌তে যে‌তে পার‌বে না।
৯) পূজানুষ্ঠা‌নে উপ‌স্থিত থাক‌তে পারে না।
১০) তা‌দের অনুকর‌ণে নি‌জেরাও কো‌নো কাজ কর‌তে পার‌বে না। যেমন : ফটকা ফুটা‌নো, আতশবা‌জি করা, রং‌ছিটা‌নো, তা‌দের সৌজ‌ন্যে নতুন জামা-কাপড় পরা ইত্যা‌দি।
১১) তা‌দের নিমন্ত্রণ গ্রহণ করা যা‌বে না।
১২) তা‌দের য*বাই করা কো‌নো জি‌নিস ‌বিলকুল খাওয়া যা‌বে না।
১৩) হা‌তে তৈ‌রি ‌পিঠা-পা‌য়েশ ও অন্যান্য জি‌নিসও প‌রিহার করা উ‌চিত। য‌দিও এগু‌লো হারাম নয়, তথা‌পি যে‌হেতু দেব‌দেবীর পাদপ্রা‌ন্তে দেওয়ার উদ্দে‌শ্যে এগু‌লো তৈ‌রি করা হয়, ‌সে‌হেতু তা পরিহার করা জরুরী।
১৪) মুস‌লিম ব্যবসায়ী পূজা উপল‌ক্ষে তা‌দের সৌজ‌ন্যে বি‌শেষ ছাড় বা অফার ঘোষণা কর‌তে পা‌রে না। বরং, ইসলা‌মের প্র‌তি আগ্রহসৃ‌ষ্টির জন্য এসব ছাড় ও অফারের ঘোষণা ঈদ, রমাযান ও অন্য কো‌নো উপল‌ক্ষে কর‌তে পারে।
১৫) মুস‌লিম কর্মচারী বা‌ লেবার তার অমুস‌লিম মা‌লিক প‌ক্ষের পূজার কা‌জে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে না। যেমন : পূজার ফুল পা‌নি এ‌গি‌য়ে দেওয়া, সান্ধ্যবা‌তি বা ধো‌নি দেওয়া ইত্যা‌দি।

উপরোক্ত বিষয়গু‌লোর কো‌নো কো‌নো‌টি দ্বারা ঈমান নষ্ট হ‌য়ে যা‌বে এবং মু'শ‌রিক হ‌য়ে যা‌বে। আর কো‌নো কো‌নো‌টি হারাম ও কবীরা গোনাহ। কো‌নো‌টি মাকরূহ ও নিন্দনীয়। আত্মমর্যাদাবান কো‌নো মু‌মিন এগু‌লো‌তে জড়া‌তে পা‌রে না। বরং এসব কু*ফরী‌-শি'রকী কর্মকা‌ণ্ডের প্র‌তি থাক‌বে তার প্রচণ্ড ঘৃণা‌বোধ। পাশাপা‌শি ওসব মু'শ‌রিক‌দের প্র‌তি থাক‌বে দাঈসুলভ করুণা ও দরদ, যা তা‌দের‌কে শিরকমুক্ত করার চেষ্টা সাধনা কর‌তে মুস‌লিম‌কে উদ্বুদ্ধ কর‌বে।
কা‌*ফির-মু'শ‌রিক‌দের ধর্ম‌ীয় আচার ও পূজা-পার্ব‌নের ব্যাপা‌রে আমা‌দের অবস্থান হ‌বে ঠিক হযরত ইবরাহীম (আ)- এর অনুরূপ। তি‌নি এক‌দি‌কে তা‌দের কর্মকা‌ণ্ডের প্র‌তি ঘৃণা প্রকাশ ক‌রে‌ছেন, তা‌দের সা‌থে ধর্মীয় সস্পর্ক প্রকাশ্য ছিন্ন ক‌রে‌ছেন, অপর‌দি‌কে তা‌দের‌কে তাওহী‌দের দাওয়াত ‌দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন ক‌রে‌ছেন এবং তা‌দের‌কে শিরকমুক্ত করার জন্য ব্যাকুল ছি‌লেন।
মুস‌লিম তার ঈমান ইসলা‌মের ওপর অটল অ‌বিচল থাক‌তে হ‌লে এ ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ কর‌তে হ‌বে। এক‌দি‌কে থাক‌বে আল্লাহর প্র‌তি পূর্ণ ঈমান ও আস্থা,‌ অপর‌দি‌তে তা*গুত ও দেব‌দেবীর প্র‌তি থাক‌বে প্রচণ্ড ঘৃণা ও ধর্ম‌বিশ্বা‌সের প্র‌তি অস্বীকৃ‌তি। কা‌*ফের‌দের সা‌থে ধর্মগত সম্পর্ক ছিন্ন কর‌তে হ‌বে প‌রিপূর্ণভা‌বে। এ‌টি মু‌মিন‌কে ঈমানী অ‌বিচলতা দান কর‌বে ইনশাআল্লাহ।

আল্লাহ তা'আলা ব‌লেন :
لَاۤ اِکۡرَاہَ فِی الدِّیۡنِ ۟ۙ قَدۡ تَّبَیَّنَ الرُّشۡدُ مِنَ الۡغَیِّ ۚ فَمَنۡ یَّکۡفُرۡ بِالطَّاغُوۡتِ وَ یُؤۡمِنۡۢ بِاللّٰہِ فَقَدِ اسۡتَمۡسَکَ بِالۡعُرۡوَۃِ الۡوُثۡقٰی ٭ لَا انۡفِصَامَ لَہَا ؕ وَ اللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۵۶﴾

“দ্বীন গ্রহণের ব্যাপারে কোন জোর-জবরদস্তি নেই; সত্য পথ সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে। অতএব, যে তা*গূতকে অস্বীকার করবে ও আল্লাহ্‌র উপর ঈমান আনবে, সে এমন এক দৃঢ়তর রজ্জু ধারন করল যা কখনো বি‌চ্ছিন্ন হ‌বে না। আর আল্লাহ্‌ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।” (সূরা বাকারা, আয়াত : ২৫৬)

উ‌ল্লেখ্য, কো‌নো মু‌মি‌নের প‌ক্ষে যেমন বিধর্মী‌দের উপরোক্ত কাজগু‌লো‌তে জড়া‌নো সম্ভব নয়, তেম‌নি রা‌ষ্ট্রের নিরাপত্তা ও অনুম‌তিপ্রাপ্ত এসব কা‌*ফির‌দের ধর্মীয় অনুষ্ঠা‌নে অ‌হেতুক হা'মলা বা আ'ক্রমণ করাও উ‌চিত নয়। ঈমানী নিরাপত্তার স্বা‌র্থে যেমন প্রথমোক্ত বিষয়গু‌লো থে‌কে আমরা সর্বাত্মক আত্মরক্ষার চেষ্টা কর‌বো, তেম‌নি জানমাল ও সামা‌জিক নিরাপত্তার স্বা‌র্থে দ্বিতীয়‌টি থে‌কেও বিরত থাক‌বো। আল্লাহই একমাত্র তাওফীকদাতা।

লেখা : সাইফুদ্দিন গাজী (হাফি.)

#Sirah
1,2000033
Sirah (সীরাহ) logo
Sirah (সীরাহ)

১৭ অক্টো, ২০২৬, ১১:০৫

হারাম রিজিক ঘরে ঢুকলে– ঘরের বাতাস বদলে যায়, নামাজ ভারী লাগে, কুরআন দূরে সরে যায়, স্বামী-স্ত্রীর ঝগড়া বাড়ে, সন্তান বেয়াড়া হয়।

হারাম কখনো একা আসে না।

— শায়খ উসামা আল-শুরাফা

#Sirah
1,2100061

Showing 30 of 90 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

Sirah (সীরাহ) টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

Sirah (সীরাহ) (@me_sirah) tgdio-এ ইরোটিক (Erotic) ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ৩১,৯২৯ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে Sirah (সীরাহ) (@me_sirah) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @me_sirah-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

Sirah (সীরাহ) কি ভালো ইরোটিক (Erotic) চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে Sirah (সীরাহ)-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ৩১,৯২৯ সাবস্ক্রাইবার আছে। একই ইরোটিক (Erotic) চ্যানেলের সাথে তুলনা করুন।

Sirah (সীরাহ)-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @me_sirah পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।