1/2➡️ রাশিয়া ডিজেল জ্বালানি রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিয়েছে। পুতিন ও ট্রাম্পের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। নতুন সিদ্ধান্ত গতকাল ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
➡️ প্রাথমিকভাবে প্রথম ধাপে বিশ্ববাজারে ৫ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, দেশের শোধনাগারগুলো অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানির নির্ধারিত পরিমাণ মেটানোর মতো পর্যাপ্ত ডিজেল উৎপাদন করছে, ফলে স্থানীয় ভোক্তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না।
➡️ এদিকে জার্মান সংবাদমাধ্যম বিল্ডের (BILD) হিসাব অনুযায়ী, বর্তমান বাজারদর প্রতি টন প্রায় ১,৪০০ ডলার। সেই অনুযায়ী মোট ৪৮ লাখ টন ডিজেল বিক্রি করা হলে রাশিয়ার মোট আয় প্রায় ৬.৭ বিলিয়ন ডলার বা ৬ বিলিয়ন ইউরো হতে পারে।
সূত্র: BILD
@SorwarAlam[mh]
#world





















