পরকালের যত চিন্তা Telegram channel photo

পরকালের যত চিন্তা

@porokalerjotochintaPublic Channel

মৃত্যু অনিবার্য! পরকালের যত চিন্তা ছড়াতে এখান থেকেই শুরু হোক যাত্রা...

ধর্মবাংলাভারত

161

Last views

8k (8,049 subscribers)
সদস্য
—
Rating
95
Total Posts
Oct 21, 2026, 8:00 PM
আপডেট হয়েছে
Apr 4, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel Nameপরকালের যত চিন্তা
Username@porokalerjotochinta
Categoryধর্ম
Languageবাংলা
Countryভারত
সদস্য8,049
Channel TypePublic Channel
Created৪ এপ্রি, ২০২৬
Last Updated২১ অক্টো, ২০২৬ • গত পরশু
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#225326+156
ভাষার র্যাঙ্কিং
#529+9
ক্যাটাগরির র্যাঙ্কিং
#4418+17

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 8.0K30 Days growth: -270.3%
09/2209/2710/0210/0710/1210/1710/21
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
22:09:20268,076
23:09:20268,076
24:09:20268,076
25:09:20268,076
26:09:20268,076
27:09:20268,076
28:09:20268,076
29:09:20268,076
30:09:20268,076
01:10:20268,076
02:10:20268,076
03:10:20268,076
04:10:20268,076
05:10:20268,076
06:10:20268,076
07:10:20268,076
08:10:20268,076
09:10:20268,076
10:10:20268,076
11:10:20268,076
12:10:20268,076
13:10:20268,064
14:10:20268,064
15:10:20268,064
16:10:20268,064
17:10:20268,064
18:10:20268,064
19:10:20268,064
20:10:20268,064
21:10:20268,049
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 30:03:20267,713
Week of 06:04:20267,724
Week of 13:04:20267,742
Week of 20:04:20267,742
Week of 27:04:20267,771
Week of 04:05:20267,771
Week of 11:05:20267,828
Week of 18:05:20267,828
Week of 25:05:20267,828
Week of 01:06:20267,905
Week of 08:06:20267,905
Week of 15:06:20267,905
Week of 22:06:20267,905
Week of 29:06:20267,999
Week of 06:07:20267,999
Week of 13:07:20268,034
Week of 20:07:20268,034
Week of 27:07:20268,034
Week of 03:08:20268,066
Week of 10:08:20268,066
Week of 17:08:20268,067
Week of 24:08:20268,049
Week of 31:08:20268,049
Week of 07:09:20268,078
Week of 14:09:20268,076
Week of 21:09:20268,076
Week of 28:09:20268,076
Week of 05:10:20268,076
Week of 12:10:20268,064
Week of 19:10:20268,049
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
April 20267,771
May 20267,828
June 20267,999
July 20268,034
August 20268,049
September 20268,076
October 20268,049
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
20268,049

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1বান্দার প্রতি আল্লাহর একটি দয়া হলো– তিনি তাকে এমন কিছু পরীক্ষায় ফেলেন 2.1K
  2. #2কখনো এমন হয়েছে, মাসের শুরুতে মনে হলো এবার সবকিছু একটু গুছিয়ে যাবে। কিন1.6K
  3. #3গা-জা-য় গত দুইদিন টানা বৃষ্টি। আর সামান্য বৃষ্টি হলেই চারপাশে পানি জমে1.5K
  4. #4❝খুব ফিতনা ইয়া রাসূলাল্লাহ, অনেক ফিতনা। আমরা ফিতনায় পড়ে গিয়েছি, ইয়া রা1.4K
  5. #5আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,1.4K
  6. #6আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,1.4K
  7. #7তোমার যদি এমন একজন বন্ধু থাকে, যে তোমাকে দ্বীনের পথে ডাকে, তাহলে তাকে 1.3K
  8. #8❝হতাশ হবেন না!1.3K
  9. #9“তুমি সব সময় হিজাব পরো কেন?”1.3K
  10. #10সোশ্যাল মিডিয়ার এই যুগে নিজের সৌন্দর্য প্রদর্শন এবং মানুষের প্রশংসা পা1.3K

সাম্প্রতিক পোস্ট

পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১৮ অক্টো, ২০২৬, ১৭:২৯

যিকিরের মতো সহজ ইবাদত আর হয় না। অজু লাগে না, প্রস্তুতি লাগে না, অর্থ লাগে না, শ্রম লাগে না, এমনকি অবসরও লাগে নে। অথচ এর মর্যাদা কত সুউচ্চে!

তারপরও দেখুন! খুব কম সংখ্যক মানুষই সর্বদা যিকির করতে পারে। কেন? কারণ যিকির আল্লাহর তাওফীক ছাড়া হয় না। আর নিশ্চিত থাকুন, যিকির এমন এক নেয়ামত - যা আল্লাহ কেবল তাঁর প্রিয় বান্দাদেরকে দান করেন। আল্লাহ আমাকে ও আপনাকে তার প্রিয় বান্দাদের মাঝে শামিল করুন।


- hafiz_al_munadi
1610027
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১৭ অক্টো, ২০২৬, ১৭:৩৩

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

প্রিয় বোনেরা আমার… একটু থেমে নিজেদের হৃদয়ের গহীনে তাকাওদন। একটিবার চোখ বন্ধ করে অনুভবের দরজায় আঘাত করুণ।

আমরা প্রতিদিন নিজেদের রিজিক, পরিবার, অর্থ, ক্যারিয়ার আর দুনিয়াবি সাফল্য নিয়ে কতশত পরিকল্পনা করি, কত রাত নির্ঘুম কাটাই! কিন্তু ওই যে সুবিশাল অমুসলিম সমাজ—যারা এখনো অন্ধকার থেকে আলোর বার্তা পায়নি, যারা এখনো তাওহীদের পরম স্বাদের সাথে পরিচিত হয়নি, যাদের হৃদয়ে রাসুলুল্লাহ ﷺ-এর রহমতের পরশ পৌঁছেনি—তাদের কথা ভেবে আমাদের চোখ কি কখনো ভিজে ওঠে? আমরা কি কখনো নিজেদের প্রশ্ন করি, “তাদের কাছে সত্যের এই আলো পৌঁছে দেওয়া আমারও তো দায়িত্ব ছিল?”

রাসুলুল্লাহ ﷺ-এর পুরো জীবনটাই ছিল এই ফিকিরের এক জীবন্ত ও করুণ কাব্য। তায়েফের সেই বিভীষিকাময় দিনের কথা ভাবুন—পাথরের নির্মম আঘাতে তাঁর শরীর রক্তাক্ত, জুতোর ভেতরে জমে ওঠা রক্ত জমাট বেঁধে গেছে। এমন মুহূর্তেও পাহাড়ের ফেরেশতা এসে যখন অনুমতি চাইলেন সেই জনপদকে গুঁড়িয়ে দেওয়ার, তখনো রহমাতুল্লিল আলামীন ধ্বংসের অভিশাপ দেননি। তিনি আসমানের দিকে তাকিয়ে আশার সুর শুনিয়েছিলেন:
“না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন এক জাতি বের করবেন, যারা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরিক করবে না।”
নিজের রক্ত ঝরার পরও যার হৃদয় থেকে হিদায়াতের আকুতি ঝরেছিল, সেই রাসুল ﷺ-এর উম্মত হয়ে আজ আমাদের এই করুণ নিষ্ক্রিয়তা কেন?
আমরা তো দেখছি, প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও অমুসলিম মিশনারিরা মিষ্টি হাসি নিয়ে, ভালোবাসা আর সেবার হাত বাড়িয়ে আমাদের কোনো অসহায় ভাইয়ের দ্বারে গিয়ে দাঁড়াচ্ছে। তারা জীবনের কষ্ট শুনছে, পাশে দাঁড়াচ্ছে, আর ধীরে ধীরে হৃদয়ে তাদের আদর্শ বুনে দিচ্ছে। আর আমরা? আমরা মসজিদে বসে বিবাদে লিপ্ত, ফেসবুকে একে অপরকে কাফির বা গোমরাহ প্রমাণের প্রতিযোগিতায় ব্যস্ত, অথবা নিজেদের সামান্য গণ্ডির ভেতরে নিজেদের সীমাবদ্ধ করে রেখে ভাবছি—“ওরা তো অন্য ধর্মের, ওদের ব্যাপারে আমাদের কী করার আছে?”
বোনেরা আমার, এটাই কি রাসুলুল্লাহ ﷺ-এর বিশ্বজনীন উম্মতের চরিত্র?
আজ আমাদের পাশে, আমাদের কলেজে, আমাদের কর্মক্ষেত্রে, এমনকি আমাদের প্রতিবেশী হিসেবে হাজারো অমুসলিম বাস করছে। বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু আমরা কি একবারও হাসিমুখে তাদের কাছে গিয়ে বলতে পেরেছি—
“বোন, একটু শুনুন… আপনি কি জানেন আপনাকে কে সৃষ্টি করেছেন? আপনি কি জানেন আপনার এই সুন্দর জীবনটার আসল উদ্দেশ্য কী?”
আমরা কেন বলি না? কিসের এত ভয়, কিসের এই সংকোচ?
রাসুলুল্লাহ ﷺ বারবার অমুসলিমদের দরজায় কড়া নেড়েছেন, চিঠি পাঠিয়েছেন, রক্তে ভেজা শরীরে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকেছেন। কারণ তিনি জানতেন—মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়াই উম্মতের মূল প্রাণস্পন্দন। আর এই আমানত তিনি আমাদের কাঁধে সোপর্দ করে গেছেন:
“আমার পক্ষ থেকে পৌঁছে দাও, চাই তা একটিমাত্র আয়াতই হোক না কেন।” (সহীহ বুখারী)
আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদের পরিচয় ঘোষণা করেছেন:
“তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে, অসৎকাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে।” (সূরা আলে ইমরান: ১১০)

ভাবুন তো, আজ যদি রাসুলুল্লাহ ﷺ আমাদের সামনে এসে দাঁড়াতেন, আমাদের এই আত্মকেন্দ্রিকতা আর উদাসীনতা দেখে তিনি কি কষ্ট পেতেন না? তিনি কি প্রশ্ন করতেন না—“হে আমার উম্মত, আমার রহমতের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তো তোমাদের দিয়েছিলাম, তবে কেন তোমরা তা বুকের ভেতর চেপে রাখলে?”
সময় এখনো শেষ হয়ে যায়নি। আসুন, নিজেদের ঘুমন্ত হৃদয়গুলোকে জাগিয়ে তুলি। দাওয়াহ কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা জটিল দর্শনের বিষয় নয়—দাওয়াহ হলো নিখাদ ভালোবাসা, সহানুভূতি আর সত্যের প্রতি দরদের বহিঃপ্রকাশ। আপনার সুন্দর ব্যবহার, আমানতদারিতা, সুসম্পর্ক আর ভালোবাসামাখা দু’টি কথাই হতে পারে কোনো প্রদীপ্ত হৃদয়ের সত্য চেনার সূচনা।
রাসুলুল্লাহ ﷺ বিদায় হজ্জে আলী (রাঃ)-কে বলেছিলেন:
“আল্লাহ যদি তোমার মাধ্যমে একটিমাত্র মানুষকেও হিদায়াত দান করেন, তবে তা তোমার জন্য মূল্যবান লাল উটের চেয়েও উত্তম।” (সহীহ বুখারী)
আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিরিবিলিতে নিজের মনকে একটিবার প্রশ্ন করুন:
“আমি কি সত্যিই রাসুল ﷺ-এর সেই রহমতপূর্ণ দাওয়াতের উত্তরাধিকার বহন করছি?”
“আমার পাশের মানুষটি যখন সত্য না জেনেই অন্ধকার জগতে পথ হারাচ্ছে, তখন আমার হৃদয় কেন একবারও আকুল হয়ে উঠছে না?”
“আমি কি অন্ততঃ একটি হৃদয়ের কাছে গিয়ে বলতে পারি না—‘বোন, একটু শুনুন…‘?”
আল্লাহ আমাদের অন্তর থেকে এই উদাসীনতার বরফ গলিয়ে দিন। আমাদের হৃদয়ে মানবজাতির হিদায়াতের তীব্র আকুলতা ও ফিকির জাগ্রত করুন। আমাদের ব্যবহার ও মুখের সত্য বাণীকে হিদায়াতের উসিলা বানিয়ে দাওহীদের আলো বিশ্বময় ছড়িয়ে দিন।
আমীন, ইয়া রাব্বাল আলামীন।
(এই ভাবনাটি আপনার হৃদয়কে আলোড়িত করে থাকলে, আজ থেকেই আপনার আশপাশের অন্তত একজন মানুষের হিদায়াতের ফিকির শুরু করুন)

Amatullah Rahima Kokila
351007
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১৬ অক্টো, ২০২৬, ১৮:২৫

প্রিয় বোন,
ফেসবুকে ছবি আমিও দিতাম, বেপর্দায় থাকা একটা জীবন আমারও ছিল। বোরখা পরতাম না, নানান রং এর শাড়ির সাথে ম্যাচ করে দুল, চুড়ি, টিপ পরে নানান ঢঙে ছবি দিতাম। লাভ রিএক্টের ভীড়ে হারিয়ে যেত আমার রবের প্রতি কৃতজ্ঞতা। ওয়াল্লাহি বোন, এই জীবনে সুখ নেই। আমি এই লাইফ লিড করে এসেছি, আমি জানি এই জীবন কতটা ফাঁকা। কোথাও শান্তি পাবেন না বোন, কারণ আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন, কারণ আল্লাহ আপনার সাথে নেই।

গায়রে মাহরাম বন্ধুদের সাথে কত আড্ডা, হাসি তামাশা, কত ছবি, ক্যাম্পাসে এসব আমার নিত্যদিনের রুটিন ছিল। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ পরিমাণে সেজেগুজে চুল ছেড়ে না গেলে তো নিজেকে ক্ষ্যাত লাগতো! হিজাব পরলেও মুখ বাঁধতাম না দম নিতে সমস্যা হতো বলে৷ আর মুখ না বেঁধে পরিপাটি হয়ে সেজেগুজে রাস্তায় শতশত পুরুষের খারাপ দৃষ্টিতে নিজেকে কত হাজারবার ফেলেছি।

বিশ্বাস করেন বোন, এই রংমাখা জীবন পুরোটাই ধোঁকা, পুরোটাই মিথ্যা। সাময়িক সুখ আর মোহে আটকা পড়ে আছেন বোন। একটা সময় পরে গিয়ে হোঁচট খাবেন, খেতে বাধ্য কারণ আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার ব্লেসিং নেই। বেপর্দা হয়ে এ জীবনে আপনি কল্যান পাবেন না, শান্তি পাবেন না। আমি পাইনি। আপনি শান্তি খুঁজে দেখুন, পাবেন না।

শুধু নিজেকে সিকিউর রাখার জন্যই পর্দা তা নয় বোন, পর্দা করতে হবে কারণ আপনার রব আপনাকে পর্দা করতে বলেছেন। আর এই সর্বশক্তিমান রবের অনুমতি ছাড়া এক কদম পা ফেলতে পারতেন না আপনি, চোখে দেখতেন না, দম ফেলে এখনো বেঁচে থাকতে পারতেন না। আপনাকে যিনি সৃষ্টি করতে পেরেছেন, তিনি কি আপনাকে সেকেন্ডের মধ্যেই নির্বাক করে দিতে পারেন না? দম কেড়ে নিয়ে আয়ু শেষ করে দিতে পারেন না?

কেন বোঝেন না বোন? সেই একক সত্তার পক্ষে সবই সম্ভব। কিন্তু তাও তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, খাওয়াচ্ছেন, পরাচ্ছেন, চলার শক্তি করে দিয়েছেন। কেন? কারণ তিনি আপনাকে সুযোগ দিচ্ছেন, একবার নয়, বারবার সুযোগ দিচ্ছেন তাঁর দিকে ফেরার, কিন্তু আপনি বারবার সে সুযোগ দূরে ঠেলে দিচ্ছেন। বারবার বেপর্দা হচ্ছেন, সে ছবি ভার্চুয়ালে শেয়ার করে শত শত গায়রে মাহরামকে দেখাচ্ছেন, অন্যের চোখের চাহিদা মেটাচ্ছেন!

আমি আপনার শত্রু নই বোন, আমার লিস্টের এই এত বোনদের ভীষণ ভালোবাসি, খুব করে চাই তারা সবাই জান্নাতে যাক, সবাই এ দুনিয়াতে শান্তিতে থাকুক, ধাক্কা না খাক, অকল্যানের পথে না হাঁটকু। আমি আপনার ভালো চাই বোন। আমি চাই আপনি একটা সুন্দর সেইফ লাইফ লিড করুন। নিজের সৌন্দর্য তো প্রিয় হালাল মানুষটার জন্যই, তার জন্যই রাখুন, তার জন্যই সাজুন। কেন সবার কাছে নিজের অমূল্য সৌন্দর্য বিলিয়ে দিচ্ছেন বোন?

কোনো লাভ নেই নিজের এমন বেপর্দা ছবি পরপুরুষকে দেখিয়ে, কোনো সুখ নেই কয়েকটা রিয়েক্ট, কয়েকটা কমেন্টের। সাময়িক সুখ নামে যে মিথ্যার পেছনে ছুটছেন, তা মরিচীকা বোন। এই ক্ষণিকের সুখ থাকবে না, আপনি ভুল করছেন। চোরাবালিতে পা রাখার মতোই নিজেকে তলিয়ে দিচ্ছেন অন্ধকারে, সস্তা করে ফেলছেন নিজের অসাধারণ সৌন্দর্যকে।

আপনি জানেন না আপনার রব আপনার জন্য কত নেয়ামত নিয়ে বসে আছেন, নিজেকে তাঁর দিকে ফেরান বোন। ফিরে আসুন, সেই নেয়ামতে ব্লেসড হয়ে নিন। আপনার রবের আদেশ মেনে বেপর্দা হওয়া থেকে সরে আসুন, পর্দা করুন, নিজের ছবি পরপুরুষকে দেখাবেন না, নিজের শারীরিক অবয়ব দিয়ে পরপুরুষের চোখের চাহিদা মেটাবেন না।

সময় থাকতে আপনার রবের পথে ফিরে আসুন, এটাই একমাত্র সত্য, একমাত্র সঠিক পথ। এখানেই আলো পাবেন, এখানেই আল্লাহ সুবহানাহু তাআ'লার করুণা আর দয়ার সমুদ্র পাবেন। একবার ফিরে এসেই দেখুন, আপনার রব খুশি হয়ে আপনাকে তাঁর অশেষ ভালোবাসায় দুনিয়া ও আখিরাতের জন্য কল্যানকর জীবনের সুযোগ করে দেবেন, একবার শুধু হাতটা বাড়ান..!

~ মাহবুবা শাওলীন স্বপ্নীল
5060025
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১৫ অক্টো, ২০২৬, ১৭:৩৫

সবচেয়ে সহজে চিঠি পাঠানো যায় কার কাছে জানেন?
আল্লাহﷻ এর কাছে।
এই যে মনের কথাটাও কত সহজে জেনে যান! তিনি আল্লাহ ﷻ!

❝তোমরা তোমাদের কথা গোপনে বল বা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরসমূহে যা আছে সে সম্পর্কেও পূর্ণ জ্ঞাত।❞

[সূরা মূলক,আয়াত ১৩]
5560035
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১৪ অক্টো, ২০২৬, ১৭:৪৩

আল্লাহ মানুষকে কেন একা করে দেন, জানেন?

-নাহ তো!

-কারণ, তিঁনি তাকে ভালোবাসেন। একান্তই ভালোবাসেন। এবং চান সেই মানুষটাও তার মালিককে ঐকান্তিক কিছু সময় দিক। কিছু বলুক এবং কিছু শুনুক। কিছু বুঝুক এবং বুঝাতে চাক। কিছু অভিমান করুক এবং আবদার। সবার থেকে দূরে দাড়িয়ে একান্তভাবে সম্পূর্ণ হৃদয় নিয়ে তাঁকে উপলব্ধি করুক৷ এই সুযোগে অন্তত বান্দাটা তাঁকে ভালোবাসুক।

-আহমেদ দীন রুমি
7110035
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১২ অক্টো, ২০২৬, ২০:৫৮

Photo1/2
গুনাহ ছাড়ার প্রস্তুতি নেয়ার পর গুনাহ করার সুযোগ আরও বেড়ে যায়। হা*রাম ইনকাম ছেড়ে দেয়ার সংকল্প করতেই নতুন নতুন হা*রামের অফার এসে ধরা দেয়। হিজাব শুরু করার নিয়ত করতেই এমন সব জায়গা থেকে চাকরির অফার আসে, যাদের একমাত্র শর্তই হয় হিজাব ছেড়ে দেওয়া। দ্বীনদার কাউকে বিয়ের ইচ্ছে প্রকাশ করার পর কেবল দ্বীনের ব্যপারে বেখবর এরকম পরিবার থেকেই প্রস্তাব আসা শুরু হয়।

এমনই কি হচ্ছে আপনার সাথে? যদি হয়ে থাকে, সুসংবাদ গ্রহন করুন আল্লাহমুখি হওয়ার প্রথম পদক্ষেপটি গৃহিত হয়েছে। তাই তো শাইত্বান বাড়িয়ে দিয়েছে তার চেষ্টাকে। সে তো কখনই চাইবে না, নতুন করে তার একজন শত্রু তৈরি হোক।

আপনি হয়তো হোচট খাবেন, হয়তো পড়ে যাবেন। উঠে দাঁড়ান, বারবার প্রতিবার। হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে ব্যর্থ ভাবারও কোন কারন নেই। ব্যর্থ তো সে, যে চেষ্টা ছেড়ে দেয়।

পুরো লেখা কমেন্ট এ ⬇️
9490022
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১২ অক্টো, ২০২৬, ১৭:৪৪

তাহাজ্জুদের ফযিলত তো আছেই, এ কথা সবাই জানে। কিন্তু তাহাজ্জুদের আসল রহস্য হলো অন্য জায়গায়। সেটি হলো, সেই রাতে তুমি আর কেউ নও, শুধু একজন দাস, তার রবের সামনে একা দাঁড়িয়ে। যে সেই দাসত্বের স্বাদ একবার পেয়েছে, সে রাজার চেয়ে বড়।

- শায়খ উসামা আল-শুরাফা
9380042
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১১ অক্টো, ২০২৬, ২০:৩১

Photo1/2
হে নারী!
তুমি মারইয়ামের মতো পবিত্রা হও।
আসিয়ার মতো ধৈর্য্যশীলা হও।
আইশাহ্ এর মতো জ্ঞানী হও।
খাদিজার মতো সম্ভ্রান্ত হও।
ফাতিমার মতো দায়িত্বশীলা হও।

হে নারী!
পাশ্চাত্যের হাতের পুতুল হয়ে নিজের পবিত্রতাকে এভাবে বিসর্জন দিও না। তাদের ফেমিনিজমের মুখোশের আড়ালে যে ভয়ংকর দৈত্য লুকিয়ে আছে তাকে তো তুমি চিনো না। আর যখন চিনতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে, আর কিছু করার থাকবে না।

হে নারী!
তুমি এভাবে হারিয়ে যেও না। তুমি নীড়ে ফিরে এসো। কারণ আকাশে মুক্তভাবে উড়ন্ত পাখির শিকারীর অভাব নেই।

হে নারী!
তুমি ফিরে এসো তোমার রবের দিকে যিনি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের। চিন্তা করো না। দুনিয়াতে তুমি খাঁচাবদ্ধ পাখি হলেও জান্নাতে তুমি ঠিকই উড়বে। মন খুলে, প্রাণ ভরে।

~ সংগৃহীত
1,0700037
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১১ অক্টো, ২০২৬, ১৭:৩৫

“সফলতা চাইলে জীবনে কারও উপর প্রতিশোধ নিতে যাবেন না, কারও বদনাম করবেন না। আপনার সফলতা আসবেই, চেষ্টা করে যান।”

— আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফি.)
8920025
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১০ অক্টো, ২০২৬, ১৮:০৭

আল্লাহু আকবার! এক নবী প্রেমিকের বিস্ময়কর ঘটনা।

আবু ইমরান আল-ওয়াসিতি (রহ.) মক্কা থেকে রওয়ানা হলেন। তাঁর গন্তব্য মদিনা মুনাওয়ারা - প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে জিয়ারত ও সালাম পেশ করা।

কিন্তু মক্কার সীমানা পার হওয়ার পর পরই তিনি এমন প্রচণ্ড পিপাসায় আক্রান্ত হলেন যে, তাঁর বাঁচার সব আশা শেষ হয়ে গেল।

চারদিকে জনমানবহীন ধু-ধু মরুভূমি, গলা শুকিয়ে কাঠ, আর সাথে এক ফোঁটা পানিও নেই!

মৃত্যু একদম নিশ্চিত জেনে তিনি নিরাশ হয়ে 'উম্মে গাইলান' নামক একটি গাছের নিচে বসে পড়লেন।

হঠাৎ এক অবিশ্বাস্য দৃশ্য! তিনি দেখলেন, এক রহস্যময় অশ্বারোহী তাঁর দিকে এগিয়ে আসছেন।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই আগন্তুকের বাহন সবুজ, তার পোশাক ও সরঞ্জাম সবুজ, এমনকি তার হাতের পেয়ালা এবং পেয়ালার ভেতরের পানীয়টুকুও সবুজ রঙের!

অশ্বারোহী কাছে এসে সেই সবুজ পেয়ালাটি আবু ইমরানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, "পান করো!"

আবু ইমরান (রহ.) বলেন,

"আমি সেই পেয়ালা থেকে তৃপ্তি ভরে তিনবার পান করলাম। কিন্তু কী আশ্চর্য! পেয়ালার পানি একবিন্দুও কমল না, যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল!"

অশ্বারোহী এবার জিজ্ঞেস করলেন, "তুমি কোথায় যাচ্ছ?"

আবু ইমরান (রহ.) উত্তর দিলেন, "মদিনায়। রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর দুই সঙ্গীর (হযরত আবু বকর ও উমর রা.) রওজায় সালাম পেশ করতে।"

তখন সেই রহস্যময় আগন্তুক বললেন,

"তুমি যখন মদিনায় পৌঁছাবে এবং তাঁদের রওজায় সালাম পেশ করবে, তখন আমার পক্ষ থেকেও তাঁদের বলবে, 'রিজওয়ান' আপনাদেরকে সালাম জানিয়েছে!"

সুবহানাল্লাহ! 'রিজওয়ান' হলেন জান্নাতের প্রধান পাহারাদার ফেরেশতা।

যে হৃদয় নবীর প্রেমে মরিয়া থাকে, জান্নাতের ফেরেশতারাও তার খেদমত করতে ভালোবাসেন!

আল্লাহ তা'আলা আমাদের অন্তরে নবীজি (সা.)-এর খাঁটি ভালোবাসা দান করুন। আমিন

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Salman Farsi
তথ্যসূত্র: হাদাইকুল আউলিয়া
1,0300031
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

১০ অক্টো, ২০২৬, ১৩:৩২

Video
এসো, আমরা তাদের অন্তর্ভুক্ত হই,
যারা গোপনেও পরম করুণাময়কে ভয় করে।
8590015
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ অক্টো, ২০২৬, ১৭:৩২

:ভুল হয়ে গেলে?

~সাথে সাথে তওবা। কোনো যদি-কিন্তু ছাড়া আল্লাহর দিকে ফিরে আসা।

এটাই আদম (আ.) আমাদের শিখিয়ে গেছেন। এটাকে বলা হয়েছে -
"Ultimate Reset Button" এবং এই বাটন সবসময় কাজ করে।

An-Nisa' ৪:১৭

اِنَّمَا التَّوْبَةُ عَلَي اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓئِكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا

নিশ্চয় তাওবা কবূল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে। তারপর শীঘ্রই তাওবা করে। অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

[সংগৃহীত]
1,0600027
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৮ অক্টো, ২০২৬, ১৭:২৯

অসম্ভবকে সম্ভব করার একটা আমল বলি।

আপনার কোনো কিছুর খুব প্রয়োজন হয়েছে। ওটা পাওয়ার সম্ভাবনা দেখছেন না। ধরেন, টাকা বা অন্যকিছুর জরুরত হয়েছে খুব। কোনো উপায় নেই, কী করবেন বুঝতে পারছেন না।

উঠুন। সুন্দর করে ওযু করুন। উত্তম রূপে দরুদ ও ইসতেগফার পাঠ করুন। অতঃপর, সেই জরুরতটা মাথায় রেখে দুই রাকাত সালাতুল হাজত আদায় করুন। সালাত শেষে আবার দরুদ ও ইসতেগফার পাঠ করে রবের কাছে আকুতি মিনতি করে দোয়া করুন।

যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে নিশ্চিত আপনার সেই জরুরতটা পূরণ হবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল।

-মাহমুদ বিন নূর
1,0700059
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৬ অক্টো, ২০২৬, ১৮:২৭

“তুমি সব সময় হিজাব পরো কেন?”

কারণ আমার হিজাব শুধু এক টুকরো কাপড় নয়। এটি আল্লাহর প্রতি আনুগত্যের একটি প্রকাশ।

আমি নিজেকে আবৃত রাখি, কারণ আল্লাহ শালীনতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। আর আমি পৃথিবীর মানুষের চাপের চেয়ে আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিতে চাই।

হ্যাঁ, আমার বাবা আমার কাছে অত্যন্ত মূল্যবান। আমি তাঁকে গভীরভাবে ভালোবাসি এবং আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমার বাবাকে জান্নাত দান করেন। কিন্তু আমি হিজাব পরি না এই কারণে যে, আমার সমস্ত আমলের জন্য শুধু আমার বাবাই দায়ী, কিংবা আমার হিজাব তাঁর মুক্তি নিশ্চিত করবে। আমি হিজাব পরি, কারণ আল্লাহর প্রতি আনুগত্যের দায়িত্ব আমার নিজের। আর আমি চাই, আমার শালীনতা ও পর্দা আমার ইবাদতের একটি অংশ হয়ে উঠুক।

হিজাব পরার অর্থ এই নয় যে আমি নিখুঁত। হিজাব পরা একটি মেয়েও নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে পারে। তারও ভুল হতে পারে। সে কাঁদতে পারে, ক্লান্ত হয়ে পড়তে পারে, তার জীবনেও কঠিন দিন আসতে পারে।

তবুও সে চেষ্টা চালিয়ে যায়। কারণ শালীনতা মানে নিজেকে অন্য কারও চেয়ে উত্তম প্রমাণ করা নয়। বরং নীরবে নিজের রবকে বলা— “ইয়া আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি বলেই আপনার নির্দেশকে বেছে নিয়েছি।”

আমার হিজাব আমাকে মনে করিয়ে দেয়, আমার শরীর, আমার সৌন্দর্য এবং আমার জীবন—সবই আল্লাহর দেওয়া নিয়ামত। আর আমি এই নিয়ামতগুলোর এমনভাবে সম্মান করতে চাই, যেভাবে আমার রব সন্তুষ্ট হন। তাই যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, “তুমি নিজেকে আবৃত রাখো কেন?”

আমার উত্তর খুবই সহজ— আল্লাহর জন্য। আমার দ্বীনের জন্য। আমার হায়া ও লজ্জাশীলতার জন্য। সেই মহান সত্তার ভালোবাসায়, যিনি আমাকে সৃষ্টি করেছেন।

আল্লাহ আমাদের হিজাবকে সম্মান, সুরক্ষা, প্রতিদান এবং তাঁর নৈকট্য লাভের মাধ্যম বানিয়ে দিন।

যে নারীরা এমন এক পৃথিবীতে শালীনতা বজায় রাখার চেষ্টা করছেন, যে পৃথিবী প্রতিনিয়ত তাঁদের আরও বেশি সৌন্দর্য প্রদর্শন করতে উৎসাহিত করে—আল্লাহ তাঁদের প্রত্যেককে অবিচল থাকার শক্তি দান করুন। হিজাব আমার দুর্বলতা নয়। হিজাব এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আমি আল্লাহর আনুগত্যকে বেছে নিই।

—সংগৃহিত
1,2900018
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৫ অক্টো, ২০২৬, ১৭:৩৪

পর্দার দুটো স্তর আছে। একটা ফরজ স্তর আর একটা তাকওয়ার স্তর। ফরজ স্তর শুধু দেহ ঢেকে রাখে, আর তাকওয়ার স্তর নারীর অন্তরকেও ঢেকে রাখে। ফলে তার কথা, কাজ, চালচলন সবকিছুতেই পর্দার ছাপ থাকে।

[সংগৃহীত]
1,2100042
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৫ অক্টো, ২০২৬, ১৩:৫৮

Photo1/2
তোমার যদি এমন একজন বন্ধু থাকে, যে তোমাকে দ্বীনের পথে ডাকে, তাহলে তাকে শক্ত করে ধরে রাখো। কারণ, ভালো বন্ধুত্ব ধরে রাখার চেয়ে খুঁয়ে ফেলা সহজ।

— ইমাম শাফেয়ী (রহ.)
[সূত্র : হিলইয়াতুল আউলিয়া, ৪/১০১]
1,3200029
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৪ অক্টো, ২০২৬, ১৩:০০

Video
তাই সবকিছু নিজের মতো করে পাওয়ার চেষ্টা না করে, বিশ্বাস রেখে নিজের দায়িত্বটুকু পালন করুন এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।
1,2300020
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৩ অক্টো, ২০২৬, ১৭:৪৩

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কি?

তিনি বলেনঃ ওয়াক্তমত নামায পড়া। আমি বললাম, তারপর কোনটি?

তিনি বলেনঃ পিতা-মাতার সাথে সদাচার। আমি বললাম,

তারপর কোনটি? তিনি বলেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ।

রাবী বলেন, তিনি আমাকে এইসব বিষয়ে বললেন। আমি আরো জিজ্ঞেস করলে তিনি অবশ্যই আমাকে আরো বলতেন


(বুখারী, মুসলিম, দারেমী, তিরমিযী, নাসাঈ)।  আল-আদাবুল মুফরাদ (পিতা-মাতার সাথে সদ্ধ্যবহার ,  ১)
1,2500030
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০১ অক্টো, ২০২৬, ১৭:৪১

❝খুব ফিতনা ইয়া রাসূলাল্লাহ, অনেক ফিতনা। আমরা ফিতনায় পড়ে গিয়েছি, ইয়া রাসূলাল্লাহ। আমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গিয়েছিলেন আপনি। আমরা তো আল্লাহকেই 'পর' করে দিয়েছি। এখন আমাদের কী হবে?❞

| বই- পরানবন্দী
| পৃষ্ঠা: ৩৪
1,4100030
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০১ অক্টো, ২০২৬, ১৩:৫২

Photo1/2
কখনো এমন হয়েছে, মাসের শুরুতে মনে হলো এবার সবকিছু একটু গুছিয়ে যাবে। কিন্তু কিছুদিন না যেতেই টাকা কোথায় চলে গেল বুঝতেই পারলেন না। আয় হচ্ছে, তবুও স্বস্তি নেই। সুযোগ আসছে, কিন্তু কাজে লাগছে না। চেষ্টা করছেন, অথচ জীবনে যেন সেই প্রশান্তি আর বরকতটা অনুভব করছেন না।

তখন আমাদের প্রথম চিন্তা হয়, “আমার আয়টা আরেকটু বাড়লে সব ঠিক হয়ে যেত।”

কিন্তু রিজিক শুধু টাকার অঙ্ক নয়। কারও আয় তুলনামূলক কম, অথচ প্রয়োজন মিটে যায়, ঋণের চাপ নেই, ঘরে শান্তি আছে। আবার কারও আয় অনেক, কিন্তু অপচয়, অস্থিরতা, ঋণ আর দুশ্চিন্তায় সবকিছু যেন হারিয়ে যায়। তাই শুধু “কত পেলাম” নয়, যা পেলাম, তাতে কতটা বরকত হলো সেটাও ভাবার বিষয়।

একটা বিষয় শুরুতেই পরিষ্কার রাখা দরকার। কারও রিজিক কম হওয়া মানেই সে গুনাহগার, আর কারও সম্পদ বেশি হওয়া মানেই সে আল্লাহর কাছে বেশি প্রিয়, ইসলাম এমন সরল হিসাব শেখায় না। রিজিক আল্লাহর পক্ষ থেকে নিয়ামতও হতে পারে, পরীক্ষাও হতে পারে। আল্লাহই প্রকৃত রিযিকদাতা।

তবে কুরআন আমাদের এটাও শেখায় যে ঈমান ও তাকওয়ার সঙ্গে বরকতের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা বলেন,

পুরো লেখা কমেন্ট এ ⬇️
1,5700024
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ সেপ, ২০২৬, ১৬:০৯

Video
আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার
ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি
শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ্ তা'আলাকেই ভুলে গেছেন।'



ডঃ বিলাল ফিলিপস
6930023
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ সেপ, ২০২৬, ১৬:০৯

উম্মুল মুমিনীন আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত —

রাসূলুল্লাহ ﷺ-এর কাছে মিথ্যার চেয়ে অধিক অপছন্দনীয় কোনো চরিত্র ছিল না। কোনো ব্যক্তি তাঁর কাছে মিথ্যা বললে, তিনি তা মনে রাখতেন—যতক্ষণ না জানতে পারতেন যে সে তাওবা করেছে।

(জামে,আত-তিরমিযী:১৯৭৩,হাদিসটি সহিহ)
8630011
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ সেপ, ২০২৬, ১৬:০৯

Photo
'আজ ফজরের ওয়াক্ত পড়িনি থাক কাল থেকে পাঁচ ওয়াক্ত পড়বো'

এই একটা চিন্তা আমাদেরকে খুব সহজে সালাত থেকে দূরে করে দেয়। দ্বীনের ফরজ আমলের ক্ষেত্রে 'বাদ দেই' বলে কিছু নেই। ফজর পড়তে পারেন নি, যোহর থেকে শুরু করুন, যোহর পান নি আসর থেকে শুরু করুন। আসর-মাগরিব কিচ্ছুই পান নি অন্তত এশা থেকে শুরু করুন। শুরুটা করুন...

সারাদিনের এক ওয়াক্তও পড়েন নি? অন্তত রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নিয়তে দুই রাকাত পড়ে নিন। হাস্যকর তাই না? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে কিভাবে রাতের নফল পড়বে! বলি কি, শুনুন! পড়েই তো দেখুন। রাত মানুষের আবেগ নিয়ে লুকোচুরি খেলে; এই সময়ের উপলব্ধি, নফস নিয়ে আফসোস, হতাশায় কোনো কৃত্রিমতা থাকেনা। এই অনুভূতি, ছটফট করাটুকু কাজে লাগান।

সিজদাহ লুটিয়ে পড়ে বলুন, 'সবাই যখন ঘুমে তখন শুধু তোমার সাথে কথা বলার জন্য কাছে এসেছি তুমি কি ফিরিয়ে দিবে? রাতে তুমি বান্দার প্রয়োজন পূরণ করতে চেয়েছো, আমার প্রয়োজন কেবল তুমি! এই বান্দীর এতটুকু প্রয়োজন পূরণ করে দিবে না?'

শেষ হয়েও হইলো না শেষ

~ কারিশমা আনান সুহানা
9610014
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ সেপ, ২০২৬, ১৬:০৯

Photo
দুআ করতে জানলে সব কিছুর ব্যাপারেই দুআ করা যায়! হাদিসে এসেছে—জুতার ফিতার মতো সামান্য কিছুও আল্লাহর কাছে চাইবে। তাহলে এই যে—বছরের পর বছর দুআ করেও কেন কোনো পরিবর্তন আসছে না? তিনি তো জানেন আমার ইমান এত শক্ত নয়; দুনিয়াবি ঝামেলাগুলো পাহাড়সম মনে হয়, তাহলে কেন কবুল করেন না?

আসলে, শয়তান শুধু এতোটুকু ওয়াসওয়াসা দেয়—আর বাকিটা আমরা নিজেরাই হতাশার চাদরে মুড়িয়ে নেই। অথচ দুআ কখনোই বিফলে যায় না। কখনো আমরা যেমন চাই তেমনভাবে দুনিয়ায় কবুল হয়, কখনো বিপদ কেটে যায়, আবার কখনো আল্লাহ রেখে দেন আখিরাতের জন্য। কারণ তিনি জানেন, তাঁর বান্দার কিয়ামতের ময়দানে প্রচুর নেকীর প্রয়োজন হবে। কিন্তু আমরা ততক্ষণে হতাশ হয়ে পড়ি!

দুআ কবুলের সাথে বিশ্বাসের গভীর সম্পর্ক আছে। কেমন হবে সেই বিশ্বাস?—

যদি আমার রব দুনিয়াতে না-ও কবুল করেন, তবুও যেন আমার আমল নড়বড়ে না হয়। কারণ দুআ মানে শুধু পাওয়া নয়; দুআ মানে চাওয়া।

বিস্তারিত লেখা কমেন্টে ⬇️
8700017
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ সেপ, ২০২৬, ১৬:০৯

হেদায়াতের ওপর অবিচল থাকার দুআ

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না। আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন।

[সূরা আলে ইমরান, আয়াত ৮]
9500023
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ সেপ, ২০২৬, ১৬:০৯

যখন প্রবল কম্পনে কেঁপে উঠবে পৃথিবী। আর পাহাড়-পর্বত চূর্ণ-বিচূর্ণ হয়ে ধসে যাবে। অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।

—সূরা আল-ওয়াকিআহ, আয়াত: ৪-৬ ।
1,2400033
পরকালের যত চিন্তা logo
পরকালের যত চিন্তা

০৯ সেপ, ২০২৬, ১৬:০৯

Video
কত সৌভাগ্যবান সেই ব্যক্তি, যে সৃষ্টির শ্রেষ্ঠতমের ﷺ উপর দরুদ পাঠ করে...

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد ﷺ
1,2500024

Showing 30 of 95 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

পরকালের যত চিন্তা টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

পরকালের যত চিন্তা (@porokalerjotochinta) tgdio-এ ধর্ম ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ৮,০৪৯ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে পরকালের যত চিন্তা (@porokalerjotochinta) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @porokalerjotochinta-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

পরকালের যত চিন্তা কি ভালো ধর্ম চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে পরকালের যত চিন্তা-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ৮,০৪৯ সাবস্ক্রাইবার আছে। একই ধর্ম চ্যানেলের সাথে তুলনা করুন।

পরকালের যত চিন্তা-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @porokalerjotochinta পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।