The Paraffin Classroom Telegram channel photo

The Paraffin Classroom

@theparaffinclassroomPublic Channel

🎯এডমিশন শিক্ষার্থীদের জন্য কুইজ, পোল, নোটস ও স্টাডি রিসোর্স পাবে এই প্লাটফর্মে।

271

Last views

5.5k (5,510 subscribers)
সদস্য
—
Rating
88
Total Posts
Oct 15, 2026, 8:36 AM
আপডেট হয়েছে
Apr 9, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel NameThe Paraffin Classroom
Username@theparaffinclassroom
Categoryপ্রতিযোগিতামূলক পরীক্ষা
Languageবাংলা
Countryভারত
সদস্য5,510
Channel TypePublic Channel
Created৯ এপ্রি, ২০২৬
Last Updated১৫ অক্টো, ২০২৬ • ৬ দিন আগে
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#97523+368
ভাষার র্যাঙ্কিং
#272+2
ক্যাটাগরির র্যাঙ্কিং
#891+5

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 5.5K30 Days growth: +1142.1%
09/1609/2109/2610/0110/0610/1110/15
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
16:09:20265,396
17:09:20265,396
18:09:20265,438
19:09:20265,438
20:09:20265,438
21:09:20265,438
22:09:20265,438
23:09:20265,438
24:09:20265,438
25:09:20265,438
26:09:20265,438
27:09:20265,438
28:09:20265,438
29:09:20265,438
30:09:20265,438
01:10:20265,438
02:10:20265,438
03:10:20265,438
04:10:20265,438
05:10:20265,438
06:10:20265,438
07:10:20265,438
08:10:20265,438
09:10:20265,438
10:10:20265,438
11:10:20265,438
12:10:20265,438
13:10:20265,438
14:10:20265,438
15:10:20265,510
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 06:04:20265,136
Week of 13:04:20265,136
Week of 20:04:20265,136
Week of 27:04:20265,399
Week of 04:05:20265,399
Week of 11:05:20265,345
Week of 18:05:20265,345
Week of 25:05:20265,345
Week of 01:06:20265,345
Week of 08:06:20265,280
Week of 15:06:20265,280
Week of 22:06:20265,280
Week of 29:06:20265,300
Week of 06:07:20265,300
Week of 13:07:20265,300
Week of 20:07:20265,300
Week of 27:07:20265,300
Week of 03:08:20265,189
Week of 10:08:20265,189
Week of 17:08:20265,276
Week of 24:08:20265,324
Week of 31:08:20265,324
Week of 07:09:20265,396
Week of 14:09:20265,438
Week of 21:09:20265,438
Week of 28:09:20265,438
Week of 05:10:20265,438
Week of 12:10:20265,510
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
April 20265,399
May 20265,345
June 20265,280
July 20265,300
August 20265,324
September 20265,438
October 20265,510
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
20265,510

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1Post #69743.9K
  2. #2জাবি D unit প্রেপ কিভাবে নিব??2.2K
  3. #3মেন্টরশীপ লাগলে ইনবক্স করবে✨2.0K
  4. #4কি অবস্থা HSC 25,26,27 ব্যাচদের??2.0K
  5. #5GST এর জন্য এই শেষ ৭দিনের পরিশ্রমের উপরই নির্ভর করবে তোমার চান্স পাওয়া2.0K
  6. #6বাংলা,ইংরেজি,ICT কিভাবে পড়বে ভার্সিটি apirant রা?1.9K
  7. #7Hsc 25,26 কি কি ফেইস করছো এডমিশন ফেজে এসে জানাও কমেন্টে!1.9K
  8. #8জাবি A Unit এর প্রেপ কিভাবে নিব??1.9K
  9. #9আনটোল্ড ডার্ক সাইড অব পাবলিক ইউনিভার্সিটিঃ1.8K
  10. #10🔷 GK Synthesis1.7K

সাম্প্রতিক পোস্ট

The Paraffin Classroom logo
The Paraffin Classroom

১৮ অক্টো, ২০২৬, ২০:২৭

Photo1/6
I Found My Own Notes🔗

এগুলো এডমিশন টাইমে করেছিলাম🙂বায়োলজি,কেমিস্ট্রি,Math বেশি মনে রাখতে কষ্ট হত তাই।এগুলো সামনে রেখে একটা Chapter পড়তাম বারবার পড়তে পড়তে আর লাগেনি এগুলো এভাবেই পারতাম।

দুঃখের বিষয়/খারাপ লাগছে একটা ব্যাপারে Math এর জন্য আমি অনেক সুন্দর নোট বানিয়েছিলাম শর্টকাটগুলো একসাথে & একটা করে এক্সাম্পল দিয়ে শর্ট নোট আকারে।Integration,Differentiation,Trigonometry,Conics,বহুপদী এইসব Chapter এর নোট বেশি সাজিয়েছিলাম কারণ এগুলো তে বেশি প্রবলেম ফেইস করে সবাই আমিও করেছিলাম।সেগুলো পাচ্ছিনা এখন🙂
2710011
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

১৮ অক্টো, ২০২৬, ১৪:০৩

Photo1/2
এইটা আমি।পড়েছি কম কম বাট যখন পড়তাম সব শেষ করেই উঠতাম এমন।এখন সবার ব্রেইন এক না কারো জন্য বেশি পড়া লাগে কারো কম পড়লেও চলে।অনেক কে দেখবা সুন্দর ঘুরে ফিরে,আড্ডা বাজি দেয়,অনলাইনে থাকে,স্টোরি দেয়,প্রেম করে তাও চান্স পেয়ে যায়।এইটা আসলে যাদের ব্রেইন একটু ভালো(গড গিফটেড ট্রাই করলে যাদের খারাপ তাদেরও ভালো হবে)+HSC থেকে পড়েছে তাদের জন্যই পসিবল।
তবে Exception কখনো Example হয়না।তাই নিজের ব্রেইনের ক্যাপাসিটি বুঝে ততটুকুই পড় & বাকি টাইম Family,good Friends দের সাথে সময় কাটাও।বেশি চাপ নেয়ার দরকার নেই শরীরের উপর প্রভাব পরে অনেকটাই।আমি প্রেশার নিতে পারতাম না পারিও না।যারা পারো নিতে তারা প্রেশার দিয়ে হলেও বেশি পড়।বাট যারা পারো না তাদের জন্য বিশেষ ভাবে নিষেধ থাকবে।প্রেশারে অসুস্থ হয়ে পড়লে তারপর যেই ক্ষতি টা হবে তা পুশানোটাই কষ্ট।তাই প্রেশার কম নাও।জীবন একটাই সো টেনশন বাদ দিয়ে বিন্দাস আরামে পড়।তবে আবার পড়ালেখা ছেড়ে দিও না পরে পড়ব বলে!
4230016
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

১০ অক্টো, ২০২৬, ১৪:৫০

শোনো admission candidate রা, আর যারা সামনে admission দিবা—

Main book-এর অনুশীলনী কতটা important, এটা বলার মতো না। কিন্তু দুঃখের বিষয় হলো, তোমাদের তথাকথিত online ভাইয়া-আপুদের অনেকেই এই জিনিসটা ঠিকভাবে শেয়ার করে না।

২৫–২৬ সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখো—কতগুলো প্রশ্ন সরাসরি অনুশীলনী থেকেই আসছে**। যে source থেকে বারবার common আসছে, সেটা জেনেও যদি না পড়ো, তাহলে দোষটা কার?

“capacity নাই”, “পারব না”, “অনেক বেশি”—এইসব অজুহাত দেবে? ওরা তোমাদের বুঝ দেয়, আর তোমরাও কোনো প্রশ্ন না করেই বোকার মতো মেনে নাও।

একটা কথা পরিষ্কার করে বলি—
**অনুশীলনী পড়লে ফেলনা না!।
0 output কখনোই দেয় না !

অনুশীলনী পড়লে তুমি

* বিভিন্ন type-এর প্রশ্ন চিনতে শিখবা
* theory আরও ভালোভাবে বুঝবা


হতে পারে তোমরা আমার সাথে দ্বিমত করবা, কিন্তু আমি সবার আগে অনুশীলনী,qb কে priority দেবো। কারণ অনুশীলনী এইটাই একমাত্র source—short syllabus-এর বাইর থেকেও যদি প্রশ্ন আসে, সেগুলাও শেষ পর্যন্ত অনুশীলনী থেকেই ঘুরে ফিরে আসে**।
কিন্তু কেন জানি না, online-এ এই বিষয়টা নিয়ে প্রায় কেউই কথা বলে না। তাই তোমাদেরকে আমার নিজের experience থেকে বলছি—আর তোমরাও নিজের experience দিয়ে শিখে বুঝে নাও, আসলে কী করা উচিত।আর হ্যাঁ, এটা ভেবো না যে আমি question bank পড়তে না বলছি। না—অবশ্যই পড়বা। Question bank অনেক important।
কিন্তু অনুশীলনী বাদ দিয়ে না।Admission-এর ১ম দিন থেকেই আমি একটা কথাই বলে আসছি—
অনুশীলনী পড়ো, miss দিও না।

আজ দেখো, একদম last-এর exam GST বলতে গেলে so আমি একই কথাই বলবো—
পড়ার list-এ ১ নাম্বারে থাকবে অনুশীলনী।

বেশি পড়লেও তুমি আগিয়েই থাকবে। আমরা তো ১ নাম্বার পাওয়ার জন্য কত পড়ি, তাই না?
তাহলে অনুশীলনী পড়তে এত অনীহা কেন, যেখানে আমি নিজেই জানি—এইখান থেকেই সবচেয়ে বেশি common আসে?

সব কথা বাদ দাও। শুধু GST ২৪–২৫ সালের প্রশ্নগুলো দেখো—
কতগুলো প্রশ্ন সরাসরি অনুশীলনী থেকেই এসেছে।

আমি source দেখিয়ে দিচ্ছি।
বাকি সিদ্ধান্ত পুরোপুরি তোমাদের হাতে।
তোমরা এখন admission-এর **last stage-এ আছো। এতকিছুর পরেও যদি না মানো, তাহলে বলার কিছু নেই—
life তোমার, সিদ্ধান্তও তোমার।
https://t.me/TheParaffinClassroom/6204

(Repost)
1,1300024
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৯ অক্টো, ২০২৬, ১৪:৪০

HSC 25,26,27 Batch গাইডলাইন কি সম্পর্কে চাও?কোন কোন সমস্যা ফেইস করছো জানাও।

🔗Admission Candidate তোমাদের আর এক্সামের বেশি দিন নেই ধরতে গেলে ৫০দিন+ এর ভিতর maximum টাইমেই থাকবে ডিপ্রেসড।কারণ এক্সামের মার্কস নিয়ে,সিলেবাস শেষ হয়না,সবাই ভালো পারে আমি কেন না,নেগেটিভ বিভিন্ন চিন্তা,মোবাইল আসক্তি,ঘুম নিয়ে,বড় যেই কারণ সেইটা হলো এক্সামের ডেইট এত কাছাকাছি আগে দেখে এসবে টাইম চলে যাবে দেখতে দেখতে।

কোচিং নিয়ে এখনো যারা পরে আছো যদি তুমি খাপ খাওয়াতে না পারো তাহলে তোমার জন্য বিপদ সংকেত থাকবে এইটা।
1,100006
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৬ অক্টো, ২০২৬, ২২:৫০

সাধারণ জ্ঞান পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী টিপসঃ

১। প্রথম বারেই মুখস্থ করার চেষ্টা করবে না। রিডিং পড়বে মনযোগ দিয়ে। যে লাইন গুরুত্বপূর্ণ মনে হবে,সেটা দাগাবা
২।এরপর প্রশ্ন সলভ করবা,যেটা তুমি পারবানা সেইটা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবা,,এক্সট্রা ইনফরমেশন পেলে সেটাও লিখে রাখবে।
৩। সাল মুখস্থ করবে না খুব একটা বেশি,, শুধুমাত্র যুদ্ধের সালগুলো মুখস্থ করবে।
৪।অবশ্যই সবকিছু রিলেট করে পড়বা,,মানচিত্র ব্যবহার,ডকুমেন্টারি এর সাথে মিলিয়ে পড়বা
৫।ট্রিকি জিনিসগুলো কিছু ছন্দ বা নিমোনিক্স দিয়ে পড়বে।
৬। তাই বলে সবসময় খুব বেশি ছন্দ পড়ার ট্রাই করবানা।
৭।ইতিহাস পড়ার সময় অবশ্যই সিরিয়ালি পড়বে,,
৮। শেষ কথা,জিকে সবসময় মুখস্থ করার চিন্তা করবে না,,,জিকে পারার মূলমন্ত্র হলো বারবার রিভিশন।যে যতবেশি রিভিশন দিবে সেই আগায় থাকবে।

আমার কথাগুলে অনুসারে পড়ো
~Copy post
1,1500022
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৬ অক্টো, ২০২৬, ১৩:৪৭

এতদিন GK,English পড়িনি এখন কিভাবে পড়তে পারি?

=>যারা কিছুই পড়নি এতদিন এখন ট্রাই কর যেন মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মার্কস ধরে রাখার।

ম্যাটেরিয়ালস:

উন্মেষ Qb/যে যেই কোচিং কর তার Qb/যেইটাই কিনে থাকো Gk/eng এর জন্য সেইটা + সাম্প্রতিক এর জন্য রেটিনা/উন্মেষ সাম্প্রতিক/জুবায়ের gk Capsule

পড়ব কিভাবে?

প্ল্যান হিসাবে একটা সাজেস্ট করতে পারি তা হলো যেহেতু প্রতিদিন পড়া হয়না তাই ৫-৭দিন নাও নিয়ে English/Gk টানা শেষ করে ফেলো।অসম্ভব লাগবে এইটা বাট যে করতে পারবা তার জন্য অনেক বেনেফিট হবে।কষ্ট করতে হবে কিছু করার নেই এতদিন যেহেতু পড়নি সেই চাপ তো পড়বেই নরমাল।প্রতিটা টপিক ধরে টানা শেষ করা বেস্ট সলিউশন।

প্রথমে থিওরি/রুলস এসব পড়বা তারপর ওইগুলোর আন্ডারে যত mcq আছে সব সলভ করবা।ধর ১টা টপিক নিলে সেইটার জন্য ক্লাস দেখতে চাইলে দেখতে পারো ইউটিউবে নাহলে দরকার নেই।এরপর সেই টপিকের আন্ডারে ১৫০-২০০ mcq ++ সলভ করবা।অবশ্যই ১ম বার পড়ার সময় একটু বুঝে বুঝে/ ট্রিক্স ইউজ করে পড়বা।এরপর আবার আরেকবার রাউন্ড দিবা বেশি টাইম লাগাবে না ১ম বার পড়তে যদি ২ঘন্টা লাগে ২য় বার আবার পড়তে ১ঘন্টার কম সময় লাগবে।পড়ার সময় যেই mcq কঠিন/আবার পড়তে হবে এমন লাগছে সেগুলো দাগিয়ে রাখবে তাহলে রিভিশন দেয়ার সময় ওইগুলোই আবার পড়বা।পড়ার চাপ এতে কমে যাবে।
1,3800010
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৩ অক্টো, ২০২৬, ২২:৫৫

অনেকে আস্ক করেছো আমি প্রি মেডিকেল প্রেপ নিয়েছিলাম কোথা থেকে & Gk,English কার ক্লাস ভালো??

=>অনেস্ট রিভিউ দিই আমার টা।আমি অনেক যাচাই বাছাই করেছিলাম কোন ক্লাস সবচেয়ে ভালো কোন ক্লাস করলে মনে রাখতে পারব ইজিলি।মেডিকেল এক্সামে কে কত পারা টা মেইন না কে কত আউটপুট দিতে পারে তা মেইন!তো তার জন্য ১সপ্তাহ ধরে অনেক খোজাখুজি করে এক ভাইয়ার ক্লাস ভালো লেগেছে বুঝতে পারছি উনারটা করলেই আমার মুখস্থ হবে।সেইটা হচ্ছে 'MedicalWallah' ভাইয়া আমাদের টাইমে অনেক সার্ভিস দিয়েছে হিউজ পরিমানে।আমি ভাইয়ের ক্লাস করে অনুশীলনী হতে শুরু করে gk,english,Biology সব মনে রাখতে পারসি।আমি মেডিকেল প্রেপ এডমিশন টাইমে নেইনি।আগের পড়া দিয়ে চালিয়ে দিয়েছিলাম।Gk সাল সব ট্রিক্স দিয়ে মনে রাখাইতেন এখনো আমার মনে আছে সেসব mcq দেখলেই মনে পড়ে যায়🙂আবার english তো বলে লাভই নেই!master book টা ধরে ধরে english mcq পড়াতেন পড়তেও ইজি হতো।
আমি আমার টাইমে অনেক ভালো একটা ডিসিশন নিয়েছিলাম। সব অনলাইন ক্লাসে দেখসি স্লাইড রিডিং পড়ায় কেউ মনে রাখায় না তাই কারোর টাই পছন্দ হয়নি আমার।তোমাদের কিনতে হবে এমন কথা নেই কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম এখন ভাই কেমন সার্ভিস দিচ্ছে জানিনা আমি বলছি আরো ২.৫বছর++আগের কথা।যাচাই বাছাই করে তোমরাও কিনবা।কেউ একজন বল্লেই কিনতে দৌড় দাও এমন করবানা। বুঝে শুনে অলওয়েজ কোর্স কিনবে।
1,5300011
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৩ অক্টো, ২০২৬, ১৯:৩৯

Varsity Candidate দের জন্য মাঝে মাঝে একটু খারাপ লাগে 🙂 বেশি ঝামেলায় পড়ে বায়ো/ম্যাথে।বায়ো টা গুরুত্বপূর্ণ জিনিস/টপিক দেখায় দিতে পারলে ভাল্লাগত আমারো!২৪ টা চ্যাপ্টার সব টপিক দরকার না গুরুত্বপূর্ণ কিছু টপিক থেকেই আসে প্রশ্ন সেগুলো জানলে পড়া কমেও যায় আবার অন্য সাব্জেক্টে টাইমও দেয়া যায়।ভিডিও দিতে পারলে ভালো হতো।বাট বাট আমার দ্বারা তো হচ্ছে না এইটা সময় স্বল্পতা আর এক্সপেরিয়েন্সও নেই।
1,1900020
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০২ অক্টো, ২০২৬, ১২:২৫

Admission Candidate রা Gk,English কিভাবে পড়ব এইটা নিয়ে পোস্ট দিব কি?অনেক প্রশ্ন পাচ্ছি তাই Individual না দিয়ে ভাবছি একবারে পোস্ট আকারে দেই।কমেন্টে জানাও!(যদিও আগেও মেইবি এইটা নিয়ে কয়েকবার পোস্ট দিয়েছিলাম আবার নিউ করে দিব)
1,3600026
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০১ অক্টো, ২০২৬, ১৬:৪৩

তিঁনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছিলেন যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়; এবং আসমানসমূহ ও যমীনের বাহিনীগুলো আল্লাহরই; আর আল্লাহ হলেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

—
সূরা আল-ফাতহ, আয়াত : ৪
9830024
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

২৬ সেপ, ২০২৬, ১৮:০৪

জাবি D unit প্রেপ কিভাবে নিব??

=>একটা কথা বলতেই হবে এই ইউনিটে চান্স পাওয়া সম্পূর্ন লাকের উপর ছাড়তে হবে।প্রতি বছরেই ৩০০ সিটের জন্য ৯০-৯৫ হাজার জন এক্সাম দেয় দেখো কম্পিটিশন কি লেভেলের!সবাই পড়াশোনা করেই এক্সাম দেয় বাট এখানে লাকটা দরকার আছে।এক্সাম্পল দেই: আমার ডিপার্টমেন্ট এর একটা মেয়ে আছে সে জাবি তে ৫২তম হয়েছিল ওর শিফটে ৫১ তম পর্যন্ত নিয়েছে।আর অন্য শিফটে ৬০তম+ ও নিয়েছে।এখানে একটুর জন্য মিস গেল তাইনা!এইটা কিন্তু লাকের মাঝে পড়ে অনেকে বুঝ না তাই বললাম।এখন শিফট ওয়াইজ বাদ দিয়েছে দেখা যাক কি হয়।কিন্তু কম্পিটিশন সেইমেই হবে।চান্স পাবানা ধরেই রাখবা কষ্ট যেন না পাও।কারণ এই এক্সামের ১-২দিন পর অন্য unit এর এক্সাম হয় তুমি কষ্ট পেয়ে বসে থাকলে ওইগুলোই মনোযোগ দিতে পারবেনা।যারা মেডিকেল প্রেপ /মেইন বুক বেইসড হয় তারা এখানে বেনেফিট পাবে বেশি।

করণীয়::

১)কোর্স কারটা কিনব?
=>আমার দেখা জাবি D Unit নিয়ে সবচেয়ে ভালো ক্লাস/সার্ভিস দেয় "Brother's Suggestion"।ভাইয়াদের ক্লাস গাইডলাইন এসব ফলো করলেই এনাফ।বাট আমার কাছে মনে হয়েছে কোর্সের দাম একটু বেশি যা সেকেন্ড টাইমার দের জন্য বাজেট ফ্রেন্ডলি না আরো কম হলে ওইটাই নিতে বলতাম।যাদের Family Support আছে তারা কিনতে পারো।আর যাদের নাই তারা সেল্ফ স্টাডি করবা।

২)ফার্মানলেজ বইটা কিনবা/PDF পড়বা মাস্ট।এইটাই মেইন বলা যায়।

৩)কিভাবে পড়ব?
=>ক্লাস দেখবা যদি তোমার কোনো Chapter পড়া না থাকে তাহলে।এরপর মেইন বুক পড়বা ১বার হলেও Chapter টা প্রথমে পড়তেই হবে।পড়া শেষে Qb টা নিয়ে mcq solve করা শুরু করবা বুঝার ট্রাই করবা কোন টপিক থেকে/Chapter এর কোন জায়গা থেকে আসছে প্রশ্ন।এমন অনেক প্রশ্ন পাবা যা তোমার মেইন বুকে নাই/পড়নি কোনোদিন বেপার না সেগুলো কেউই পারবেনা এগুলো দেয় এমনেই এক্সামে।কমন গুলো পারা লাগবে সেগুলো মিস দেয়া যাবেনা।Qb পড়া শেষ হলে বুঝবা কোথা থেকে আসে এরপর বইটা আবার পড়বা।তারপর থেকে জাস্ট Qb টা বারবার সলভ করবা যতবার পারো।

৪)IQ,Bangla,English কিভাবে পড়ব??
=>Pharmaknowledge বই টা পড়লেই এনাফ এগুলোর জন্য। তাও যদি প্রবলেম লাগে brothers suggestion ইউটিউবে দেখবা ২৫-২৬ সেশনে ফ্রি তে এগুলোর ক্লাস আছে দেখে নিবা। Qb solve তারপর।(Repost)

🔗The Paraffin Classroom-TPC
2,2000012
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

২৬ সেপ, ২০২৬, ০৯:০২

জাবি A Unit এর প্রেপ কিভাবে নিব??

=>এইটা বলা যায় কেন জানি সবচেয়ে সহজ একটা এক্সাম।যদিও কম্পিটিশন অনেক বাট প্রিপারেশন সহজ অনেকটাই।কারণ টা হলো জাবির প্রশ্ন বেশি প্রিভিয়াস প্রশ্নের টাইপ থেকে আসে বলা যায় QB নির্ভর প্রিপারেশন নিবা।মুল কথা বলি:

১)অবশ্যই আগে ভার্সিটি ক QB টা পড়বা
২)জাবিনলেজ বইটা মাস্ট মাস্ট পড়তে হবে।মুখস্ত করে ফেলো পারলে প্রচুর পরিমাণ practice কর জাবির প্রিভিয়াস প্রশ্নের উপর।
৩)থিওরি পারতে হবে।তো থিওরি পারার জন্য হয় বই পড় নাহলে প্রিপারেশন বুক পড় এইটা ইচ্ছা তোমাদের।
৪)মেইনবুকের অনুশীলনী পড়বা।
৫)জাবির প্রিভিয়াস প্রশ্নের উপর এক্সাম দিবা বেশি বেশি অনলাইনে/নিজে বাসায় বসে।(Repost)

🎓 The Paraffin Classroom -TPC
1,8500018
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

২৩ সেপ, ২০২৬, ১৮:২১

কি অবস্থা HSC 25,26,27 ব্যাচদের??

পড়াশোনা কেমন চলছে সবার!
1,9800026
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

২১ সেপ, ২০২৬, ০৯:০৮

বাংলা,ইংরেজি,ICT কিভাবে পড়বে ভার্সিটি apirant রা?

→PCBM এই পারো না শেষ করতে সেখানে আবার Ban,eng,ict র টেনশনে শেষ আরেক স্টুডেন্টরা।যেখানে PCMB তোমার ৯৫% মার্ক ক্যারি করছে সেখানে ban,eng,ict নিয়ে কেন এত টেনশন! A unit দের ইজি প্রশ্ন হয় তাই এক্সামের ১০-১২দিন আগে থেকে পড়লেই হয়।যদি প্রেপ নিতে চাও তাহলে উদ্ভাসের খ unit এর ban,eng varsity master Qb টা পড় প্রতিদিন একটা করে টপিক শেষ করবা 2টা সাব্জেক্ট থেকে ১ঘন্টা করে প্রতি সাব্জেক্টে টাইম দিলেই হবে।বাট শর্ত সিলেবাস শেষ হওয়া লাগবে PCBM এর।চান্স পাওয়াবে PCBM আর র ্যাংক আগাবে ban,eng,ict তাই আগে চান্স পাওয়া টা নিশ্চিত কর এরপর না হয় র ্যাংক আগানো নিয়ে ভেবো সবাই। ৭০%এর নিচে যাদের সিলেবাস বাকি তারা এইটা এখন করো না আগে সিলেবাস শেষে মনোযোগ দাও।আর ICT তে মেইনবুক পড়বা ১দিনে বসে ১,২,৩,৪ চ্যাপ্টার মেইনবুক+অনুশীলনীর MCQ পড়বা।এরপর উদ্ভাসের ICT প্রিপারেশনের একটা বুক আছে গুগলে সার্চ করলে পাবে সেইটার MCQ পড় আর ভার্সিটি ভিত্তিক বই থেকে তো পড়বাই এক্সামের আগে এখন এভাবে পড়।এভাবে পড়লে ICT র ৫টা প্রশ্নেই ৩-৪টা দাগাতে পারবা।
(Repost)
1,9400013
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

১৯ সেপ, ২০২৬, ০৬:৪৭

❝যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসে, আল্লাহর পথে চলতে (মানুষকে) বাধা দেয় এবং তাতে বক্রতা অন্বেষণ করে, ওরা সুদূরপ্রসারী বিভ্রান্তির মধ্যে রয়েছে।❞

[ সুরা ইবরাহিম,  ১৪ : ৩ ]
1,0600024
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

১৬ সেপ, ২০২৬, ২০:৩৬

আনটোল্ড ডার্ক সাইড অব পাবলিক ইউনিভার্সিটিঃ

১।প্রতি ব্যাচে অন্তত ১জন গু//প্তচর থাকে,যারা ব্যাচের ইনফরমেশন জায়গামত লিক করে।বিনিময়ে সিটি,ল্যাবে,সেমিস্টারে সামান্য কিছু সুবিধা পাওয়া।সবাই এক না তবে ডেপ্টে বিলো এভারেজ কিছু মহান শিক্ষকদের অনেকেই এটা করেন।(এটা এক্সিস্ট করে,টের পাওয়া যায় না সহজে,তবে একসময় বুঝতে পারা যায়)

২।ডিপার্টমেন্টের রেজাল্ট কে যতটা ফেয়ার হিসেবে ভাবা হয়,ততটাও নয়।৮০% ফেয়ার হলে ২০% আনফেয়ার ইস্যু থাকে।কারণ এখানে খাতা বোর্ড দেখে না,খাতায় রোল দেখা যায়,কিউআর ও থাকে না।খাতা কোর্স টিচার ই দেখেন,সাথে এক্সটার্নাল থাকেন।তবে মার্কসে তেমন ব্যবধান হয়না,মূলত কোর্স টিচার যা দেন সেটাই অনেকটা চূড়ান্ত। এখন ভুলে,না বুঝে কখনো কিছু করে ফেলেছেন,ক্ষমা চেয়েছেন কিংবা চাননি, ঐ শিক্ষক যদি সেটা ধরে রাখেন তো আপনার এক সেমিস্টারের ঐ শিক্ষকের কোর্স শুধুমাত্র পাস নিয়ে খুশি থাকতে হবে (যদি এভারেজ স্টুডেন্ট হোন তবে,ভালো রা এসব বিষয়ে সেনসিটিভ,তাই সমস্যা হয়না।তবে ব্যতিক্রম আছে,অনেক শিক্ষক অন্যভাবে শাস্তি দেন,সিজি কেটে নয়)

৩।আপনার ব্যাচেই একজন আপনার ডিপার্টমেন্টের ফিউচার ফ্যাকাল্টি(টপার) হিসেবে ক্লাস করেন আপনার পাশে বসেই,খেয়াল করেছেন? হ্যাঁ, এই মানুষগুলো ডিপার্টমেন্টের মোস্ট লয়্যাল পার্সোন। কিছু লয়্যালগণ পূর্ব থেকেই ডিপার্টমেন্ট কে সার্ভিস দেন বিভিন্ন ইভেন্ট,সাংস্কৃতিক,পিকনিক,ট্যুর ইটিসি তে।এটা অনেক সময় জবের সিভিতে এক্সট্রা কারিকুলার(লয়্যালিটি) এর মত কাজ করে।

৪।বাংলাদেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি সম্মানিত শিক্ষকগণ সামান্য কিছুও রাজনৈতিক হয়ে থাকেন তো সেটা বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বেশি।এভরিবডি হ্যাজ দেয়ার অপিনিয়ন এন্ড চয়েজ।পলিটিক্স মানে শুধু মিছিল মিটিং নয়,পলিটিক্স এখানে একটা সিস্টেম।কোরামবাজি,স্বার্থান্ধ,সেভেন ডেডলি সিনস এখানে তুমুল প্রভাবক।৫-৭ জন মিলেও একটা কোরাম মেইনটেইন হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে,তবে কেউ বিপদে(যৌক্তিক/অযৌক্তিক) পড়লে পাশের কোরাম আড়াল থেকে এগিয়ে আসে তাকে উদ্ধারে। এভাবেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কালচার গড়ে উঠেছে; দীর্ঘদিন ধরে সফলভাবে চলছেও।(তবে নিতান্ত ই ক্লাসে আসেন,ক্লাস-সিটি-সেমিস্টার নিয়ে, সোজা ফুল ফ্যামিলি ম্যান হয়ে যান এমন টিচারও কম নন।)

৫।১/১ সেমিস্টারে যে ফার্স্ট হয়,সে কখনো সিজিতে ব্যাচে ৫ এর বাহিরে যায় না।হ্যাঁ,এটা বোথ সাইড ইফোর্ট।যে ১ম হয় সেও ভালো করে পড়ে,সাথে কোর্স টিচারও পজিটিভলি তার খাতা কাটে।এভারেজ কেউ হঠাৎ ১ম হতে চাইলেও ৩/৪র্থ বর্ষে সেটা অতোটাও সহজে হয়ে উঠেনা।কিউআর জিনিসটা আসলেই গুরুত্বপূর্ণ এখানে,যদি ৬/৭তম কেউ ১ম/২য় হতে চায় তো।

বাকি অংশ থাকবে পরবর্তী পর্বে...🙂
Copyright: Inside JUST
1,820008
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

১৬ সেপ, ২০২৬, ০৮:২৮

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের প্রতি ৩ টি পরামর্শঃ

১। তোমাদের হাতে সময় খুবই কম।সুতরাং, তোমার যে জিনিসের প্রতি প্রবল ভালোবাসা, আগ্রহ সেই বিষয়ে একটা কমিউনিটি গ্রুপ তৈরি করো(আর অলরেডি থাকলে জয়েন হও)।say তোমার এস্ট্রোনমির উপর আগ্রহ আছে বা রোবোটিকস ইত্যাদি, যারা এসব নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ বাড়াও।নট নেসেসারিলি শুধু নিজ বিশ্ববিদ্যালয়ে বাট অল পাবলিক ভার্সিটির গ্রুপও করতে পারো।কে কি বললো,জাস্ট থোরায় কেয়ার করা যাবেনা।
ইভেন্ট আয়োজন,প্রশিক্ষণ,ন্যাশনাল/ইন্টারন্যাশনাল ইভেন্টে যোগদান ইত্যাদির মাধ্যমে সামনে এগিয়ে যাও। ৪ বছর শেষে এই আগ্রহ ভালোবাসাই তোমাকে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে নিয়ে যাবে (স্কলারশিপ) সহজে,হ্যা অতি সহজেই!!

২।নেভার এভার মিস ভার্সিটি ক্লাবিং। সুযোগ বারবার আসে না।১ম আর ২য় বর্ষ এই দুই আবেগের সময়গুলো তে ক্লাবিং করে দেখো,৩য় আর ৪র্থ বর্ষে শিখে যাবে নেতৃত্বের গুণাবলি,কমিউনিকেশন স্কিল,মাইন্ড রিড করার এবিলিটি,সোশ্যাল ডাইভার্সিটি ইত্যাদি।সাংবাদিকতা,বিতর্ক,রিসার্চ,সোশ্যাল এক্টিভিটি,ব্লাড,কালচারাল ইত্যাদি ক্লাবে যেটায় ঝোঁক আছে,জয়েন করো। অনেক কিছু কম থাকার মেলায় উঁচু উঁচু স্বপ্ন দেখা মানুষদের এই ক্লাবিং ই সামনে এগুতে বাড়তি এনার্জি দেয়, এক পাতার ২টা সার্টিফিকেট অর্জনের জন্য যারা পাবলিকে পড়ছেন, প্লিজ এভয়েড দিস।উইথ ডিউ রেস্পেক্ট, ক্লাবিং ঘরকুনো মানুষদের জন্য নয়।

৩।সিজিপিএ এর কথা আর কতো বলবো।এটা সব শূন্যের সামনে ১, না থাকলে পরের শূন্যের দাম নাই। সাথে যা করবে NID সংশোধনী,ড্রাইভিং শেখা(আপাতত বাইক),পাসপোর্ট তৈরি(নেপাল/ভুটান/মালদ্বীপ/দার্জিলিং যাবার নিয়্যাত থাকতে হবে অনার্সেই),স্টুডেন্ট ব্যাংক একাউন্ট (ATM card),সাথে অল্পকিছু সেভিং শুরু করা।একাডেমিক গোল সেট করতে গড়িমসি লাগলেও। সেকেন্ড সেমিস্টার শেষে ভাবতে হবে গুরুত্বের সাথে, কোথায় যাবো—কেন যাবো —সব খারাপের বছরেও ডিসিশন নিয়ে প্রথম বছর শেষ করাটাও বড় কিছু হবে।২য় বর্ষ থেকেই বিসিএস/রিসার্চ/ইনোভেশন/ বিজনেস ইত্যাদি তে অল্প অল্প করে ইনভেস্ট তোমাকে ৪ বছর শেষে কোথায় নিয়ে দাঁড় করাবে কল্পনাও করতে পারবে না। কমবেশি করতে পারলেও নিজেকে বড়সড় ধন্যবাদ দিতে চাইবে অনার্সের পর।

কপিরাইটঃ Inside JUST
1,5700017
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

আস্তে আস্তে সব ভার্সিটির ডেইট প্রকাশ করছে ভয় লাগছে কি?এডমিশন Candidate রা!!□

যারা এখন চিল করবা তারা বিপদে পড়বা সামনে তাই প্রথম দিক থেকেই সিরিয়াস হয়ে প্রচুর ইফোর্ট দাও পরে তোমার জন্যই সহজ হবে।
1,1700017
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

Photo
অনেকেই বলেছো রুটিন ফুল সিলেবাসের যেন দেই।আমার সামনে এক্সাম তো এত সময় হচ্ছেনা আসলে।নিচের এই পোস্ট,পিক এ যা দেখছো তা গতবছরের জন্য করা।এখানে আমি ১মাস বেশি ধরেছি তোমরা চাইলে এখান থেকে ধারনা নিয়ে ১.৫ মাসের মতো একটা সিলেবাস ক্রিয়েট কর তোমার উইক/স্ট্রোং, ছোট,বড় মিলিয়ে সাজাবা রুটিন।পোস্টে সব স্ট্রাটেজি সাজানো আছে জাস্ট তুমি full syllabus এর Chapter এড করবা,আর ক্লাস অন্য কারোরটা ভালো পেলে তার টা করবা।
আগের বছরের পোস্টে এইটা লিখা ছিল👇

Hard work+Luck+Dua=admission season success ✅
রুটিন শেয়ার করলাম ৪সাব্জেক্ট একসাথেই।তোমার যেইটা বেশি স্ট্রোং সাব্জেক্ট ওইটা দিয়ে আগে শুরু করবে এরপর আস্তে আস্তে ওইক সাব্জেক্টের দিকে যাবে।এখন যেইটা স্ট্রং ওইটা ট্রাই করবে তাড়াতাড়ি শেষ করে যেন ওইক সাব্জেক্টে টাইম বেশি দিতে পার।১টা তে বেশি টাইম চলে গিয়েছে ওকে ফাইন বাট অন্যটা তে কিন্তু তাইলে কম টাইম দিয়ে শেষ করে ব্যালেন্সে আনবে।
Pin:PCM এর সুত্র আলাদা একটা খাতায় লিখে রাখবা যেই চ্যাপ্টার পড়বা তার।এরপরের দিন নতুন পড়া পড়ার আগে সুত্র গুলো ঝালাই করে নিবা
1,3900014
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

এডমিশন ক্যান্ডিডেট তোমাদের একটা কথা বলে রাখি!

কোচিংকে বিশ্বাস করো না এখন তুমি যেইটার প্রেপই নেও না কেন।কোচিংকে সম্পূর্ন বিশ্বাস না করে নিজে সেল্ফ স্টাডি কর।তাড়াতাড়ি সিলেবাস শেষ কর দৌড়িয়ে হোক বাট হেটে হেটে শেষ কর না পরে পস্তাবে।এখন হয়ত খুব আরামে ভেক্টর,গুনগত রসায়ন,ম্যাট্রিক্স শেষ করছো।আর ১মাস যাক দেখবে কোচিং গুলো রকেটের গতিতে সিলেবাস শেষ করবে বাট তোমার শেষ হবেনা তখন।আমি নিজেও কোচিং করিনি আমার কাছে মনে হয়েছে মানি ওয়েস্ট।আমি অনেক ফাস্ট সিলেবাস শেষ করে অনেকবার রিভাইস দিয়েছিলাম পড়া মাথায় গেথে ছিল তাই।যারা টপার হয় তাদের স্ট্রাটেজি এমনই থাকে।যে তারা কোচিং এর আগে সিলেবাস শেষ করে।নিজে বাসায় প্রচুর practice করে,ক্লাসের পিছনে কম ছুটে।এরপর উইক্লি, মান্থলি এক্সাম খুব সিরিয়াসলি দেয়।নিজে পড়া ছাড়া বিকল্প নেই যে যেইটাই বলুক।
তুমি ১ম বার শেষ করলে হয়ত ৬০-৭০% পড়া মাথায় থাকবে আর সব মাথার উপর দিয়ে যাবে কিন্তু তুমি জানবা যে এই chapter থেকে কি রকম প্রশ্ন আসে এইটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এইটা অনেক 1st timer রা জানবে না এক্সামের সময়ে কারণ তাদের সিলেবাসই শেষ হয় এক্সামের আগে। এরপরে আবার রিভিশন দিলে ৮০%+ পারবা।এরপর যত রিভিশন+ এক্সাম দিবা তত তোমার মাথায় থাকবে দেখবা।কিন্তু তোমারি আরেক ফ্রেন্ডের শেষ করবে ৩মাস লাগিয়ে তার মাথায় কিছুই থাকবেনা ৪০-৫০% পড়া থাকবে হাইয়েস্ট।অনেকেই বলবে basic না বুঝে পড়ব!ভাইরা কত জিনিস পড়ায়!বিশ্বাস কর এগুলো কোনো কাজেই আসবেনা উনারা এক্সট্রা যা পড়ায়।তোমার আসবে কমন জিনিস।তাই তোমার basic না থাকলে ইউটিউব দেখে শিখে ফেলো chapter টা তারপর অনেক রিভিশন দাও।

গরীবের কথা বাসি হলেও সত্য হয়।
1,2100028
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

পড়াশোনার থেকে বড় শর্টকার্ট দুনিয়াতে নেই। একবার ভাবেন ঘরে বসে ঘন্টার পর ঘন্টা পড়ার অভ্যাস থাকলে আপনি ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সি এ। হাড় ভাঙ্গা পরিশ্রম থেকে বাঁচতে চাইলে পড়াশোনাকে আকড়িয়ে ধরুন। পড়াশোনা একটা বৈষম্যের মাধ্যম। রাতারাতি আপনাকে শিক্ষিত ট্যাগ দিয়ে দিবে, এদিকে যারা করতে পারেনি তাদের অশিক্ষিত এর ট্যাগ। সবাই বলে শিক্ষায় সব না সুশিক্ষায় সব। যারা এইগুলা বলে তারা দেখবেন সুশিক্ষায় শিক্ষিত রিক্সাচালক ভাইকে নিজের মেয়ে দিবে না। সুশিক্ষায় শিক্ষিত গ্রামের মেয়ের কাছে নিজের ছেলে দিবে না। পরিশ্রম কম করতে চাইলে আর অপমান কম হজম করতে চাইলে শিক্ষাকে বেছে নিন। শিক্ষা ছাড়া যারা বড় সাম্রাজ্য দাঁড় করিয়েছে তাদের কেউ খুব পরিশ্রম করেছে যার জন্য তার মজদুরের কাজও জীবনের শুরুতে করতে হয়েছে, তখন তাকে খেতে হয়েছে লাথি আবার কারোর বিশাল বড় ক্রাইমের সাম্রাজ্য বানাতে হয়েছে। সমাজের সবচাইতে বড় বৈষম্য হলো এডুকেসন। রাতারাতি যে কাউকে ছোট করে ফেলতে পারবেন যে তুই তো অশিক্ষিত। লোকে আপনাকে অহংকারী বলবে কিন্তু এইটাও মেনে নিবে ও তো অশিক্ষিত। ঐ ব্যক্তিকে স্বান্তনা দেওয়ার জন্য বলবে শিক্ষায় সব না, সুশিক্ষায় সব। এই স্বান্তনা পেলে যদি সে একটু হিল হয়। কিন্তু এইটা বলবে সে ও জানে ও তো অশিক্ষিত। বসে বসে সবার উপর হুকুম চালাতে চাইলে এডুকেসনকে বেছে নিন। শিক্ষায় সব না সুশিক্ষায় সব এই স্বান্তনা আপনার ভাগ্য বদলাবে না। আপনার ভাগ্য বদলাবে যে জিদ করে আপনি ৪৫ বছর বয়সে গণ শিক্ষার স্কুলে ভর্তি হলেন এরপর পড়াশোনা শুরু করে যে অশিক্ষিত বলেছে তার থেকে বেশি এডুকেটেড হয়ে তাকে বলা যে কিরে অশিক্ষিত? যে আপনার থেকে উপরে মানে সে আপনার থেকে উপরেই। যতক্ষণ তার থেকে উপরে না গিয়ে তার সামনে পা তুলে না বসছেন আপনি সফল নন। যুক্তি তর্কে নিজের অবস্থান বদলায় না, অবস্থান বদলায় অ্যাচিভমেন্টে। অলয়েজ বি প্র্যাক্টিক্যাল। আবেগকে ছুড়ে মারুন।

~Copy Post
7000021
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা
5090018
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

MEDICAL ADMISSION INDEX

Medical admission candidate দের জন্য:(Post-1)

আলাদা আলাদা করে দেয়া হচ্ছে জায়গা সংকুলান তাই।অবশ্যই ভার্সিটি Admission Index দেখতে হবে।কিছু কিছু পোস্ট সব Candidate দের জন্য।Check it:👇




Post credit:উম্মে হাবিবা(নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)







(2nd Timer দের জন্য)





(Varsity + Medical)


(Varsity + Medi)



(Varsity + Medical)

(Varsity + Medical) ( Varsity + Medical)

(Varsity + Medical)

( Varsity + Medical)

( HSC,Admission Candidate)

(varsity + medical)

( Varsity + Medical)

(Varsity + Medical)

(Varsity + Medical)
1,210005
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

মেন্টরশীপ লাগলে ইনবক্স করবে✨
অনেক এডমিশন Candidate আছে। যাদের বুঝতে কষ্ট হচ্ছে কি করবা না করবা এই এডমিশন ফেজে এসে তাদের জন্য এইটা পেইড Batch।যারা পারবানা এডমিট হতে তারা আমার অনেক পোস্ট আছে সেগুলো ফলো করবা & কোনো কিছু ঝামেলা লাগলে ইনবক্স করবা ফ্রিতেই সেইটা বলব চিন্তা নেই।এক্সট্রা কেয়ার & কোন সময় কোন কাজ করবে সেইটার জন্য এই Batch💯

Id: https://t.me/ummehabiba_1
949006
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

Consistent কীভাবে থাকা যায়? 📚✨

প্রতিদিন অল্প অল্প করে পড়ার অভ্যাস তৈরি করো। একদিনে অনেক পড়ার টার্গেট নিয়ে বসে যাওয়ার চেয়ে Perfect একটা routine তৈরি করে সেটা প্রতিদিন follow করা অনেক বেশি কার্যকর। ধীরে ধীরে দেখবে, পড়ার প্রতি মনোযোগও চলে আসছে এবং পড়াশোনাটা বিরক্তিকরও লাগছে না।
তুমি যদি মুসলিম হও, তাহলে চাইলে নামাজের সঙ্গে পড়াশোনার routine-টা মিলিয়ে নিতে পারো।

ধরো, আজকে একটা বড় Chapter পড়বে। Chapter-টাকে ৫ ভাগে ভাগ করে নাও। এরপর ৫ ওয়াক্ত নামাজের পর প্রতিবার ১ ঘণ্টা করে পড়ো।

➡️ ফজরের নামাজের পর — ১ ঘণ্টা

➡️ যোহরের নামাজের পর — ১ ঘণ্টা

➡️ আসরের নামাজের পর — ১ ঘণ্টা

➡️ মাগরিবের নামাজের পর — ১ ঘণ্টা

➡ এশার নামাজের পর — ১ ঘণ্টা
এভাবে দিনে মোট ৫ ঘণ্টা পড়া হয়ে যাবে, অথচ একটানা ৫ ঘণ্টা পড়ার চাপটা অনুভব হবে না।
প্রথমে ১ ঘণ্টা দিয়ে শুরু করো। যখন দেখবে এই routine-এ অভ্যস্ত হয়ে গেছো, তখন ধীরে ধীরে সময় বাড়িয়ে ১.৫ ঘণ্টা → ২ ঘণ্টা করতে পারো।
মনে রাখবে, Consistency মানে প্রতিদিন অসাধারণ কিছু করা নয়; বরং প্রতিদিন একটু হলেও পড়বা।
আর যখন পড়তে ইচ্ছা করবে না, তখন একবার বাবা-মায়ের কথা ভাবো।

তুমি এখন Admission phase-এ। তুমি 1st timer হও বা 2nd timer—তোমার জন্য তোমার বাবা-মা টাকা খরচ করছেন তোমার বাবা-মায়ের এই sacrifice-এর চেয়ে বড় motivation আর কী হতে পারে?
তাই মন না চাইলেও নিজেকে বলো
“আরেকটু চেষ্টা করি। আমার জন্য না হলেও, যারা আমার জন্য এত কিছু করছেন তাদের জন্য।”
আজ থেকেই শুরু করো।

অল্প পড়ো, কিন্তু প্রতিদিন পড়ো। নামাজ পড়ো—আর ধীরে ধীরে নিজেকে এমন একটা routine-এর মধ্যে নিয়ে আসো যেখান থেকে আর ফিরে আসতে ইচ্ছা করবে না।

🔗Follow:
1,1900018
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

০৭ সেপ, ২০২৬, ১২:৪০

ভাই মেডিকেল প্রেপ নিচ্ছি,কিন্তু পাশাপাশি হালকা ভার্রসিটির জন্য দেখতেছি।আমি ভাবতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য ভার্সিটির এক্সামে গণিতের বদলে ইংরেজি/বাংলা দাগাবো।
কোনো সমস্যা হবে কী?

প্রথম কথা মেইন সাবজেক্ট ম্যাথ হইলে,সব ভারসিটিতেই ম্যাথ দাগানো লাগবে,তোমার কাছে অপশন নাই।

এইবার শুধু ঢাবির হিসাব টা বলি-
ঢাবিতে যদি তুমি ম্যাথ না দাগাও তাইলে ম্যাথ রিলেটেড একটা সাবজেক্ট ও পাবা না,তোমার মার্ক যতই বেশি আসুক না কেন।
এই সাবজেক্ট গুলোর টোটাল সিট ৮০০।
তার মানে তোমার জন্য সীট থাকে ১২০০,যেহুতু A unit এর টোটাল সীট ২০০০।

তার মানে ম্যাথ না দাগাইলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আগেই ৫০% কমায় দিচ্ছো।

আবার ঢাবির বাংলা,ইংলিশ এর কোয়েশ্চেন দেখলে স্যালুট দেওয়ার ইচ্ছা হবে।প্রচন্ড হার্ড আর এটিপিকাল।

অন্যান্য ভারসিটির ক্ষেত্রেও সেইম।ম্যাথ না দাগাইলে ম্যাথ রিলেটেড সব সিট তোমার জন্য বাতিল,তোমার জন্য সিট থাকে ৫০%।
সো বেস্ট অপশন হইলো ম্যাথ দাগানো।
বেশির ভাগ এভারেজ স্টুডেন্ট যারা কোনো এক কারণে মেডিকেলে চান্স মিস করে,এরপর আর কোথাও চান্স পায় না,এই এক কারণে পায় না।ম্যাথ দাগায় না,যার কারণে তার সীট হয়ে যায় অর্ধেক।চান্স না পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায় ৫০%।তাই এই দূর্বলতাটা থাকা উচিত না।ম্যাথ এর নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যায়,কিন্তু ভারসিটি তে খুব কঠিন,কমপ্লেক্স ম্যাথ দেয় না।যেহুতু ক্যালকুলেটর নাই+রিটেনে দুই আঙুল জায়গা দেয়।সো চিল,ভয় পাওয়ার কিছু নাই।

ভাই তাইলে কী করবো?

দেখ বাপ,তুমি এমনিতেই অনেক সময় নষ্ট করো।এই ৩ মাস সময় নষ্ট না করে,সপ্তাহে অন্তত ১ দিন ম্যাথ ক্লাস করো,সেই ক্লাসের নোট করো,প্রাক্টিস করো।ওই ১ দিন,সারাদিন এই কাজ করো।যেহুতু ভারসিটির ম্যাথ,আমার HSC'র ম্যাথ এর সাথে মিলে না সেহুতু তোমার ক্লাস করাই লাগবে।ভারসিটিতে ম্যাথ দেয় ছোট,ছোট আর MCQ তে ক্যালকুলেটর থাকবে না।তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনেও পারদর্শী হইতে হবে।
আমাদের মেডিকেল কোর্সে এইজন্য আমরা ভারসিটি A unit ম্যাথ এর সকল ক্লাস এড করে দিছি।তার মানে তুমি এই এক কোর্সে থাকলে যেমন মেডিকেল প্রেপ নিতে পারবা,পাশাপাশি ভারসিটি ম্যাথ এর ও প্রিপারেশন ও নিতে পারবা।কোর্স প্রাইজ ও মাত্র ২১০০ টাকা।

আবার কোনো কারণে HSC'র রেজাল্ট যদি খারাপ আসে,তাইলে তুমি আমাদের varsity A unit course এও বিনা টাকায় শিফট হয়ে যাইতে পারবা।এই সুযোগ কিন্তু অন্য প্লাটফর্ম তোমাকে দিবে না🤲।

শেষ কথা একটাই,যদি আসলেই মেডিকেলের পাশাপাশি ভারসিটি প্রেপ নিতে চাও তাইলে সপ্তাহে একদিন সারাদিন ক্লাস করো,নোট করো,প্রাক্টিস করো।এইভাবে যদি অর্ধেক ও কমপ্লিট হয় তাইলে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে একটা কনফিডেন্স থাকবে যে- না,মেডিকেল না হইলে সমস্যা নাই,ভার্সিটিতে কোপায় দিয়ে আসবো আর এই কনফিডেন্স টা দরকার আসলে।

তুমি যদি এমন একটা রেজাল্ট করতে চাও,তোমার লাইফে যেটা তুমি তোমার লাইফে এচিভ করো নাই।তাহলে তোমাকে এত্ত বেশি পরিশ্রম করতে হবে যেটাও আগে তুমি করো নাই।
ও হ্যা আমাদের মেডিকেল কোর্সে কিন্তু ভারসিটি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ ও এড করে দিবো আর ২৪ ঘন্টা মেন্টরশিপ এর জন্য আমি তো থাকতেছি।কোর্স লিংক কমেন্টে

- A.S.M Arafat Ferdous
DMC
1,1200017
The Paraffin Classroom logo
The Paraffin Classroom

২৩ আগ, ২০২৬, ০৬:৫০

মেন্টরশীপ লাগলে ইনবক্স করবে✨
অনেক এডমিশন Candidate আছে। যাদের বুঝতে কষ্ট হচ্ছে কি করবা না করবা এই এডমিশন ফেজে এসে তাদের জন্য এইটা পেইড Batch।যারা পারবানা এডমিট হতে তারা আমার অনেক পোস্ট আছে সেগুলো ফলো করবা & কোনো কিছু ঝামেলা লাগলে ইনবক্স করবা ফ্রিতেই সেইটা বলব চিন্তা নেই।এক্সট্রা কেয়ার & কোন সময় কোন কাজ করবে সেইটার জন্য এই Batch💯

Id: https://t.me/ummehabiba_1
2,010008

Showing 30 of 88 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

The Paraffin Classroom টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

The Paraffin Classroom (@theparaffinclassroom) tgdio-এ প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ৫,৫১০ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে The Paraffin Classroom (@theparaffinclassroom) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @theparaffinclassroom-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

The Paraffin Classroom কি ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে The Paraffin Classroom-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ৫,৫১০ সাবস্ক্রাইবার আছে। একই প্রতিযোগিতামূলক পরীক্ষা চ্যানেলের সাথে তুলনা করুন।

The Paraffin Classroom-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @theparaffinclassroom পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।