শিক্ষক কি শুধু পড়াশোনা শেখাবেন, নাকি নৈতিকতাও শেখাবেন?
বর্তমানে Online Education জনপ্রিয় হওয়ার পর ছাত্র-শিক্ষকের সম্পর্ক অনেকটাই বদলে গেছে। আগে “স্যার” শব্দটার সাথে যে সম্মানটা জড়িত ছিল, এখন অনেক জায়গায় সেটা কমে যাচ্ছে। কমেন্টে ট্রল, Meme, ফানি পোস্ট—এসব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে।
এখানে কিছু ক্ষেত্রে শিক্ষকদেরও দায়িত্ব আছে। কারণ কিছু প্রতিষ্ঠান নিজেদের Marketing এর জন্য এমন ধরনের Content তৈরি করে, যেগুলো শিক্ষার্থীদের মাঝে অতিরিক্ত Fanbase culture তৈরি করে দেয়। তবে Content যদি শিক্ষামূলক ও সীমার মধ্যে থাকে, তাহলে অবশ্যই সমস্যা নেই।
কিছুদিন ধরে SSC নিয়ে কাজ করা জনপ্রিয় Platform যেমন Refat Academy ও Redwan’s Method এর কিছু শিক্ষার্থীদের মাঝে অদ্ভুত ধরনের Toxic rivalry দেখা যাচ্ছে। একজন শিক্ষককে সমর্থন করতে গিয়ে আরেকজন শিক্ষককে নিয়ে বাজে মন্তব্য, Troll বা গালি দেওয়া হচ্ছে। বিষয়টা সত্যিই হতাশাজনক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এগুলো প্রকাশ্যে হচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী দেখছে। তাই জনপ্রিয় শিক্ষকদের উচিত এ ব্যাপারে আরও সচেতন হওয়া। তারা চাইলে একসাথে লাইভে এসে বা পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সম্মানজনক আচরণ শেখাতে পারেন। কারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত তাদের শিক্ষককেই অনুসরণ করে।
অন্যদিকে HSC/Admission সেক্টরের কিছু বড় Platform যেমন Bondi Pathshala, ACS, Physics Hunter দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের মাঝে এ ধরনের Toxic culture খুব কম দেখা গেছে। বরং অনেক সময় তারা Collaboration বা Combined Course এও কাজ করেছে। এমনকি Bondi Pathshala এর Founder আব্দুর রহমান ভাই একবার শুধু কমেন্টে শিক্ষকদের তুলনা করে Toxic discussion হওয়াতেও শিক্ষার্থীদের সতর্ক করেছিলেন। এখান থেকেই বোঝা যায়—একজন শিক্ষক চাইলে তার Community কতটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।
দিন শেষে, Online Education শুধু পড়াশোনা শেখায় না—একটা Culture তৈরি করে।
সেখানে যদি সম্মান, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধা না থাকে, তাহলে ভালো Result এর পাশাপাশি ভালো মানুষ তৈরি করাও কঠিন হয়ে যাবে।
এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কাউকে ছোট করা উদ্দেশ্য নয়। ধন্যবাদ।