University Vs Subject — কোনটাকে বেশি গুরুত্ব দিবো?
আমার মতে দুইটাই গুরুত্বপূর্ণ। তবে সিদ্ধান্ত নেয়ার আগে কিছু বিষয় বাস্তবভাবে চিন্তা করা দরকার।
GST এর উদাহরণ দিচ্ছি।
২০২৫-২৬ সেশনে কাজ করতে গিয়ে দেখছি, অনেকেরই একটাই চিন্তা —
“A Category বিশ্ববিদ্যালয়ে যেকোনো সাবজেক্ট পেলেও চলবে!”
অথচ একই শিক্ষার্থী হয়তো B Category বিশ্ববিদ্যালয়ে ভালো Subject পাচ্ছে, এমনকি কোথাও Engineering ও পেতে পারে। তারপরও সে শুধু নামের জন্য A Category বিশ্ববিদ্যালয়ে যেতে চায়।
কেন?
কারণ আমাদের দেশে এখনো “University Brand” নিয়ে অনেক hype কাজ করে।
হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের reputation গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সময় পরে বুঝতে পারবে — long term এ Subject, Skill আর Career Opportunity অনেক বেশি matter করে।
১-২ বছর ক্যাম্পাস, নাম, পরিবেশ ভালো লাগবে।
কিন্তু চাকরি, higher study বা career build করতে গেলে তখন নিজের Subject এর value টা বেশি অনুভব করবে।
বাংলাদেশের বাস্তবতায় শেষ পর্যন্ত career stability আর earning opportunity-ও গুরুত্বপূর্ণ বিষয়।
একজন আমাকে inbox এ বললো তার position 5000+।
সে B Category তে Engineering পাওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু তার ইচ্ছা — MBSTU তে যেকোনো Subject হলেও পড়বে।
আমি ভাবলাম হয়তো বাসার কাছে। পরে জানলাম তার বাসা থেকে MBSTU এর দূরত্ব প্রায় ৪২০ কিলোমিটার।
তখন প্রশ্ন আসে —
শুধু University hype এর জন্য কি এমন decision নেয়া উচিত?
আমার মতে না।
যদি সেখানে তোমার preferred Subject থাকে,
অথবা university টা তোমার location, পরিবেশ, future plan এর সাথে match করে — তাহলে অবশ্যই consider করা যায়। শুধু হাইপের জন্য B Category এর Engineering ছেড়ে দেয়া মোটেও উচিৎ হবে না।
কিন্তু শুধু “নাম আছে”, “মানুষ চিনে”, “flex করা যাবে” — এই mindset থেকে decision নেয়া ভবিষ্যতে regret এর কারণ হতে পারে।
Dream University রাখো, সমস্যা নেই।
কিন্তু decision নেয়ার সময় আবেগের পাশাপাশি বাস্তবতাও চিন্তা করো।
কারণ শেষ পর্যন্ত—
University তোমাকে পরিচয় দিতে পারে, কিন্তু Career build করে তোমার Subject + Skill.
- ☑️