দ্বীনি-Mohol Telegram channel photo

দ্বীনি-Mohol

@deenimohol67Public Channel

'আলো, ছড়াই দ্বীনের পথে... আমাদের ফেইসবুক পেজ লিংক: www.facebook.com/DeeniMohol67

ধর্মবাংলাভারত

95

Last views

10.3k (10,258 subscribers)
সদস্য
—
Rating
58
Total Posts
Oct 17, 2026, 11:54 PM
আপডেট হয়েছে
May 10, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel Nameদ্বীনি-Mohol
Username@deenimohol67
Categoryধর্ম
Languageবাংলা
Countryভারত
সদস্য10,258
Channel TypePublic Channel
Created১০ মে, ২০২৬
Last Updated১৭ অক্টো, ২০২৬ • ৪ দিন আগে
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#157722+319
ভাষার র্যাঙ্কিং
#400-1
ক্যাটাগরির র্যাঙ্কিং
#2911-3

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 10.3K30 Days growth: +360.4%
09/1809/2309/2810/0310/0810/1310/17
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
18:09:202610,222
19:09:202610,222
20:09:202610,245
21:09:202610,245
22:09:202610,245
23:09:202610,245
24:09:202610,245
25:09:202610,245
26:09:202610,245
27:09:202610,245
28:09:202610,245
29:09:202610,245
30:09:202610,245
01:10:202610,245
02:10:202610,245
03:10:202610,245
04:10:202610,245
05:10:202610,245
06:10:202610,245
07:10:202610,245
08:10:202610,245
09:10:202610,245
10:10:202610,245
11:10:202610,245
12:10:202610,245
13:10:202610,245
14:10:202610,245
15:10:202610,245
16:10:202610,245
17:10:202610,258
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 04:05:20269,912
Week of 11:05:20269,912
Week of 18:05:20269,912
Week of 25:05:20269,912
Week of 01:06:20269,912
Week of 08:06:20269,912
Week of 15:06:20269,912
Week of 22:06:20269,912
Week of 29:06:20269,912
Week of 06:07:202610,074
Week of 13:07:202610,074
Week of 20:07:202610,074
Week of 27:07:202610,074
Week of 03:08:202610,074
Week of 10:08:202610,074
Week of 17:08:202610,121
Week of 24:08:202610,121
Week of 31:08:202610,128
Week of 07:09:202610,222
Week of 14:09:202610,245
Week of 21:09:202610,245
Week of 28:09:202610,245
Week of 05:10:202610,245
Week of 12:10:202610,258
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
May 20269,912
June 20269,912
July 202610,074
August 202610,121
September 202610,245
October 202610,258
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
202610,258

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1—কষ্টগুলো কীভাবে লুকাও?722
  2. #2Post #7432708
  3. #3দুয়ায় কান্না না আসলে, কান্না কেন আসেনা সেজন্য কাঁদো!640
  4. #4Post #7429636
  5. #5আমরা দ্বিতীয় বিয়ের বিরোধী নই। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ 624
  6. #6Post #7421623
  7. #7যুহায়র ইবনু হারব, মুহাম্মাদ ইবনু হাতিম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) .....604
  8. #8বিষয়টা ভেবে নিজেই আবেগপ্রবণ হয়ে যাই যে,আমার এত অবাধ্যতা সত্ত্বেও আমা601
  9. #9Post #7435598
  10. #10Post #6766596

সাম্প্রতিক পোস্ট

দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

২১ অক্টো, ২০২৬, ১৩:৪৯

📜 রসূলুল্ল-হ ﷺ বলেছেন,

“আর অচিরেই আমার উম্মতের কিছু গোত্র মূর্তিগুলোর ইবাদত করবে এবং আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সঙ্গে যোগ দেবে।”

📚 হাদিসের রেফারেন্স:

▪️ বর্ণনাকারী: সাওবান (রদ্বিয়াল্ল-হু 'আনহু)
▪️ গ্রন্থ: সুনান ইবনু মাজাহ
▪️ অধ্যায়: কিতাবুল ফিতান (كتاب الفتن)
▪️ হাদিস নম্বর: ৩৯৫২
▪️ হাদিসের মান: সহিহ (দারুসসালাম-এর তাহকিক অনুযায়ী)

📌 বিঃদ্রঃ এটি হাদিসের অংশবিশেষ।
@DeeniMohol67
95005
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

২১ অক্টো, ২০২৬, ০৯:৩১

অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণ উপল‌ক্ষে একজন মু‌মিন যা কর‌তে পা‌রে না—

১) অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণে আন‌ন্দিত হ‌তে পা‌রে না।
২) শু‌ভেচ্ছা, অ‌ভিনন্দন জা‌না‌তে পা‌রে না। চি‌ঠি, বার্তা বা উইশ পা‌ঠি‌য়ে তা‌দের আনন্দিত কর‌তে পা‌রে না।
৩) কো‌নোরূপ সমর্থন, সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে না।
৪) টাকা-পয়সা বা কো‌নো কিছু দান কর‌তে পা‌রে না। এমন‌কি পূজার কা‌জে এক টাকাও দান করাও গুনাহ। ত‌বে আর্তমান‌বিক সাহায্য দি‌তে কোনো অসু‌বিধা নেই।
৫) শুধু পূজার কা‌জে ব্যবহৃত হয়,‌ এমন জি‌নিস যোগান বা বি‌ক্রি কর‌তে পারে না। যেমন : পূজা উপল‌ক্ষে আতশবা‌জির দোকান খোলা বা বি‌ক্রি করা ইত্যা‌দি।
৬) প্র‌তিমা তৈ‌রি বা বি‌ক্রি কর‌তে পারে না।
৭) পূজামণ্ডপ তৈ‌রি‌, ডেকা‌রেশন ইত্যা‌দি‌ কর‌তে পারে না। এগু‌লো‌তে শ্র‌মিক হিসা‌বে কাজ কর‌তে পা‌রে না।
৮) পূজা-অনুষ্ঠান উপ‌ভোগ করার জন্য দেখ‌তে যে‌তে পার‌বে না।
৯) পূজানুষ্ঠা‌নে উপ‌স্থিত থাক‌তে পারে না।
১০) তা‌দের অনুকর‌ণে নি‌জেরাও কো‌নো কাজ কর‌তে পার‌বে না। যেমন : ফটকা ফুটা‌নো, আতশবা‌জি করা, রং‌ছিটা‌নো, তা‌দের সৌজ‌ন্যে নতুন জামা-কাপড় পরা ইত্যা‌দি।
১১) তা‌দের নিমন্ত্রণ গ্রহণ করা যা‌বে না।
১২) তা‌দের য*বাই করা কো‌নো জি‌নিস ‌বিলকুল খাওয়া যা‌বে না।
১৩) হা‌তে তৈ‌রি ‌পিঠা-পা‌য়েশ ও অন্যান্য জি‌নিসও প‌রিহার করা উ‌চিত। য‌দিও এগু‌লো হারাম নয়, তথা‌পি যে‌হেতু দেব‌দেবীর পাদপ্রা‌ন্তে দেওয়ার উদ্দে‌শ্যে এগু‌লো তৈ‌রি করা হয়, ‌সে‌হেতু তা পরিহার করা জরুরী।
১৪) মুস‌লিম ব্যবসায়ী পূজা উপল‌ক্ষে তা‌দের সৌজ‌ন্যে বি‌শেষ ছাড় বা অফার ঘোষণা কর‌তে পা‌রে না। বরং, ইসলা‌মের প্র‌তি আগ্রহসৃ‌ষ্টির জন্য এসব ছাড় ও অফারের ঘোষণা ঈদ, রমাযান ও অন্য কো‌নো উপল‌ক্ষে কর‌তে পারে।
১৫) মুস‌লিম কর্মচারী বা‌ লেবার তার অমুস‌লিম মা‌লিক প‌ক্ষের পূজার কা‌জে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে না। যেমন : পূজার ফুল পা‌নি এ‌গি‌য়ে দেওয়া, সান্ধ্যবা‌তি বা ধো‌নি দেওয়া ইত্যা‌দি।

উপরোক্ত বিষয়গু‌লোর কো‌নো কো‌নো‌টি দ্বারা ঈমান নষ্ট হ‌য়ে যা‌বে এবং মু'শ‌রিক হ‌য়ে যা‌বে। আর কো‌নো কো‌নো‌টি হারাম ও কবীরা গোনাহ। কো‌নো‌টি মাকরূহ ও নিন্দনীয়। আত্মমর্যাদাবান কো‌নো মু‌মিন এগু‌লো‌তে জড়া‌তে পা‌রে না। বরং এসব কু*ফরী‌-শি'রকী কর্মকা‌ণ্ডের প্র‌তি থাক‌বে তার প্রচণ্ড ঘৃণা‌বোধ। পাশাপা‌শি ওসব মু'শ‌রিক‌দের প্র‌তি থাক‌বে দাঈসুলভ করুণা ও দরদ, যা তা‌দের‌কে শিরকমুক্ত করার চেষ্টা সাধনা কর‌তে মুস‌লিম‌কে উদ্বুদ্ধ কর‌বে।
কা‌*ফির-মু'শ‌রিক‌দের ধর্ম‌ীয় আচার ও পূজা-পার্ব‌নের ব্যাপা‌রে আমা‌দের অবস্থান হ‌বে ঠিক হযরত ইবরাহীম (আ)- এর অনুরূপ। তি‌নি এক‌দি‌কে তা‌দের কর্মকা‌ণ্ডের প্র‌তি ঘৃণা প্রকাশ ক‌রে‌ছেন, তা‌দের সা‌থে ধর্মীয় সস্পর্ক প্রকাশ্য ছিন্ন ক‌রে‌ছেন, অপর‌দি‌কে তা‌দের‌কে তাওহী‌দের দাওয়াত ‌দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন ক‌রে‌ছেন এবং তা‌দের‌কে শিরকমুক্ত করার জন্য ব্যাকুল ছি‌লেন।
মুস‌লিম তার ঈমান ইসলা‌মের ওপর অটল অ‌বিচল থাক‌তে হ‌লে এ ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ কর‌তে হ‌বে। এক‌দি‌কে থাক‌বে আল্লাহর প্র‌তি পূর্ণ ঈমান ও আস্থা,‌ অপর‌দি‌তে তা*গুত ও দেব‌দেবীর প্র‌তি থাক‌বে প্রচণ্ড ঘৃণা ও ধর্ম‌বিশ্বা‌সের প্র‌তি অস্বীকৃ‌তি। কা‌*ফের‌দের সা‌থে ধর্মগত সম্পর্ক ছিন্ন কর‌তে হ‌বে প‌রিপূর্ণভা‌বে। এ‌টি মু‌মিন‌কে ঈমানী অ‌বিচলতা দান কর‌বে ইনশাআল্লাহ।

আল্লাহ তা'আলা ব‌লেন :
لَاۤ اِکۡرَاہَ فِی الدِّیۡنِ ۟ۙ قَدۡ تَّبَیَّنَ الرُّشۡدُ مِنَ الۡغَیِّ ۚ فَمَنۡ یَّکۡفُرۡ بِالطَّاغُوۡتِ وَ یُؤۡمِنۡۢ بِاللّٰہِ فَقَدِ اسۡتَمۡسَکَ بِالۡعُرۡوَۃِ الۡوُثۡقٰی ٭ لَا انۡفِصَامَ  لَہَا ؕ وَ اللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۵۶﴾

"দ্বীন গ্রহণের ব্যাপারে কোন জোর-জবরদস্তি নেই; সত্য পথ সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে। অতএব, যে তা*গূতকে অস্বীকার করবে ও আল্লাহ্‌র উপর ঈমান আনবে, সে এমন এক দৃঢ়তর রজ্জু ধারন করল যা কখনো বি‌চ্ছিন্ন হ‌বে না। আর আল্লাহ্‌ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।” (সূরা বাকারা, আয়াত : ২৫৬)

উ‌ল্লেখ্য, কো‌নো মু‌মি‌নের প‌ক্ষে যেমন বিধর্মী‌দের উপরোক্ত কাজগু‌লো‌তে জড়া‌নো সম্ভব নয়, তেম‌নি রা‌ষ্ট্রের নিরাপত্তা ও অনুম‌তিপ্রাপ্ত এসব কা‌*ফির‌দের ধর্মীয় অনুষ্ঠা‌নে অ‌হেতুক হা'মলা বা আ'ক্রমণ করাও উ‌চিত নয়। ঈমানী নিরাপত্তার স্বা‌র্থে যেমন প্রথমোক্ত বিষয়গু‌লো থে‌কে আমরা সর্বাত্মক আত্মরক্ষার চেষ্টা কর‌বো, তেম‌নি জানমাল ও সামা‌জিক নিরাপত্তার স্বা‌র্থে দ্বিতীয়‌টি থে‌কেও বিরত থাক‌বো। আল্লাহই একমাত্র তাওফীকদাতা।

লেখা : সাইফুদ্দিন গাজী (হাফি.)

#DeeniMohol67
157006
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

২০ অক্টো, ২০২৬, ২১:০২

মেয়ে, জানো কি? তুমি কষ্ট পেলে এই জাগতিক পৃথিবীর কারও কিছুই থেমে থাকবে না। তোমার অন্তর্দহন, নীরব অশ্রু কিংবা প্রতিক্ষণ ক্ষয়ে যাওয়া অস্তিত্ব কতজনই বা তার গভীরতা অনুধাবন করবে? কেউ জানবেও না, কতটা ক্লান্তি বুকে নিয়ে তুমি প্রতিদিন জীবন পার করছো।

তবুও তুমি কি ভুলে গেছো, মেয়ে? তোমার উচ্চারিত প্রতিটি শব্দ, অনুচ্চারিত প্রতিটি দীর্ঘশ্বাস, অপ্রকাশিত প্রতিটি ব্যথা তোমার রবের পূর্ণ জ্ঞাত। যে বিষয় নিয়ে আজ তোমার মস্তিষ্ক চিন্তার ভারে অবসন্ন, যে সংশয় তোমার হৃদয়কে নীরবে বিদীর্ণ করছে তার প্রতিটি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ও তিনি জানেন।

তবে কেন নিজেকেই এতটা ক্লান্ত করছো? কেন এমন দুশ্চিন্তায় ডুবছো বারংবার? রব তোমার অদৃষ্ট ভবিষ্যৎও জানেন, তাঁর ওপর ভরসা রেখে নিশ্চিন্ত হও সবকিছু তোমার বোধের অতীত হলেও, তাঁর জ্ঞানের বাইরে নয়।

~তাবাসসুম ইসলাম
#deenimohol67
3370019
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

২০ অক্টো, ২০২৬, ১১:০৭

"প্রতিটি জাতির হৃদপিণ্ড তরুণ প্রজন্ম। কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে—তাদের যুবসমাজকে বিপথগামী করাই যথেষ্ট!"

লেখক: আদিব সালেহ
বই: 'ফিতনার মোহজাল থেকে আত্মার সুরক্ষা'
@DeeniMohol67
4520013
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

২০ অক্টো, ২০২৬, ০৭:৫৯

“নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার অনুসারীদের কেবল এ জন্যই আহ্বান করে, যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায়।”

📖 সূরা: ফা-ত্বির (فَاطِر)
📌 আয়াত নম্বর: ৬
🔢 সূরা নম্বর: ৩৫
@DeeniMohol67
4780011
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৯ অক্টো, ২০২৬, ২১:৩১

যদি আল্লাহ গুনাহগুলো প্রকাশ করে দেন!!!
•
এই চিন্তা করবেন যে, আমি যে গোপনে পর্ন-মুভি দেখি, ইউটিউবে হিন্দি ফিল্ম দেখি, ফেইসবুকে বিভিন্ন ফিল্মের রিভিউ দেখি, পরনারীর সঙ্গে চ্যাট করি- যদি আমার এ সকল গোপনকাণ্ড যারা আমাকে ভালো মানুষ মনে করে সম্মান করে, তারা জেনে ফেলে তাহলে আমার ইজ্জতের কেমন ফালুদা হবে?
•
এরপর চিন্তা করবেন- আল্লাহ তা'আলার একটা অভ্যাস আছে। তিনি প্রথম প্রথম বান্দার গুনাহ গোপন রাখেন। কেন? এ এজন্য যে, তিনি অপেক্ষা করেন, বান্দা গুনাহ করেছে গোপনে, সুতরাং আমার কাছেও মাফ চেয়ে নিবে গোপনে। আর আমিও তাকে গোপনে মাফ করে দিবো।
•
কিন্তু এরপরেও যদি বান্দা মাফ না চায়, তাওবা না করে, উপরন্ত গুনাহ-টা করেই যায় তাহলে তিনি সবটা নয়; বরং গুনাহের কিছু অংশ প্রকাশ করেন।
•
এর মাধ্যমে মূলত আল্লাহ বান্দাকে সতর্ক করতে চান যে, দেখো বান্দা! তুমি গুনাহ করেছিলে এক সাগর। আর আমি সেখান থেকে প্রকাশ করেছি মাত্র এক আঁজলা। গুনাহ করেছিলে এক পাহাড় আর বাইরে এনেছি মাত্র একটি কঙ্কর। এরপরেও তোমার ইজ্জতের কেমন ফালুদা হয়ে গেল! অথচ আমি চাইলে তো পুরাটাই প্রকাশ করে দিতে পারি।
•
এভাবে মাঝে মধ্যে চিন্তা করবেন যে, আল্লাহ যদি আমার গুনাহ প্রকাশ করে দেন। দেখবেন এই চিন্তা আপনাকে গুনাহ থেকে কিছুটা হলেও বিরত রাখবে।

খুতুবাত-১
~শাইখ উমায়ের কোব্বাদী
#deenimohol67
5440013
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৯ অক্টো, ২০২৬, ১৪:৩৫

Photo1/2
দুনিয়া নামক ধোঁকা আমাকে এমন ভাবে গ্রাস করেছে, আমরা এমন ভাবে চলাফেরা করি, যেন মনে হয় আমার কখনো মৃ*ত্যুই হবে না!

কথা : সংগৃহীত

#DeeniMohol67
5170016
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৯ অক্টো, ২০২৬, ১০:৫৯

তুমি বলে দাও,
“আমাদের জীবনে যা কিছু ঘটে, তা আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তার বাইরে নয়। তিনিই আমাদের অভিভাবক। আর মু'মিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা।”

📖 সূরা: আত-তাওবাহ্ (التوبة)
📌 আয়াত নম্বর: ৫১
🔢 সূরা নম্বর: ৯
@DeeniMohol67
5220020
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৯ অক্টো, ২০২৬, ০৮:২৭

এই নশ্বর পৃথিবীতে মানুষের আগমন ক্ষণস্থায়ী; সময়ের বিশাল প্রবাহে তার অস্তিত্ব কেবল এক মুহূর্তের অতিথিমাত্র। আগমনের পর মানুষ পরস্পরের সঙ্গে পরিচিত হয়, পরিচয় থেকে জন্ম নেয় সখ্য, আর সেই সখ্যই একসময় গভীর সম্পর্কের ভিত্তি নির্মাণ করে। কিন্তু নিয়তির অনিবার্য বিধান একদিন সমস্ত বন্ধনকে ছিন্নভিন্ন করে দেয়; মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যেন কখনো ছিলই না।

এটাই দুনিয়ার চিরন্তন বিধান। এখানে কোনো সম্পর্ক স্থায়ী নয়, কোনো সান্নিধ্য চিরকালীন নয়, কোনো প্রাপ্তিই অবিনশ্বর নয়। অতএব যে হৃদয় ক্ষণস্থায়ী মানুষের ওপর নির্ভরতা নির্মাণ করে, তার জন্য বিচ্ছেদের বেদনা অবশ্যম্ভাবী।

বরং এমন এক সত্তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, যিনি কখনো পরিত্যাগ করেন না, কখনো অনুপস্থিত হন না, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আপনার সখ্যতা হোক একমাত্র রবের সঙ্গে। তখন মানুষের আগমন কিংবা প্রস্থান, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি কোনোটিই আর অন্তরকে বিপর্যস্ত করতে পারবে না। কারণ যে হৃদয় আল্লাহর সান্নিধ্যে পরিপূর্ণ হয়ে যায়, তার কাছে দুনিয়ার শূন্যতাও পরিপূর্ণতারই আরেক নাম~

'কলমে: তাবাসসুম ইসলাম
#deenimohol67
5300013
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৮ অক্টো, ২০২৬, ২২:২৪

"পুরুষেরও পর্দা আছে।
পুরুষেরা ও দৃষ্টির হিফাযত করবে এবং শালীন পোশাক পরিধান করবে।

কিন্তু দুঃখের ব্যাপার হলো, পর্দার আয়াতে যেখানে আগে আমাদেরকে উদ্দেশ্য করেই কথা বলা হয়েছে, সেখানে আমরা পর্দার যাবতীয় হুকুম যেন নারীকুলের উপরে চাপিয়ে দিতে পারলেই বেঁচে যাই।"

লেখক: আরিফ আজাদ
বই: 'এবার ভিন্ন কিছু হোক'
অধ্যায়: গাহি নতুনের গান
#deenimohol67
5490019
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৮ অক্টো, ২০২৬, ১৯:০৪

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাশতা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বললো,“নাহ, এখনও তুমি মায়ের মতো চা বানাতেই শিখলে না। কতবার বললাম মায়ের কাছ থেকে দেখো কতটুকু লিকার দিতে হয় শিখো।
মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।”
—এ হচ্ছে “লুমাযাহ”।

এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে।
কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব।
এদের নিজেদের দোষের কোনো শেষ নেই।
নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।

এদের জিহ্বা হচ্ছে একটা “ধারালোঅস্ত্র।”
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষ"তবি'ক্ষত করতে থাকে।
রাসূল ﷺ বলেছেন:
"মুসলমান সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।"
[বুখারী: ১০, মুসলিম: ৪০]

আত্মীয় বেড়াতে এসেছে।
গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”
আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে?
আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না?
আর আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ খবর নেয়।
আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না!”
মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা আসলে সেরকম না।
ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে।
প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”
আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন ‘বিষণ্ণতায় ভুগলেন’ আর বাবার কাছে অভিযোগ করতে থাকলেন,
“দিনে একটা ফোনও করতে পারে না! এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি?
কেন একে আমি নয় মাস পেটে ধরেছি!
নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”
—হ্যাঁ সেই আত্মীয় হচ্ছে “হুমাযাহ।

এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।

এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

"দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।"
[সূরা হুমাযাহ: ১]

"কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়।"
"আর আপনি কি জানেন হুতামা কি? তা আল্লাহর প্রজ্বলিত আগুন।"
[সূরা হুমাযাহ: ৪-৬]

রসূল ﷺ বলেছেন:
"তোমরা কি জানো গীবত কী? সাহাবীরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে।"
[মুসলিম: ২৫৮৯]

এবার আসুন জেনে নেই হুমাযাতিল লুমাযাহ কারা?
জি তারা হচ্ছে এমন এক ধরনের মানুষ,
১. যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে।
২. মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়।
৩. চোখের ইশারা করে ব্যাঙ্গ করে।
৪. কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
৫. কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
৬. কারও পেছনে তার দোষ বলে বেড়ায়।
৭. এর নামে ওর কাছে কথা লাগায়।
এটা তারা একবার দুইবার করে না।
এমন করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

এরা হচ্ছে হুমাযাতিল লুমাযাহ্।
এদের জন্য রয়েছে কঠিন শা*স্তির ব্যবস্থা।
— আল্লাহুম্মাগ-ফিরলী।

মোটকথা লুমাযাহ হলো
কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, “আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না। আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।”

সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই“লুমাযাহ”বলা হয়।

আল্লাহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন ‘সূরা হুমাজাহ’তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বং*সের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।আল্লাহুম্মাগফিরলী।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।

লেখা: উখতি
ছবি: দ্বীনি-মহল
#deenimohol67
5660014
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৮ অক্টো, ২০২৬, ১৪:১৫

কেউ আল্লাহকে ভয় করে চললে তার প্রতিদান হিসেবে কি পাবে? স্বয়ং আল্লাহ তা'আলাই এর পাঁচটি প্রতিদানের ওয়া'দা দিয়েছেন একটি সুরাহ্তেই!

"...যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোন না কোন পথ বের করে দিবেন।"
(QS. At-Talaq 65: Verse 2)

"আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না।..."
(QS. At-Talaq 65: Verse 3)

"...যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।"
(QS. At-Talaq 65: Verse 4)

"...যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন, আর তার প্রতিফলকে বিশাল বিস্তৃত করে দিবেন।"
(QS. At-Talaq 65: Verse 5)

@DeeniMohol67
546008
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

১৮ অক্টো, ২০২৬, ০৭:২৯

"সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
তার মা ও বাবা থেকে,
তার স্ত্রী ও সন্তানদের থেকেও।

সেদিন তাদের প্রত্যেকেরই এমন এক অবস্থা হবে, যা তাকে অন্য সবার ব্যাপারে উদাসীন করে রাখবে। (অর্থাৎ, নিজের পরিণতি নিয়ে সে এতটাই ব্যস্ত থাকবে যে অন্যদের কথা ভাবার অবকাশ থাকবে না।)"

📖 সূরা: 'আবাসা (عبس)
📌 আয়াত নম্বর: ৩৪–৩৭
🔢 সূরা নম্বর: ৮০
@DeeniMohol67
5390012
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

০২ সেপ, ২০২৬, ২২:১৩

কালি হিসেবে নাও আমার র-*ক্ত, আর খাতা হিসেবে নাও আমার চামড়া, তাতে লিখে রাখো অমরত্ব... হে শ-হীদ...
5710013
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

০২ সেপ, ২০২৬, ২২:১৩

Video
কালি হিসেবে নাও আমার র-*ক্ত,
আর খাতা হিসেবে নাও আমার চামড়া,
তাতে লিখে রাখো অমরত্ব...
হে শ-হীদ...
4690016
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

০২ সেপ, ২০২৬, ২২:১৩

Photo
দুয়ায় কান্না না আসলে, কান্না কেন আসেনা সেজন্য কাঁদো!
-মুফতি মুশতাকুন্নবি হাফিযাহুল্লাহ
#DeeniMohol67
6400028
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

০২ সেপ, ২০২৬, ২২:১৩

যুহায়র ইবনু হারব, মুহাম্মাদ ইবনু হাতিম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,

আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মাতের গুনাহ মাফ করে দেয়া হবে। নিজের দোষ-ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে, মানুষ রাতে কোন ধরনের অপরাধজনিত কাজ করে, তারপর সকাল হয় আর তার পালনকর্তা সেটা লুক্কায়িত রাখেন। এতদসত্ত্বেও সে বলে, হে অমুক! গত রাত্রে আমি এ কাজ করেছি। অথচ রাতে তার পালনকর্তা সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালনকর্তা সেটাকে গোপন রাখছিলেন আর সে রাত অতিবাহিত করছিল। কিন্তু সকালে সে তার পালনকর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয়।

• সহীহ মুসলিম ৭৩৭৫
6040018
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

০২ সেপ, ২০২৬, ২২:১৩

Photo
—কষ্টগুলো কীভাবে লুকাও?
—লুকাতে হয় না, অনুভূতি চাপায় পড়ে এমনি লুকিয়ে আছে।
—মানে?
—মানে, কষ্টের অনুভূতিরা মারা গেছে। মৃত অনুভূতি নিয়ে কেউ কি কষ্ট পেতে পারে?
বই:হৃদয়ের সাথে হৃদয়ের কথা
#deeniMohol67
7220020
দ্বীনি-Mohol logo
দ্বীনি-Mohol

০২ সেপ, ২০২৬, ২২:১৩

বিষয়টা ভেবে নিজেই আবেগপ্রবণ হয়ে যাই যে,আমার এত অবাধ্যতা সত্ত্বেও আমার রব আমাকে ছেড়ে যাননি একটিবারের জন্যও। তিনি আমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উপলব্ধি করান যে, "বান্দা!তোমার এখনও আরও অনেক কিছু শিখা বাকি আছে। তুমি একটু ধৈর্য্যধারণ করো আর আমার উপর তাওয়াক্কুল রাখো,দেখবে সঠিক সময়ে সঠিক মানুষটাকে আমি তোমাকে বুঝিয়ে দিব।"

~একজন জেনারেল পড়ুয়ার আর্তনাদ
https://t.me/mu_haa_sabah
6010017

Showing 30 of 58 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

দ্বীনি-Mohol টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

দ্বীনি-Mohol (@deenimohol67) tgdio-এ ধর্ম ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ১০,২৫৮ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে দ্বীনি-Mohol (@deenimohol67) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @deenimohol67-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

দ্বীনি-Mohol কি ভালো ধর্ম চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে দ্বীনি-Mohol-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ১০,২৫৮ সাবস্ক্রাইবার আছে। একই ধর্ম চ্যানেলের সাথে তুলনা করুন।

দ্বীনি-Mohol-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @deenimohol67 পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।