1/2তারা তাঁর বিরুদ্ধে কঠোরতা ও সীমালঙ্ঘনের অভিযোগ তুলেছিল বিশেষ করে বিরোধীদের ব্যাপারে সতর্ক করার ক্ষেত্রে। তারা বলেছিল, তিনি কোনো দলিলের ভিত্তিতে কথা বলেন না, সময়ের সঙ্গে তাঁর দাওয়াত শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তা‘আলা তাদের সবার বিরুদ্ধে তাঁকে সাহায্য করা এবং সত্যকে প্রকাশ করাই নির্ধারণ করলেন। ফলে তাঁর দাওয়াত অব্যাহত থাকল, বিরোধীদের ভ্রষ্টতা প্রকাশ পেল এবং তাঁর প্রভাব অটুট রইল। তাঁর কথা সকল দেশে পৌঁছে গেল এবং সকল স্থান থেকে ইলমঅর্জনকারীরা তাঁর কাছে আসতে লাগল। এবং আমাদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও তাঁর বক্তব্য ও প্রভাব আজও অব্যাহত রয়েছে। আমাদের শাইখ মুহাম্মদ সাঈদ রাসলানের “ইলমের মর্যাদা ও ইলম অর্জনের আদব” বিষয়ক বক্তব্যের একটি অংশের ছবি। এটি লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত ইসলামী শরিয়াহ কলেজের মহিলা শাখার প্রথম শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে প্রদত্ত বক্তব্য থেকে।
حفظ الله الشيخ، ورزقه الصحة والعافية وطول العمر في طاعته، ونفعنا بعلمه..









