Mia Golam Porwar Telegram channel photo

Mia Golam Porwar

@miagolamporwarPublic Channel

Official Telegram Channel of Mia Golam Porwar: Secretary General & Former MP of Bangladesh Jamaat-e-Islami. 🌐Stay Connected on Web👉 www.miagolamporwar.info Follow us on- 🔵 FB👉 fb.com/miagolamporwar 🟣 TW👉 twitter.com/miagolamporwar

ধর্মবাংলাভারত

404

Last views

10k (10,026 subscribers)
সদস্য
—
Rating
62
Total Posts
Oct 21, 2026, 2:27 PM
আপডেট হয়েছে
Apr 2, 2026
Created
Stats

আপনি বাংলায় বিষয়বস্তু দেখছেন। অন্যান্য ভাষায় বিষয়বস্তু দেখতে সাইটের ভাষা পরিবর্তন করুন।

Channel Information

Channel Information
Channel NameMia Golam Porwar
Username@miagolamporwar
Categoryধর্ম
Languageবাংলা
Countryভারত
সদস্য10,026
Channel TypePublic Channel
Created২ এপ্রি, ২০২৬
Last Updated২১ অক্টো, ২০২৬ • ১৩ ঘণ্টা আগে
StatusActive

র্যাঙ্কিং

বিশ্বব্যাপী র্যাঙ্কিং
#258101-380
ভাষার র্যাঙ্কিং
#581+3
ক্যাটাগরির র্যাঙ্কিং
#5327-7

অংশগ্রহণকারীদের বৃদ্ধি

মোট: 10.0K30 Days growth: -490.5%
09/2209/2710/0210/0710/1210/1710/21
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - 30 Days
DateSubscribers
22:09:202610,075
23:09:202610,075
24:09:202610,075
25:09:202610,075
26:09:202610,075
27:09:202610,075
28:09:202610,075
29:09:202610,075
30:09:202610,075
01:10:202610,075
02:10:202610,075
03:10:202610,075
04:10:202610,075
05:10:202610,075
06:10:202610,075
07:10:202610,075
08:10:202610,075
09:10:202610,075
10:10:202610,075
11:10:202610,075
12:10:202610,075
13:10:202610,048
14:10:202610,048
15:10:202610,048
16:10:202610,048
17:10:202610,048
18:10:202610,048
19:10:202610,048
20:10:202610,048
21:10:202610,026
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Weekly
DateSubscribers
Week of 30:03:202610,453
Week of 06:04:202610,426
Week of 13:04:202610,406
Week of 20:04:202610,359
Week of 27:04:202610,359
Week of 04:05:202610,359
Week of 11:05:202610,251
Week of 18:05:202610,251
Week of 25:05:202610,251
Week of 01:06:202610,118
Week of 08:06:202610,118
Week of 15:06:202610,118
Week of 22:06:20269,970
Week of 29:06:20269,970
Week of 06:07:20269,970
Week of 13:07:20269,973
Week of 20:07:20269,973
Week of 27:07:20269,955
Week of 03:08:20269,939
Week of 10:08:20269,939
Week of 17:08:202610,162
Week of 24:08:202610,156
Week of 31:08:202610,156
Week of 07:09:202610,122
Week of 14:09:202610,075
Week of 21:09:202610,075
Week of 28:09:202610,075
Week of 05:10:202610,075
Week of 12:10:202610,048
Week of 19:10:202610,026
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Monthly
DateSubscribers
April 202610,359
May 202610,251
June 20269,970
July 20269,955
August 202610,156
September 202610,075
October 202610,026
অংশগ্রহণকারীদের বৃদ্ধি - Yearly
DateSubscribers
202610,026

Top 10 posts

Most viewed posts from this channel

By views
  1. #1আসন্ন জাতীয় সম্মেলন শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূম3.3K
  2. #2http://www.fb.com/BJI.Official3.1K
  3. #3ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাইয়ের ইতিহাস ভুলে গেলেন - মিয়া গোলাম2.8K
  4. #4বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক 2.5K
  5. #5https://www.facebook.com/MiaGolamPorwar/2.5K
  6. #6তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম2.2K
  7. #7হাম আক্রান্তে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যখাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ: 2.2K
  8. #8জনগণের জীবন রক্ষা করতে ব্যর্থ এই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহ2.2K
  9. #9যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতি2.1K
  10. #10https://www.facebook.com/MiaGolamPorwar2.0K

সাম্প্রতিক পোস্ট

Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৭ অক্টো, ২০২৬, ২১:৪৩

Photo1/4
সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানবসৃষ্টির মূল উদ্দেশ্য : মিয়া গোলাম পরওয়ার

আল্লাহর জমিনে তাঁর দ্বীন ও দাসত্ব প্রতিষ্ঠাই মানবসৃষ্টির মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। তাঁরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দু’দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে বিভিন্ন জেলা ও মহানগরী থেকে আগত কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ইসলাম কেবল ব্যক্তিগত উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। একটি কল্যাণরাষ্ট্র গঠনে নেতাকর্মীদের কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠনের পাশাপাশি সমাজের সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপির পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

দু’দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক ও গবেষণাধর্মী আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নেন—

-মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল।
-ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-ড. মাওলানা আবদুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
-অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।

শিক্ষা শিবিরে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জ্ঞানার্জন, আত্মশুদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা নেতাকর্মীদের ব্যক্তিগত, সাংগঠনিক ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘটে।
4040030
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৭ অক্টো, ২০২৬, ১৫:২৫

Photo1/2
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার

আজ ১৭ অক্টোবর, শনিবার সকালে কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।

গোলাম পরওয়ার বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিস্তারিত...
4840029
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৬ অক্টো, ২০২৬, ১৪:১৪

Photo1/2
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৬ অক্টোবর শুক্রবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে পুলিশের দুই সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন গেলে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সার্বভৌমত্বের লঙ্ঘন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী দুই রাষ্ট্রের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।

বিস্তারিত...
6690046
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৫ অক্টো, ২০২৬, ২০:৩৭

Photo1/2
সার ডিলার নিয়োগ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় দফা দাবি।

দাবিগুলো হলো:
১. সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ডিলার নিয়োগে যোগ্যতা মূল্যায়নের মানদণ্ড, তালিকা প্রণয়নের প্রক্রিয়া এবং লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে।
৩. ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৪. সারসংকট নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য এবং দেশের বিভিন্ন এলাকার প্রকৃত পরিস্থিতির মধ্যে যে অসংগতি রয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে।
৫. ডিলার নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে এবং তদন্তের অগ্রগতি জনগণকে জানাতে হবে।
৬. কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে যাচাই করতে হবে। ভিত্তিহীন অভিযোগ বা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কাউকে দায়ী করা যাবে না।
6640029
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৫ অক্টো, ২০২৬, ২০:০৩

Photo1/2
সাতক্ষীরার দেবহাটায় শামীমের মৃত্যুর ঘটনায় কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজ ১৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। কিন্তু তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত।

আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার অনুরোধ করছি।
5870030
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৫ অক্টো, ২০২৬, ১৪:০১

Video
‘বিরোধী দলকে বাদ দিয়ে নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় সারাজীবন ক্ষমতায় থাকার পথ তৈরি এবং কর্তৃত্ববাদী সরকারের সাংবিধানিক কাঠামো গড়ার কাজে ব্যস্ত সরকার’
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
5270028
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৫ অক্টো, ২০২৬, ১৩:৫২

Photo1/6
সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, দুর্নীতি ও কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে দেশে সার সংকট হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে জরুরি প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম; এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার।

বিস্তারিত...
6560023
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৪ অক্টো, ২০২৬, ১৮:০৩

Photo1/18
হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে আয়োজিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি প্রমুখ।

বিস্তারিত...
7490041
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১৪ অক্টো, ২০২৬, ১৬:০৮

Video
‘আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের সকল ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা যেমন সরকারের দায়িত্ব, তেমনি বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক কর্তব্য’
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী

‘জামায়াতে ইসলামীর শ্রদ্ধেয় আমীর ও বিরোধীদলীয় নেতার আগ্রহ এবং বক্তব্যে আমরা সনাতনী সমাজের পক্ষ থেকে সন্তুষ্ট। আশা করি, আগামী দিনে জামায়াতে ইসলামী এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
-
হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ
6180032
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Photo
https://www.facebook.com/MiaGolamPorwar

সারা দেশে সারের তীব্র সংকটে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়ায় এবং কৃষকদের হাতে পর্যাপ্ত সার পৌঁছে দিতে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ ৭ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে। এছাড়াও মৌসুমী সবজিসহ অন্যান্য কৃষি চাষাবাদে ফলন ও উৎপাদন হ্রাসের ঝুঁকিতে পড়েছে। সরকারের ব্যর্থ ও অদূরদর্শী কৃষিনীতির কারণে কৃষকদের এমন ভোগান্তি হচ্ছে। কৃষকদের এমন হয়রানি ও চাষাবাদে পর্যাপ্ত সার সরবরাহে সরকারের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না। এমতাবস্থায় কৃষকরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, যা মোটেও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সহায়ক নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় ডিলার কিংবা নেতাকর্মীর যোগসাজশে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এতে করে ফসল উৎপাদনে বাড়তি খরচের বোঝা কৃষকদের ঘাড়ে পড়েছে, যা মোটেও খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয়।

তিনি বলেন, ইতোমধ্যেই প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে কৃষকরা। এমনকি সারের গোডাউন থেকে সার লুটপাটের ঘটনা এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। এসব ঘটনা খুবই উদ্বেগজনক এবং দেশের সার সংকটের তীব্রতাকে তুলে ধরে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার সংকট সমাধানে তড়িৎ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং এর দায় সরকার এড়াতে পারবে না।

তিনি আরও বলেন, সরকারদলীয় সিন্ডিকেট কোথাও কোথাও কৃত্রিম সার সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নিয়েছে। অনুমোদিত ডিলারের দোকানে সার না পেলেও খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। ফলে কৃষকরা পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে আন্দোলন করছে।

সরকারদলীয় সিন্ডিকেট কৃষি উৎপাদন ব্যাহত করে দেশের খাদ্যনিরাপত্তার ঝুঁকি তৈরি এবং জনভোগান্তি ও কৃষকদের চরম ক্ষতির মুখে ফেলছে। সকল স্তরে সিন্ডিকেট ভেঙে কৃষকদের হয়রানি বন্ধ, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে এবং পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারকে তড়িৎ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
7000025
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Video
"পথে পথে জনতার সমুদ্র প্রমাণ করেছে, জনতার বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ এই সরকারকেও ছাড় দিবে না।"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
7140054
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Video
বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

#DhakaToChattogram #LongMarch5Sept #LongMarch #Bangladesh
1,3600070
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Video
লংমার্চ নিয়ে থিম সং || রক্ত লালের প্রহর

লংমার্চে চলো
প্রতিবাদে জ্বলো

#DhakaToChattogram #LongMarch5Sept #LongMarch #Bangladesh
1,4200061
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Photo
স্থানীয় সরকার নির্বাচনকে প্রলম্বিত করার হীন উদ্দেশে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্র ও নির্বাচনকে প্রলম্বিত করার হীন উদ্দেশে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে ফিরে আসে। জনগণের আকাঙ্ক্ষা হলো স্থানীয় সরকার ব্যবস্থায়ও দ্রুত নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন এবং জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গণভোটের গণরায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনকে প্রলম্বিত করার উদ্দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে, যা জাতির জন্য চরম উদ্বেগের।

https://www.facebook.com/share/p/1PSqQgqZJX/
1,3700041
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Video
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

#DhakaToChattogram #LongMarch5Sept #LongMarch #Bangladesh
9490044
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Photo
ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত

আজ ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে মতবিনিময় করেছেন সম্মানিত আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন,

https://www.facebook.com/share/p/1VVvhnqtGn/
9320035
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Video
"আগামী ৫ সেপ্টেম্বর'২৬ (শনিবার) ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী

#DhakaToChattogram #LongMarch5Sept #LongMarch #Bangladesh #Jamaat
8730040
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

১০ সেপ, ২০২৬, ০১:৪১

Photo
❝বৈষম্যমূলক বিধান রেখে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না❞
-মিয়া গোলাম পরওয়ার

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনের বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছে। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তিনি আরও বলেন, আমাদের প্রথম গুরুত্বপূর্ণ দাবি হলো, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে; দেশে এ ধরনের ৩০ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। তাঁরা অতীতে বিভিন্ন নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পেরেছেন।

https://www.facebook.com/share/p/1BjDQxZwZM/
9720039
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Video
❝জনগণের গণরায়কে প্রতিষ্ঠিত করতে ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক সংগ্রাম চলমান থাকবে৷❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
2710019
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Video
❝ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করা হবে।❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
3210027
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Photo
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চ সফল করতে জনগণ ও প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা চাই: মিয়া গোলাম পারওয়ার

আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন।

এ সময় তিনি কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে।

https://www.facebook.com/share/p/1BrDZQsin8/
3640022
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Video
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সংক্রান্ত 'সংবাদ সম্মেলন' অনুষ্ঠিত
3750021
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Video
❝আশা করি, লং মার্চে আমরা পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাবো।❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
6180053
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Video
❝আমাদের বিরোধিতা ও প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক।❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
6530039
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Video
❝পৃথিবীর ইতিহাসে এমন সার্বজনীন আন্দোলন খুব বিরল ঘটনা।❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
7370044
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Photo
https://www.facebook.com/share/p/19Vovx57Ni/

আজ ২৩ আগস্ট রোববার মাননীয় বিরোধীদলীয় নেতার ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে বিকেলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। https://www.facebook.com/share/p/19Vovx57Ni/
7340035
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Photo
মালয়েশিয়ায় শ্রমবাজার ধ্বংসের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ
-মিয়া গোলাম পরওয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার একটি সিন্ডিকেট ও ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়ে দেশের স্বার্থকে ক্ষুণ্ণ ও সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত করার সরকারের একটি মহলের গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ২৩ আগস্ট রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের পরিবারকে স্বচ্ছল করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে দেশটিতে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা। তাদের স্বার্থরক্ষা করা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশে সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি দেশের বাইরে শ্রমশক্তি পাঠানোর মাধ্যম কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটের আওতায় এনে সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

https://web.facebook.com/share/p/1J1fW2PzmF/
6280039
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৫ আগ, ২০২৬, ২১:৩৯

Photo
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি’র ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে (২৩ আগস্ট, রোববার) অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক চলছে।

বৈঠক শেষে সন্ধ্যা ৭:০০ টায় দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
4880037
Mia Golam Porwar logo
Mia Golam Porwar

২৬ মে, ২০২৬, ০০:৩৩

Photo
http://www.fb.com/MiaGolamPorwar

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে আজ ২৫ মে সোমবার এক শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বাণীতে তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জাতির জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি ছিলেন সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর কবিতা ও লেখনিতে জাতির মুক্তির দিশা ও ইসলামি জাগরণ ফুটে উঠেছে। অন্যায়ের প্রতিবাদ করে আলোকিত সমাজ গঠনে উদ্বুদ্ধ করেছেন কাজী নজরুল ইসলাম। কবির ১২৭তম জন্মদিনে আমি জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কাজী নজরুলের চেতনাকে ধারণ করে সাহিত্য-সংস্কৃতির বিকাশ হলে আগামীর সোনালি সমাজ বিনির্মাণ সম্ভব। এজন্য তাঁর সাহিত্যকর্ম নিয়ে গবেষণার বিকাশ ও পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, কাজী নজরুলকে নিয়ে সরকারের যে গবেষণা প্রতিষ্ঠানটি আছে সেটি সংস্কার ও উন্নয়ন করে তরুণ প্রজন্মের মধ্যে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপসংস্কৃতির আগ্রাসন হতে দেশীয় সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচাতে তাঁর রচনা প্রচার-প্রসারে সরকারকে বিশেষ নজর দিতে হবে।
3400019

Showing 30 of 62 posts

রেটিং

লগইন প্রয়োজন

Frequently Asked Questions

Mia Golam Porwar টেলিগ্রাম চ্যানেল কী বিষয়ে?+

Mia Golam Porwar (@miagolamporwar) tgdio-এ ধর্ম ক্যাটাগরিতে তালিকাভুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল। র‍্যাঙ্কিং, রেটিং, রিভিউ ও সাম্প্রতিক পোস্ট দেখে সাবস্ক্রাইব করার আগে সিদ্ধান্ত নিন। এখন tgdio-এ প্রায় ১০,০২৬ সাবস্ক্রাইবার আছে।

আমি কীভাবে Mia Golam Porwar (@miagolamporwar) জয়েন করব?+

tgdio-এ চ্যানেল প্রোফাইল খুলে Join / Open in Telegram দিয়ে @miagolamporwar-এ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

Mia Golam Porwar কি ভালো ধর্ম চ্যানেল?+

tgdio-এ জয়েনের আগে Mia Golam Porwar-এর রেটিং, রিভিউ, র‍্যাঙ্কিং ও পোস্ট দেখুন। এখন tgdio-এ প্রায় ১০,০২৬ সাবস্ক্রাইবার আছে। একই ধর্ম চ্যানেলের সাথে তুলনা করুন।

Mia Golam Porwar-এর স্ট্যাটস ও পোস্ট কোথায় দেখব?+

tgdio-এ @miagolamporwar পেজ খুলুন — সাবস্ক্রাইবার স্ট্যাটস, র‍্যাঙ্কিং, রেটিং ও পোস্ট। Stats লিঙ্ক দিয়ে গ্রোথ চার্ট দেখুন।