অর্থাৎ কাজ দুটা:
১) বেছে পড়া,
২) তবে অনেক পড়া।
.
ইলমের বৈশিষ্ট্যই এটা, যত অর্জন করবেন তৃষ্ণা তত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"منهومان لا يشبعان منهوم في العلم لا يشبع منه، ومنهوم في الدنيا لا يشبع منها
.
"দুই লোভী তৃপ্ত হয় না: জ্ঞানলোভী কখনো জ্ঞানার্জন করে তৃপ্ত হয় না আর দুনিয়ালোভী কখনো দুনিয়া পেয়ে তৃপ্ত হয় না"। [১]
.
যদি দেখা যায় যে জ্ঞান তৃষ্ণা আরও বাড়ছে না, তাহলে তো বিষয়টা প্রবলেমেটিক। অবশ্য কখনো কখনো রিডারস ব্লক লাগে। তখন কাটানোর চেষ্টাও করতে হয়।
.
একবার এমন ব্লকে ছিলাম, তখন শাইখ আলবানীর [রাহ.] এর রেকর্ড থেকে শুনেছিলাম যে তিনি ১০ হাজার বই পড়েছেন, যেগুলোতে শতাধিক খণ্ডের বইও আছে। অর্থাৎ এই শতাধিক খণ্ডের বইকে তিনি এক বই ধরে কাউন্ট করেছেন! এভাবে ১০ হাজার বই, সুবহানআল্লাহ।
এতে কিন্তু তাঁর ইলম পিপাসা কমে যায় নি।
আলহামদুলিল্লাহ এটা শুনে আমার নিজের ব্লক ছুটে গিয়েছিল।
.
কাজেই নিজেকে উদ্দীপ্ত করুন ও চাঙ্গা রাখুন, পড়তে ও জানতে থাকুন। অনেক বেশি না পারলেও অন্তত অল্প করে নিয়মিত পড়ুন, এতে পড়ার অভ্যাস জারি থাকবে ইন শা আল্লাহ।
.
[১) ইমাম বাইহাক্বী (রাহ.), শুআবুল ঈমান, হা: ৯৭৯৮, শাইখ আলবানীর (রাহ.) মতে হাদিসটি সহীহ, হিদায়াতুর রুওয়াত: ১/১৬৯]










